বুধবার, ফেব্রুয়ারি ৪

সংবাদ

৩ মাসেই কোরআনের হাফেজ হলেন ৯ বছরের নুসাইব
ধর্ম ও দর্শন, সংবাদ

৩ মাসেই কোরআনের হাফেজ হলেন ৯ বছরের নুসাইব

কেবল ৯৪ দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন ৯ বছরের নুসাইব কুদরতী। সে মিরপুরের ‘ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসা’র শিক্ষার্থী। মেধাবী নুসাইব খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নিয়ামত আলী কুদরতীর ছেলে।নুসাইব কুদরতীর শিক্ষক আন্তর্জাতিক হাফেজ কারি ফরহাদ বিন নাসেরী গণমাধ্যমকে বলেন, ‘মহাগ্রন্থ আল কোরআনের অলৌকিক মুজিজায় এমন ঘটনা বিশ্বে প্রায় ঘটছে। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী নুসাইব কুদরতী মাত্র ৯৪ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছে। আমরা তার সাফল্য কামনা করি।তিনি আরও বলেন, ‘কোরআন মুখস্থ করার বিষয়টি মোটেও সহজ নয়। বরং এর পেছনে শিক্ষক থেকে শুরু করে বাবা-মায়ের অনেক চেষ্টা শ্রম ও আত্মত্যাগের প্রয়োজন। একজন কোরআনের হাফেজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ এই শিশুকে দীনের জন্য কবুল করুন।’তিনি জানান, নুসাইব শুরুতে দুই পৃষ্ঠা করে সবক দিলেও শেষের দিকে দিনে ১০ পৃষ্ঠা করে সবক দিয়েছে আলহামদুলিল্লাহ।...
ডিএনসিসি মেয়রের চার বছর পূর্তিতে মানারাত উপাচার্যের শুভেচ্ছা
শিক্ষাঙ্গন, সংবাদ

ডিএনসিসি মেয়রের চার বছর পূর্তিতে মানারাত উপাচার্যের শুভেচ্ছা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের চার বছর পূর্তি উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।সোমবার (১৩ মে) সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে সাক্ষাৎকালে এ শুভেচ্ছা জানান তিনি। এ সময় মেয়র মহোদয় তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যকে (ভারপ্রাপ্ত) ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে অতীতের ন্যায় আগামীতেও সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এ সময় আধুনিক ঢাকা গড়ার স্বপ্নদ্রষ্টা ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামকে সাফল্যের সাথে চার বছর অতিক্রম করায় অভিনন্দন জানিয়ে বলেন, মেয়রের দ...
হজযাত্রীর মাধ্যমে জর্দ্দা পাঠাচ্ছে এজেন্সি, মন্ত্রণালয়ের সতর্কবার্তা
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

হজযাত্রীর মাধ্যমে জর্দ্দা পাঠাচ্ছে এজেন্সি, মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হজ ফ্লাইটের যাত্রা শুরুর আগে সঠিকভাবে ফ্লাইট ডাটা সৌদি ই-হজ সিস্টেমে এন্ট্রি করছে না এজেন্সিগুলো। এতে সমস্যা সৃষ্টি হচ্ছে, ভোগান্তি পোহাচ্ছেন হজযাত্রীরা।এছাড়া হজযাত্রীদের মাধ্যমে নিষিদ্ধ জর্দ্দার কার্টুন পাঠানোরও অভিযোগ উঠেছে হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে।এ অবস্থায় সোমবার (১৩ মে) হজ এজেন্সিগুলোকে চিঠি দিয়ে সতর্ক করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।চিঠিতে বলা হয়, ২০২৪ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী সব হজ এজেন্সির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৯ মে হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে এরইমধ্যে সংঘটিত কিছু ত্রুটি-বিচ্যুতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জেদ্দা এয়ারপোর্ট সার্ভিসের মহাপরিচালক আব্দুর রহমান ঘানাম ১২ মে বিকেলে বাংলাদেশ হজ অফিস, মক্কা ও জেদ্দার কর্মকর্তা, ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং হজ এজেন্সির অংশগ্রহণে জুম প্ল্যাটফর্ম সভায় অংশ্রগহণ করেন।ওই সভায় সৌদি আরবের পক্ষ থেকে হজ এজেন্সি...
দেশের জলসীমায় এসে পৌঁছেছে এমভি আব্দুল্লাহ
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

