বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

সংবাদ

আইইউসানস এর নেতৃত্বে সাজ্জাত-জুবায়ের
শিক্ষাঙ্গন, সংবাদ

আইইউসানস এর নেতৃত্বে সাজ্জাত-জুবায়ের

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ এন এস (আইইউসানস)-এর ২০২৪-২৫ কার্যবর্ষে সভাপতি পদে সাজ্জাতুল্লাহ শেখ ও সাধারণ সম্পাদক পদে মোঃ জুবায়ের আহাম্মদ নির্বাচিত হয়েছেন।সোমবার (২২ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার মোঃ জহিরুল ইসলামের তত্ত্বাবধানে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়াও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন কে এম আতিকুর রহমান ও শহীদ কাউসার।উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি, মোঃ নোমান ও সাংগঠনিক সম্পাদক, এস এম শামীম। এতে চার সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করা হয় এবং পরবর্তী ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা প্রদান করা হয়।উল্লেখ্য আইইউসানস হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ঝালকাঠি এন এস কামিল মাদরাসার শিক্ষার্থীদের সংগঠন। মাদরাসাটি থেকে আলিম সমাপ্ত করে যারা ভর্তি হয়েছে ইবিতে। সংগঠনটি...
আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সংবাদ

আজ থেকে তাপমাত্রা আরও বাড়বে

সারাদেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এমন পরিস্থিতিতে সোমবার আবারও তিনদিনের জন্য ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে এ নিয়ে টানা তৃতীয় দফায় হিট অ্যালার্ট জারি করা হলো।আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে পরিস্থিতি আরও প্রকট হতে পারে। চড়তে পারে পারদ। চলতি এপ্রিল মাসের বাকি সময়েও থাকতে পারে তাপপ্রবাহ। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আজ থেকে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে গরমে অস্বস্তি বাড়তে পারে। সপ্তাহখানেক পর বড় ধরনের ঝড়বৃষ্টি হলে জনজীবনে স্বস্তি মিলতে পারে।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায়, ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস; যা রবিবার ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি, চুয়াডাঙ্গায়। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দক্ষিণের জনপদ যশোরে, ৪২ দশমিক ৬ ডিগ্রি। এটি ছিল চলতি বছরের সর্বোচ্চ। ওই...
ঢাবির সুইমিং পুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
শিক্ষাঙ্গন, সংবাদ

ঢাবির সুইমিং পুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বন্ধুদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।১৯ বছর বয়সী মো. সোহাদ হক দর্শন বিভাগের প্রথম বর্ষের শ্রেণি-প্রতিনিধি (সিআর) ছিলেন। তার বাড়ি বগুড়ায়, থাকতেন বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে।সোমবার দুপুর দেড়টার দিকে সহপাঠীরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, “আমাদের শিক্ষার্থী সোহাদ আর নেই। আমরা ঢাকা মেডিকেলে আছি এবং সেখানে তার পরিবারের লোকজনও এসেছে। তার মেডিকেল রিপোর্ট এখনো হাতে আসেনি। ঠিক কী কারণে মারা গেল তা মেডিকেল রিপোর্ট পেলে জানা যাবে।”জানা যায়, সোহান কয়েকজন বন্ধু মিলে সুইমিং পুলে সাঁতার কাটতেছিলো। সাঁতারের এক পর্যায়ে সে মাঝখানে চলে যায়।সেখানে ডু...
ইউআইইউ’তে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউ’তে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগীতায় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ এপ্রিল ২০২৪) সকাল ১১টায় অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়।এই অগ্নি নির্বাপণ মহড়ায় বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট অংশ নেয়। মহড়ায় তাদের সরঞ্জামের মধ্যে ছিল বহুতল ভবন থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য ব্যবহৃত মেশিন টার্নটেবিল লেডার, একটি পানিবাহী গাড়ি, পানির পাম্প যুক্ত গাড়ি, একটি অ্যাম্বুলেন্স এবং রোপ রেপলিং। এছাড়া কয়েকজনকে ট্রলি, হুইলচেয়ার ও কাঁধে করে উদ্ধার করা হয়। মহড়াটি পরিচালনা করেন বারিধারার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জনাব সৈয়দ মনিরুল ইসলাম, পিএফএম।উক্ত মহড়ায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পাশ...
ইউআইটিএসে আইন বিভাগ ও ল’ ক্লাবের উদ্যোগে “ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষবরণ” অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে আইন বিভাগ ও ল’ ক্লাবের উদ্যোগে “ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষবরণ” অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগ ও ইউআইটিএস ল’ ক্লাবের যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ইউআইটিএস ল' ক্লাবের নবগঠিত কমিটির কাছে দায়িত্ব অর্পণ করা হয়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ওপেন গ্যালারিতে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, আইন অনুষদের মাননীয় ডিন এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া। বিভাগীয় প্রধান রেহনুমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ঈদ হলো আমাদের ধর্মীয় সংস্কৃতি আর বাংলা বর্ষবরণ হলো আমাদের দেশীয় সংস্কৃতি। ঈদ ও বর্ষবর...
মালদ্বীপের সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট মইজ্জুর দলের বড় জয়
আন্তর্জাতিক, সংবাদ

