মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩

সংবাদ

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ নতুন কারিকুলামে
জাতীয়, সংবাদ

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ নতুন কারিকুলামে

নতুন কারিকুলামে চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে একের পর এক বৈঠক করছে বিশেষজ্ঞ কমিটি। চলতি মে মাসেই এ পদ্ধতি চূড়ান্ত করে প্রকাশ করা হবে। নতুন এ পদ্ধতিতে এসএসসি পরীক্ষায় কেউ এক বা দুই বিষয়ে ফেল করলেও তাকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার বিধান রাখা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা’ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে।মঙ্গলবার (২৮ মে) কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে তা অনুমোদন হয়েছে। এখন তা এনসিটিবি বোর্ড সভা হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় প্রতিবেদনটি চূড়ান্ত হবে।প্রতিবেদনের তথ্যানুযায়ী- ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নতুন এ পদ্ধতি বাস্তবায়ন করা হবে। ওই বছরের ডিসেম্বরে শুধুমাত্র দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।নত...
শাহজালালে ২ কেজি স্বর্ণসহ সৌদি এয়ারলাইনসের কেবিন ক্রু আটক
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

শাহজালালে ২ কেজি স্বর্ণসহ সৌদি এয়ারলাইনসের কেবিন ক্রু আটক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি স্বর্ণসহ সৌদি এয়ারলাইনসের এক কেবিন ক্রুকে আটক করা হয়েছে। তার নাম রোকেয়া খাতুন।মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত ১০টার দিকে সৌদি এয়ারলাইনসের sv-804 ফ্লাইটে রিয়াদ থেকে ঢাকায় আসার পর এপিবিএন কাস্টমস ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রোকেয়া খাতুন (৪০) সিরাজগঞ্জ জেলার অধিবাসী।বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়া চৌধুরী। তিনি জানান, রোকেয়া সৌদি এয়ারলাইনসের একজন কেবিন ক্রু। তিনি রিয়াদ থেকে গতরাতে ঢাকায় আসেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তার শরীর থেকে ১১টি স্বর্ণের বার, আটটি স্বর্ণের চুরি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। যেগুলোর আনুমানিক ওজন এক কেজি ৯৭৯ গ্রাম।অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়...
স্বামীকে ফিরে পেতে ভণ্ডপীরের প্রতারণার শিকার নারী
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

স্বামীকে ফিরে পেতে ভণ্ডপীরের প্রতারণার শিকার নারী

স্বামী দ্বিতীয় বিয়ে করায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের গৃহবধূ তাছলিমা খাতুন (৩০)। দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে স্বামীকে নিজের কাছে ফেরত আনতে দারস্থ হন এক পীরের। এরপর পীরের কথামতো ৯০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও এক লাখ টাকা রেখেছিলেন তার কাছে। তবে সেসব নিয়ে উধাও হয় পীর। পরে পুলিশের কাছে অভিযোগ করলে গ্রেফতার করা হয় ভণ্ডপীরকে।তাছলিমা খাতুন ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমারুলী গ্রামের মৃত আ. জব্বারের মেয়ে। ২০০৬ সালে সিরাজগঞ্জের শফিকুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন ছেলে রয়েছে।শফিকুল ঢাকায় পোশাক কারখানায় কাজ করা অবস্থায় দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। এরপর প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে স্বামীকে ফেরত পেতে বিভিন্ন কবিরাজের কাছে ছুটতে শুরু করেন তাছলিমা। স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে তাছলিমা মানসিকভাবে ভেঙে পড়লে ভণ্ডপীর মাছু...
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে জর্ডান
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে জর্ডান

গৃহকর্মীসহ অন্যান্য খাতে দক্ষ শ্রমিক নিতে জর্ডানের সঙ্গে বাংলাদেশের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গত রবিবার (২৬ মে) জর্ডানের রাজধানী আম্মানে শ্রম মন্ত্রণালয়ে সমঝোতা স্মারক সই হয়।আম্মানস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত নাহিদা সোবহান ও জর্ডানের পক্ষে জর্ডান শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী নাদিয়া আল-রাওয়াবদেহ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।জর্ডানস্থ বিভিন্ন লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি এবং বাংলাদেশি লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির সহায়তায় বাংলাদেশ থেকে দক্ষ গৃহকর্মী নিয়ে আসতে পারবে। এ ক্ষেত্রে এজেন্সিগুলোকে অবশ্যই দুই দেশের জনশক্তি রপ্তানি বিষয়ক কর্তৃপক্ষের অনুমতি ও অন্যান্য নিয়মনীতি অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই কর্মী ও মালিকের মধ্যে একটি অফিসিয়াল চুক্তিনামা থাকতে হবে। এছাড়া এই সমঝোতা স্মারকের ভিত্তিতে জর্ডানে অন্যান্য খাতে দক্ষ নারী ও পুরুষ কর্মী আসতে পারবে।২০১২ সালে প্রথম জর...
ইউআইইউ এবং আইডিই এর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউ এবং আইডিই এর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ’র (আইডিই) মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল দশটায় ইউআইইউ ক্যাম্পাসে এই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের (আইডিই) কান্ট্রি ডিরেক্টর জনাব সামির কারকি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর ট্রেজারার জনাব মোঃ আব্দুল মোকাদ্দেম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউআইইউ’র ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান।ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের কান্ট্রি ডিরেক্টর এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভা...
তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে
জাতীয়, সংবাদ

তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে। এ দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।ঘূর্ণিঝড় রেমালের বিপদ কেটে যাওয়ায় ভোটের সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার পর প্রার্থীর মৃত্যু, মামলা, বিনাপ্রতিদ্বন্দ্বিতার একক প্রার্থীর নির্বাচিত হওয়া এবং রেমালের দুর্যোগ কিছু বিবেচনায় নিয়ে এ ধাপে ১১২টি উপজেলার মধ্যে ২৫টির ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।ভোট স্থগিত হওয়া উপজেলাগুলো হলো— বাগেরহাটের শরনখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা। খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া। বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া। পটুয়াখালীর সদর, মির্জাগঞ্জ ও দুমকি। পিরোজপুরের মঠবাড়িয়া। ভোলার তজুমদ্দিন ও লালমোহন। ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া। বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা। পরে মঙ্গলবার (২৮ মে) নেত্রকোণা...
ঘূর্ণিঝড় রেমালে পিরোজপুরে ৫ জনের মৃত্যু
সংবাদ, সারাদেশ

ঘূর্ণিঝড় রেমালে পিরোজপুরে ৫ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পিরোজপুরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন গাছচাপায় ও দুইজন পানিতে ডুবে মারা গেছেন।মৃতরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে মো. জাকির হোসেন (৫৫), তেলিখালী ইউনিয়নে মাজেদা বেগম ও ইন্দুরকানী উপজেলায় চানবরু বেগম (৭৫)। ভান্ডারিয়া উপজেলার পৌরসভা এলাকায় দিহান (৩) নামে এক শিশু ও পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকার মো. হাসান নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছে।মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, রেমালের কারণে প্রশাসনের প্রস্তুত করা ৫৬১টি আশ্রয়কেন্দ্রে ২২ হাজার ২৭৩ জন মানুষ আশ্রয় নেয়। তাদের খাবারসহ নানা সহযোগিতা করছে জেলা প্রশাসন। এরই মধ্যে ৫০ হাজার খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।নদী পাড়ে বেড়িবাঁধের যে ক্ষতি হয়েছে তা মেরামতের জন্য পানি উন্...
মানারাত ইউনিভার্সিটিতে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে কর্মশালা
শিক্ষাঙ্গন, সংবাদ

মানারাত ইউনিভার্সিটিতে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে কর্মশালা

তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে "স্ট্রাটেজিস ফর টোবাকো-ফ্রি বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুছ ছবুর খান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে মূখ্য আলোচক হিসেবে অংশ নেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্স ইনস্টিটিউট, বাংলাদেশ-এর এপিডেমিওলজি ও রিসার্চ বিভাগের অধ্যাপক ড. সোহেল রেজা চৌধুরী।আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসল...
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো স্পেন-নরওয়ে
আন্তর্জাতিক, সংবাদ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো স্পেন-নরওয়ে

অবশেষে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইউরোপের দুই দেশ স্পেন ও নরওয়ে। শিগগিরই ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ডও একই পথে হাঁটবে বলে জানিয়েছে। যদিও স্পেন এবং নরওয়ের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। তেল আবিব বলেছে, সাত মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের মাঝে স্পেন ও নরওয়ের এমন সিদ্ধান্ত হামাসের জন্য পুরস্কার।ইউরোপের তিন দেশ মনে করে, তাদের এই সিদ্ধান্তের শক্তিশালী প্রতীকী প্রভাব রয়েছে; যা অন্যান্যদের অনুসরণে উৎসাহ জোগাবে। মঙ্গলবার নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড এই পদক্ষেপকে ‌‌‘‘নরওয়ে-ফিলিস্তিন সম্পর্কের জন্য বিশেষ দিন’’ বলে অভিহিত করেছেন।তিনি বলেছেন, ‘‘৩০ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি রাষ্ট্রের সবচেয়ে উৎসাহী রক্ষকদের অন্যতম নরওয়ে।’’ নরওয়ের ঘোষণার কিছুক্ষ...
বুধবার নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
সংবাদ, সারাদেশ

বুধবার নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাস পাইপলাইন মেরামত ও স্থানান্তর কাজের জন্য বুধবার (২৯ মে) নারায়ণগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় সব শ্রেণির গ্যাস সরবরাহ ১০ ঘণ্টা বন্ধ থাকবে।মঙ্গলবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন মেরামত বা প্রতিস্থাপন কাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা পঞ্চবটি, পঞ্চবটি বিসিক, ভোলাইল, ইসদাইর, কাশিপুর, গোগনপুর, চর সৈয়দপুর, মুক্তারপুর ও তার কাছাকাছি এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এ ছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।...