বুধবার, ফেব্রুয়ারি ৪

সংবাদ

হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত
আন্তর্জাতিক, সংবাদ

হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রকেট হামলায় ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কেরাম শালোম সীমান্তের দিকে রবিবারের শুরুতে ছোড়া রকেটের হামলায় তিন সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। খবর আল জাজিরা, এএফপি।হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, হামলাটি ক্রসিং এবং এর আশেপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি দলকে লক্ষ্য করে চালানো হয়েছে।ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপিকে বলা হয়, আহত ১২ জন সেনার মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর। হামাসের সশস্ত্র শাখাটি রকেট হামলার দাবি করার পর ইসরায়েলি কর্তৃপক্ষ ক্রসিং বন্ধ করে দেয়। ওই ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ সহায়তা সরবরাহ করা হচ্ছিল।ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রাফাহ ক্রসিং সংলগ্ন এলাকা থেকে হামাস ১৪টি রকেট ছুড়েছে। সামরিক বাহিনীর মুখপাত্র পিটার...
আশ্রমের ব্যক্তিদের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন: ডিবি প্রধান
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

আশ্রমের ব্যক্তিদের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন: ডিবি প্রধান

প্রতারণা ও নানা অনিয়মে গ্রেফতার ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার তার আশ্রমে থাকা ব্যক্তিদের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।তিনি বলেন মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদে ভয়ংকর ও লোমহর্ষক কাহিনি উঠে এসেছে। রবিবার (৫ মে) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।ডিবিপ্রধান বলেন, মিল্টনের অপারেশন থিয়েটারে শুধু কয়েকটা ছুরি ও ব্লেড পাওয়া গেছে। এখানে তিনি নিজেই অপারেশন করতেন। বৃদ্ধ ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে যাদের শরীরের কোনো অংশ পচে যেত মিল্টন অংশগুলো ছুরি ও ব্লেড দিয়ে কেটে ফেলতেন। এমন বেশ কয়েকজন বৃদ্ধের তিনি হাত, পা ও আঙুল কেটে ফেলেছেন। সে সময় তাদের কান্না, যন্ত্রণা ও রক্ত দেখে মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। তিনি কখনোই অসুস্থদের কোনো হাসপাতালে নিতেন না।ম...
ক্যান্সারে আক্রান্ত ডিপ্লোমা প্রকৌশলীর চিকিৎসা সহায়তায় নগদ অর্থ ও চেক হস্তান্তর
শিক্ষাঙ্গন, সংবাদ

ক্যান্সারে আক্রান্ত ডিপ্লোমা প্রকৌশলীর চিকিৎসা সহায়তায় নগদ অর্থ ও চেক হস্তান্তর

ক্যান্সারে আক্রান্ত ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট-এর প্রাক্তন ছাত্র, ডিপ্লোমা প্রকৌশলী অনুপ কুমার পালের চিকিৎসা সহায়তায় নগদ অর্থ ও চেক হস্তান্তর করেছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শনিবার (৪ মে ২০২৪) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়। এই অ্যাসোসিয়েশনের ধারাবাহিক কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আরও একটি মানবিক কাজ সম্পন্ন হলো৷এই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি জনাব প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব এ কে এম এ হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ শামসুর রহমান এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পর...
লিডিং ইউনিভার্সিটিতে অধ্যাপক ড. আ.ন.ম ইকবাল হোসাইনের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

লিডিং ইউনিভার্সিটিতে অধ্যাপক ড. আ.ন.ম ইকবাল হোসাইনের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের মেধাবী ছাত্র, অধ্যাপক ও সদ্য সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ড. আ. ন. ম. ইকবাল হোসাইন স্মরণে তাঁর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগ। আজ রবিবার (৫ মে, ২০২৪) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।লিডিং ইউনিভার্সিটি, সিলেট-এর ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মরহুমের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ড. জিয়াউর রহমান।উল্লেখ্য, ৩ মে ২০২৪ দিবাগত রাত আড়াইটায় ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ব্রেইন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যৃকালে ত...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ৮ ডিসেম্বর
শিক্ষাঙ্গন, সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ৮ ডিসেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এদিন সমাবর্তন আয়োজনের অনুমতি দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) বিশ্ববিদ্যালয়-২ অধিশাখার একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।যুগ্মসচিব মো. পারভেজ হাসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আগামী ৮ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনে অনুমতি ও সমাবর্তনে সভাপতিত্ব করার সম্মতি দিয়েছেন।এ অবস্থায় প্রযোজ্য ক্ষেত্রসমূহে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে চিঠিতে।...
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ১জন ভারতীয় বিমান সেনা নিহত, আহত ৪
আন্তর্জাতিক, সংবাদ

