বুধবার, ফেব্রুয়ারি ৪

সংবাদ

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছেন আজ
আন্তর্জাতিক, সংবাদ

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছেন আজ

দুই দিনের সফরে আজ মঙ্গলবার (৭ মে) ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে তার এই সফর।গতকাল সোমবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অ্যান-মেরি ট্রেভেলিয়ানের সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে অভিবাসন, অর্থনৈতিক সংস্কার ও নিরাপত্তার মতো খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়বে। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় আলোচনায় যুক্তরাজ্য-বাংলাদেশ অভিবাসন খাতে সহযোগিতা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়ে আলোচনার কথা রয়েছে।প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান ঢাকা সফরের সময় মন্ত্রী, রাজনীতিবিদ, ব্যবসায়...
উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়, সংবাদ

উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত নির্বাচনী এলাকায় বিজিবি দায়িত্ব পালন করবে।বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।আগামীকাল বুধবার (৮ মে) অনুষ্ঠেয় নির্বাচনের প্রথম ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।...
বিএএফ শাহীন কলেজে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেবে ৪৩ জন
শিক্ষাঙ্গন, সংবাদ

বিএএফ শাহীন কলেজে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেবে ৪৩ জন

বিএএফ শাহীন কলেজ ঢাকার স্কুল শাখায় ‘সহকারী শিক্ষক’ পদে ৪৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২শে মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বিএএফ শাহীন কলেজ ঢাকাশাখার নাম: স্কুল শাখাপদের বিবরণ:চাকরির ধরন: স্থায়ীকর্মস্থল: ঢাকাপ্রার্থীর ধরন: নারী-পুরুষআবেদনের নিয়ম: আগ্রহীরা বিএএফ শাহীন কলেজ ঢাকা এর মাধ্যমে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময়: ২২শে মে ২০২৪ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।আবেদন ফি: সহকারী শিক্ষক পদের জন্য ৫০০ টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই সংরক্ষণ করতে হবে।সূত্র: ইত্তেফাক, ০৫ই মে ২০২৪...
ওআইসি সম্মেলনে রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক, সংবাদ

ওআইসি সম্মেলনে রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা গণহত্যার বিচারের দাবিতে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলায় আইনি ও আর্থিক সহযোগিতা প্রদানের জন্য ওআইসি সদস্য দেশগুলোর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।৬ই মে (সোমবার) সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনের অধিবেশনে পশ্চিম আফ্রিকার স্থানীয় সময় রবিবার (৫ই মে) অপরাহ্নে ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা'র উপস্থিতিতে গাম্বিয়ার বিচার বিষয়ক মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল দাওদা এ জালও ওআইসি নেতৃবৃন্দের সামনে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা মামলার অগ্রগতি তুলে ধরেন।অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের আইনি অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করায় গাম্বিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, আইন ও আর্থিক বিষয়ে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা মামলার দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হবে।সভায় সৌদি আরব, তুর...
হামলা আসন্ন, নাগরিকদের রাফা ছাড়তে বলল ইসরায়েল
আন্তর্জাতিক, সংবাদ

হামলা আসন্ন, নাগরিকদের রাফা ছাড়তে বলল ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চল গাজায় দীর্ঘ সাত মাস ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। তেল আবিবের একের পর এক হামলায় ইতোমধ্যে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটি। দীর্ঘ এই সময়ে গাজার বিভিন্ন অঞ্চল ইসরায়েলি বর্বরতায় আক্রান্ত হলেও কিছুটা রেহাই ছিল রাফা শহরে। তবে সম্প্রতি লাখ লাখ জনগোষ্ঠীর আশ্রয়স্থল এই শহরে হামলা ‘আসন্ন’ বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।রবিবার (৫ মে) তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাতে পরিকল্পিত স্থল হামলা ‘আসন্ন’ বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। মধ্য গাজার নেটজারিম করিডোরে ইসরায়েলি সেনা সদস্যদের তিনি একথা বলেন।তিনি বলেছেন, ‘আমরা উদ্বেগজনক যেসব লক্ষণ লক্ষ্য করছি, তাতে বোঝা যাচ্ছে- হামাস আমাদের সাথে চুক্তিতে পৌঁছাতে চায় না। এর মানে, রাফাতে সেনা অভিযান ...
কুষ্টিয়া দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

কুষ্টিয়া দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠিত

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিইসলামী বিশ্ববিদ্যালয়-সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে ২০২২-২৩-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দোয়া ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মে) বিকাল তিনটায় কুষ্টিয়াস্থ আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের মহাপরিচালক ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইবি শাখার সভাপতি মো. কাইয়ুম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. গোলাম মাওলা এবং প্রফেসর ড. মাসুদ আল মাহাদী, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. কামরুল হাসান এবং প্রফেসর ড. রফিকুল ইসলাম, আফসার উদ্দিন গার্লস মহ...
ঢাকায় ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট, কোন সিটিতে কয়টি?
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ঢাকায় ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট, কোন সিটিতে কয়টি?