মালদ্বীপের সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট মইজ্জুর দলের বড় জয়

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) বিশাল জয় পেয়েছে, প্রকাশিত প্রাথমিক ফলাফলে এমনটি দেখা গেছে। দেশটির ৯৩ আসনের পার্লামেন্টে পিএনসির প্রার্থীরা দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী হয়েছে।রবিবারের নির্বাচনের এই ফল ভারত মহাসাগরের দ্বীপ দেশটিকে দীর্ঘ দিনের মিত্র ভারত থেকে দূরে সরিয়ে চীনের আরও ঘনিষ্ঠ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। মালদ্বীপের ভোটাররা প্রেসিডেন্ট মইজ্জুর চীনমুখি নীতির প্রতি ব্যাপক সমর্থন দিয়েছে।মালদ্বীপের নির্বাচন কমিশন পার্লামেন্টের যে ৮৬টি আসনের ফল প্রকাশ করেছে তার মধ্যে পিএনসির প্রার্থীরা পেয়েছেন ৬৬টি আসন। পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য এ অবস্থান যথেষ্ট।ফলাফলের আনুষ্ঠানিক স্বীকৃতিতে সপ্তাহখানেক সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। আর মে মাসের প্রথম দিক থেকে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হওয়ার কথা আছে। ...
মারা গেলেন অভিনেতা অলিউল হক রুমি
বিনোদন, সংবাদ

মারা গেলেন অভিনেতা অলিউল হক রুমি

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুমি। তার পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।জানা যায়, দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন রুমি। ভারতের চেন্নাইয়ে চিকিৎসা করিয়েছেন তিনি। সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। অবশেষে মৃত্যুর কাছে হেরে যান এই অভিনেতা।দীর্ঘদিন মঞ্চেও অভিনয় করেছেন রুমি। থিয়েটার বেইলি রোডের আলোচিত ‘এখনও ক্রীতদাস’ নাটকে অনবদ্য অভিনয় করেছেন তিনি। আলোচিত ধারাবাহিক ‘কোন কাননের ফুল’ নাটক দিয়ে তার শোবিজে অভিষেক। চলচ্চিত্রেও অভিনয় করেছেন৷ বর্তমানে তার অভিনীত ‘বকুলপুর’ নামে একটি ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আ...
গাজায় ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা মা নিহত, পেট থেকে উদ্ধার হলো জীবিত শিশু
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা মা নিহত, পেট থেকে উদ্ধার হলো জীবিত শিশু

ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার রাফাহ নগরীতে ইসরায়েলের হামলায় এক অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হয়েছে। তবে তার পেটের সন্তানকে বাঁচাতে পেরেছেন চিকিৎসকরা। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।শনিবার রাতে রাফাহতে ইসরায়েলের ভয়াবহ হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দুটি বাড়িতে এ হামলা হয়। নিহতদের মধ্যে একটি পরিবারের ১৩ শিশু রয়েছে।প্রথম বাড়িতে হামলায় শুকরি আহমেদ জাওদা নামের এক যুবক, তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবরিন আল- সাকানি ও তাদের এক মেয়ে নিহত হন। তবে অস্ত্রোপচার করে নিহত মায়ের পেটে থাকা সন্তানকে বাঁচিয়েছেন রাফাহর কুয়েতি হাসপাতালের চিকিৎসকরা।মোহাম্মদ সালামা নামের এক চিকিৎসক শিশুটির দেখভাল করছেন। ১ দশমিক ৪ কেজি ওজনের এই কন্যা শিশুকে জরুরিভাবে অস্ত্রোপচার করে মায়ের পেট থেকে বের করা হয়। তার মা মৃত্যুর সময় ৩০ সপ্তাহের গর্ভবতী ছিলেন।হাসপাত...
ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চশিক্ষা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সংবাদ

ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চশিক্ষা

|| ড. মুহাম্মদ জিয়াউর রহমান ||২০২৩ সালে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির হওয়ার লক্ষ নিয়ে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন। আবার অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজসমূহে অনার্স প্রোপ্রামে ভর্তি হচ্ছেন। যারা ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণে আগ্রহী তাদের জন্য রয়েছে- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভূক্ত তিনটি বিভাগ (১) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, (২) আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ এবং (৩) দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।তিনটি বিভাগের সমন্বয়ে গঠিত ‘ডি’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ১৩ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ২৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। এছাড়া আগামী ১১ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ঢা...
অধ্যক্ষ ড. মাওলানা আব্দুর রহমানের মৃত্যুতে ইবির থিওলজী অনুষদের ডিনের শোক
শিক্ষাঙ্গন, সংবাদ

অধ্যক্ষ ড. মাওলানা আব্দুর রহমানের মৃত্যুতে ইবির থিওলজী অনুষদের ডিনের শোক

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, পঞ্চগড় নুরুন আলা নূর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফি।উত্তর বঙ্গের বিদগ্ধ আলেমে দ্বীন মরহুম আব্দুর রহমান দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যান্সারে ভুগে গতকাল শুক্রবার (১৯ এপ্রিল ২০২৪) ভোর ৪টায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার ইন্তেকালে শোকাহত হয়ে ইবি থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফি এক বিবৃতিতে বলেন, ড. মাওলানা আব্দুর রহ...