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ১জন ভারতীয় বিমান সেনা নিহত, আহত ৪

ভারতের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সুরনকোটে নিরাপত্তা বাহিনীর দুইটি গাড়িতে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, হামলার শিকার হওয়া গাড়ি দুইটির একটি ভারতীয় বিমান বাহিনীর ছিল।হামলার পাঁচ সেনা গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। আহত সেনাদের হেলিকপ্টারে করে উধামপুরে বিমান বাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন সেনাসদস্য মারা যান বলে পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে জানায় ভারতীয় বিমান বাহিনী।এ হামলার পর ওই এলাকায় সন্ত্রাস দমন অভিযান চলছে। এজন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।এমন একটি সময়ে সেনাসদস্যদের উপর সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটলো যখন ভারতে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে।সাত দফায় এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যে পুঞ্চ জেলায় এ হামলা হয়েছে সেটি লোকসভার অনন্তনাগ-রাজৌরি আসন...
এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ, স্বাস্থ্য

এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ভবন ও আর্মি সেন্ট্রাল অডিটরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (৫ মে) সকাল সোয়া ১০টার দিকে ভবনটির উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী প্যাথলজি ঘুরে দেখেন। সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ প্যাথলজি কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করেন।এরপর সকাল সাড়ে ১০টার দিকে ‘আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ’ ভবনের উদ্বোধন করেন সরকারপ্রধান।প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিন বাহিনী প্রধান, ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, সেনাসদস্য এবং গণমাধ্যমের ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।...
এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ আজ
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ আজ

সদ্য প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলীর সম্মানে আজ রবিবার (৫ মে) বন্ধ থাকছে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ।সকাল সাড়ে ১০টার পর আপিল বিভাগ ও বেলা ১১টার পর হাইকোর্টের কোনও বেঞ্চ বসছেন না। রবিবার সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।তিনি গণমাধ্যমকে বলেন, আইনজীবীরা শুধু তাদের মামলা মেনশন করার সুযোগ পাবেন। মেনশনের সুবিধার্থে আপিল বিভাগ সাড়ে ১০ টা পর্যন্ত ও হাইকোর্ট বিভাগ সকাল ১১ টা পর্যন্ত বসবেন।গত বৃহস্পতিবার (২ মে) মারা যান এ জে মোহাম্মদ আলী। সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন ক...
সিজারের পর মারা গেলেন মা ও নবজাতক, হাসপাতাল ভাঙচুর
সংবাদ, সারাদেশ, স্বাস্থ্য

সিজারের পর মারা গেলেন মা ও নবজাতক, হাসপাতাল ভাঙচুর

নোয়াখালীর মাইজদীতে ভুল অস্ত্রোপচারে নবজাতকসহ প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন।শনিবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে মাইজদী আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।নিহত সীমা আক্তার (২১) বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের লন্ডন মার্কেট এলাকার জহির উদ্দিনের স্ত্রী এবং নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইউসুফ সওদাগর বাড়ির মো. হারুনের মেয়ে।নিহতের চাচাতো ভাই মো. নাঈমুর রহমান বলেন, শুক্রবার দুপুরে সীমাকে মাইজদী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ২টার দিকে চিকিৎসক আশিকা কবির অস্ত্রোপচার করে সন্তান প্রসব করান। কিন্তু অপারেশনের সময় তার জরায়ুর রক্তনালী কেটে ফেলায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়।পরে বিষয়টি গোপন রেখে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠিয়ে দেয়। সেখানে...
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ আজ
শিক্ষাঙ্গন, সংবাদ

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ আজ

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষার ফলাফল আজ রবিবার প্রকাশিত হবে। ফলাফল প্রকাশের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে জিএসটি কর্তৃপক্ষ। গুচ্ছ ভর্তি কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, আজ রবিবার বিকেলে গুচ্ছ কমিটির সভা রয়েছে। সভা শেষে বিকেল ৪টায় ‘বি’ ইউনিটের সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।এর আগে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠু পরিবেশে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে 'বি' ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রগুলোয় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল গড়ে ৯০ শতাংশের মতো।চতুর্থবারের মতো তিনটি ইউনিটে জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার 'বি' ইউনিটের পরীক্ষা বেলা ১১ থেকে দ...