ইউআইটিএসে বসন্তকালীন নবীনবরণ অনুষ্ঠিত
বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের বসন্তকালীন সেমিস্টার ২০২৪-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ মে) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলি ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার কে.এম তানজিব-উল আলম।মূল বক্তার বক্তব্যে বিওটি চেয়ারম্যান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি জীবনে ভালো মানুষ হতে চাও, তোমরা যদি জীবনে সুনাম ও...