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দুটি স্থায়ীসহ মোট ২২টি পশুর হাট বসানোর পরিকল্পনা রয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গাবতলীতে স্থায়ী হাট ব্যবহারের পাশাপাশি ৯টি অস্থায়ী হাটের আয়োজন করবে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সারুলিয়ায় স্থায়ী মার্কেটের পাশাপাশি ১১টি অস্থায়ী হাট স্থাপনের পরিকল্পনা করছে।ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম জানান, ৯টি হাট স্থাপনের জন্য প্রাথমিকভাবে ইজারা নোটিশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও হাট বাতিল বা সংযোজনের অধিকার কর্তৃপক্ষের রয়েছে। তিনি অনলাইন প্ল্যাটফর্ম ও এটিএম বুথের মাধ্যমে মূল্য পরিশোধের মাধ্যমে অনলাইনে পশুবিক্রি বাড়ানোর প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।প্রাথমিকভাবে ১১টি হাটের ইজারা দেওয়া এবং অফিসিয়াল মূল্য নির্ধারণের বিষয়টি নিশ্চিত করে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ম...
দুপুরের মধ্যে তীব্র ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

দুপুরের মধ্যে তীব্র ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা প্রকাশ করছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।সোমবার (৬ মে) ভোর ৫টা থেকে বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া রংপুর এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর...
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

সুন্দরবনে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে আগুন নির্বাপণের কাজ। সোমবার (৬ মে) সকাল ৭টা থেকে আগুন নেভানোর কাজ করছেন বনবিভাগ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নেভানোর কাজে সহায়তা করছেন স্থানীয় বাসিন্দারাও।সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ সহকারী বনসংরক্ষক রানা দেব জানান, গত রাত ১টা পর্যন্ত বনবিভাগ এককভাবে আগুন নেভাতে পাম্প মেশিন দিয়ে পানি স্প্রে করেছে। এর ফলে এখন আর কোথাও তেমন একটা আগুন দেখা যাচ্ছে না। যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে সেখানেই পানি দেওয়া হচ্ছে।তিনি বলেন, নিয়ন্ত্রিত আগুন পুরোপুরি নেভাতে সোমবার সকাল ৭টা থেকে বনবিভাগের সহায়তায় কাজ শুরু করেছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আগামী আরও দুইদিন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে পানি ছিটানো হবে। তবে আপাতত আর ভয়ের কোনো কারণ নেই। কারণ আগুন যাতে আর ছড়াতে না পারে সেজন্য রবিবার ফায়ার লাইন কেটে সেখানে পানি দিয়ে রাখা হয়েছে। আর আগুনের ...
‘আমলার সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটা নিতে পারছি না’: জনপ্রশাসনমন্ত্রী
জাতীয়, সংবাদ

‘আমলার সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটা নিতে পারছি না’: জনপ্রশাসনমন্ত্রী

আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো চিন্তা সরকারের নেই জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘এ কনসেপ্টটা (আইডিয়া) আমরা নিতে পারছি না।’রবিবার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সর্বশেষ জেলা প্রশাসক সম্মেলনে ডিসিরা আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দিয়েছেন। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা-সমালোচনা হচ্ছে।এ বিষয়ে দৃষ্টি আর্ষণ করলে জনপ্রশাসন মন্ত্রী বলেন, ‘আমার যতদূর মনে পড়ে সেখানে অনেকগুলো বিষয় এসেছিল। প্রধানমন্ত্রীর সামনে যখন ডিসিরা আসেন, তখন তারা দেশের নির্বাহী প্রধানদের সঙ্গে কথা বলার সুযোগটা পান। এটা তাদের জন্য একটা বড় সুযোগ। ‌ অনেক বিষয় সেখানে আসে। অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক প্রত্যাশার বিষয় উঠে আসে। সেখানে বিভিন্নজন বিভিন্ন রকম প্রশ্ন করেছেন।’সরকারি কর্মচারীদের জন্...