দেশের জলসীমায় এসে পৌঁছেছে এমভি আব্দুল্লাহ

জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ প্রায় এক মাস পর আজ সোমবার (১৩ মে) দুপুরে বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে। জাহাজটি আজ সন্ধ্যায় বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় এসে নোঙর করার কথা রয়েছে। এমভি আবদুল্লাহ জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ জাহাজ থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় বিকাল ৩টায় বলেন, ‘আমরা এখন কক্সবাজার উপকূল অতিক্রম করছি। আশা করি, কুতুবদিয়ায় সন্ধ্যা সাতটায় নোঙর করতে পারে।’এমভি আবদুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করার কারণ হচ্ছে এত বড় জাহাজ বন্দর জেটিতে ভেড়ানোর সুযোগ নেই। জাহাজটিতে ৫৬ হাজার ৩৯১ টন চুনাপাথর রয়েছে। এতে জাহাজটির ড্রাফট (পানির নিচের অংশের দৈর্ঘ্য) বেড়ে হয়েছে সাড়ে ১২ মিটার, যা চারতলার সমান।কেএসআরএম গ্রুপ জানায়, জাহাজটির ড্রাফট বেশি থাকায় কুতুবদিয়ায় প্রথমে কিছু পরিমাণ পণ্য খালাস করা হবে। এরপর পতেঙ্গার কাছাক...
হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বহিষ্কৃত জবি শিক্ষার্থী তিথির পাঁচ বছরের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বহিষ্কৃত জবি শিক্ষার্থী তিথির পাঁচ বছরের কারাদণ্ড

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩১ অক্টোবর সিআইডির সাইবার মনিটরিং টিম দেখতে পায়, সিআইডির মালিবাগ কার্যালয়ের চারতলা থেকে তিথি সরকারকে ‘হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে’ বলে একটি মিথ্যা পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়। সেসময় এটি ব্যাপক আলোড়ন তোলে। প্রকৃতপক্ষে সিআইডিতে এ রকম কোনো ঘটনা ঘটেনি।এ ঘটনার তদন্তে নেমে গুজব রটনাকারী নিরঞ্জন বড়াল নামের একজনকে রামপুরার বনশ্রী এলাকা থেকে গ্রেফতার করা হয়। নিরঞ্জনসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একই বছর ২ নভেম্বর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। ২০২১ সালের ১৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইড...
গেটলক সিস্টেম চালু , রাস্তায় যাত্রী তুললেই মামলা
জাতীয়, সংবাদ

