সুফি ভাবাদর্শের জয়গান গেয়েছেন কাজী নজরুল: খাজা’জী
সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফারুকী খাজা'জী বলেন, সুফি ভাবাদর্শের জয়গান গেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি বলেন, প্রগতির লড়াইয়ে, কল্যাণ, সত্য, সুন্দরের প্রতিষ্ঠায়, মানবতার জয়গানে, অসাম্প্রদায়িক সমাজ গঠনের সংগ্রামে এই কবির রচনাবলি আমাদের অফুরান প্রেরণা ও পাথেয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত এক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।মঙ্গলবার (২১ মে) বিকালে চট্টগ্রাম একাডেমিতে অভিযাত্রী পত্রিকার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও কবি মাহমুদুল হাসান নিজামী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ার (জনী)। অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির ট্রেজারার সনজয় আচ...