গেটলক সিস্টেম চালু , রাস্তায় যাত্রী তুললেই মামলা

রাজধানীর যানজট নিরসনে এবার চালু হলো আন্তঃজেলা বাসের গেটলক সিস্টেম। যেসব বাস গেটলক সিস্টেম না মেনে যত্রতত্র যাত্রী তুলবে তাদের বিরুদ্ধে মামলা দেবে ট্রাফিক পুলিশ। এতে যাত্রীদের নির্দিষ্ট পথের যাত্রার সময় বাঁচবে। ভ্রমণ হবে নিরবচ্ছিন্ন ও আনন্দদায়ক।সংশ্লিষ্টরা বলছেন, এই সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট এলাকা পর্যন্ত আন্তঃজেলা বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে যাত্রী নিতে পারবে না। ফলে যানজট অনেকটাই কমবে। ভবিষ্যতে এই সিস্টেম মহাখালী থেকে উত্তরা পর্যন্ত বৃদ্ধি করার পরামর্শও দিয়েছেন তারা।গুলশান ট্রাফিক বিভাগ বলছে, গেটলক চেকিং সিস্টেমে টার্মিনাল থেকে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে বাস গন্তব্যে ছেড়ে যাওয়ার পর নির্দিষ্ট স্থান ছাড়া আর কোথাও দাঁড়াতে পারবে না। টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে কাকলী, কুর্মিটোলা, খিলক্ষেত ও সর্বশেষ আবদুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে গন্তব্যে চলে যাবে। যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা ...
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাতীয়, সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।আজ সোমবার (১৩ মে, ২০২৪) সকালে গণভবনে সৌদি রাষ্ট্রদূত এই সাক্ষাৎ করেন বাংলাদেশের সরকারপ্রধানের সাথে। এ সময় পরস্পরের সাথে কুশল বিনিময়পূর্বক চলতি হজ-সহ দুদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।...
আন্তঃবাহিনী আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু
ধর্ম ও দর্শন, সংবাদ

আন্তঃবাহিনী আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু

রাজধানীতে বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘আন্তঃবাহিনী আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪’।রবিবার (১২ মে) ঢাকাস্থ বানৌজা হাজী মহসীন মসজিদে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, এসইউপি, এনসিসি, পিএসসি, জিওসি, লজিস্টিক্স এরিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানৌজা হাজী মহসীন নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ গোলাম কিবরিয়া, (ট্যাজ), এনইউপি, পিএসসি, বিএনসহ তিন বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ।পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ৫৭ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। ১৯৮৩ সাল থেকে পরিচালিত এ প্রতিযোগিতায় এবারই প্রথম হিফজুল কোরআন বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিযোগিতাটিতে একক ও দলীয় পর্যায়ে পয়েন্ট তালিকার ভিত্তিতে প্রথম...
ইউআইইউতে “মধ্যম আয়ের স্বপ্নকে গণতন্ত্রীকরণের চ্যালেঞ্জ” শীর্ষক লেকচার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউতে “মধ্যম আয়ের স্বপ্নকে গণতন্ত্রীকরণের চ্যালেঞ্জ” শীর্ষক লেকচার অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে ‘বাংলাদেশ কর্পাস: পাবলিক লেকচার সিরিজ-২০২৪’ এর অংশ হিসেবে “মধ্যম আয়ের স্বপ্নকে গণতন্ত্রীকরণের চ্যালেঞ্জ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন হয়েছে। আজ রবিবার (১২ মে ২০২৪) বিকাল ৩ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা জনাব হাসান মাহমুদ রাজা। এসময় উপস্থিত ছিলেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া ইউআইইউ’র স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ...
আবুল খায়ের গ্রুপের “7 Habits of Highly Effective People” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

আবুল খায়ের গ্রুপের “7 Habits of Highly Effective People” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কোম্পানির প্রতিটি বিভাগীয় প্রধানদের আরও সুদক্ষ করে তুলতে '7 Habits of Highly Effective People'এর আয়োজন করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। গত বুধ ও বৃহস্পতিবার ঢাকার গুলশানে অবস্থিত সিক্স সিজনস হোটেলে এই প্রশিক্ষণ কর্মশালা দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়।এতে ফ্র্যাংকলিন কভির প্রণিত সেভেন হ্যাবিটস কর্ম কৌশলের আলোকে সঠিক সার্ভিস পৌঁছে দিতে বিভিন্ন কৌশল, স্টেকহোল্ডারদের সঙ্গে কার্যকর যোগাযোগ, টিম পরিচালনার জন্য নেতৃত্বের গুণাবলী এবং ব্যবসায়িক কার্যকর আলোচনা সফলভাবে সম্পন্ন করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি গ্রুপভিত্তিক অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন কর্মতৎপরতা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে বাছাইকৃত ২৯ জন বিভাগীয় প্রধানদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন হেড অব সেলস এক্সেলেন্স সুবেহ খাঁন, কর্মশালায...