মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩

সংবাদ

অধ্যাপক সাইফুল ইসলাম খানের অপারেশন সম্পন্ন, অবস্থা জানতে হাসপাতালে মুক্তিযুদ্ধমন্ত্রী
শিক্ষাঙ্গন, সংবাদ, স্বাস্থ্য

অধ্যাপক সাইফুল ইসলাম খানের অপারেশন সম্পন্ন, অবস্থা জানতে হাসপাতালে মুক্তিযুদ্ধমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের খাদ্যনালীতে রক্তক্ষরণ জনিত অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২ জুন) বিকাল ৪ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালের প্রধান সার্জন (জেনারেল) অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেন এই জটিল অপারেশনটি করেন। অপারেশন শেষে রোগীকে আইসিইউতে রাখা হয়েছে।অপারেশন পরবর্তী রোগীর অবস্থা জানতে সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, এমপি। তিনি আইসিইউতে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে রোগীর খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার কথা বলেন। পরে অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের সহধর্মিণীসহ পরিবারের সাথে কথা বলে সান্তনা প্রদান করেন এবং ড. খানের রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। এরপর হাসপাতালে এসে রোগীর খোঁজখবর নেন আল্লামা রুমি সো...
ইউআইইউতে ‘ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন’ শীর্ষক সামিট অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউতে ‘ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন’ শীর্ষক সামিট অনুষ্ঠিত

শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ ঘটিয়ে তাদের আগামীদিনের জন্য যোগ্য করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন’ শীর্ষক সামিট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) ইউআইইউ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দেশের ৬৪ জেলা থেকে বাচাই পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা মূল পর্বে অংশগ্রহণ করে। এদিন চূড়ান্ত পর্বে বিভিন্ন বিভাগের সেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও গ্লোবাল ইনোভেশন অ্যান্ড লিডারশিপ সেন্টারের উদ্যোগে এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) সহযোগীতায় উক্ত সামিট অনুষ্ঠিত হয়।সামিটের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। তিনি বলেন, বাংলাদেশে ৪.৫ কোটিরও বেশি তরুণ রয়েছে। তাদের শক্তিকে কাজে লাগ...
মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে বিভাগটির ইভিনিং প্রোগ্রামের ১৮তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের এ সংবর্ধনা দেয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। বিশেষ অতিথি ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান অধ্যপক ড. নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহবুব আলম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন।উপাচার্য বলেন, বিদায়ী ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত জীবনে উত্তরোত্তর সাফলতা ও সমৃদ্ধি কামনা করছি। তোমরা কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার মাধ্যমে দেশ ও জাতি...
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি
খেলাধুলা, সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিতারিখ ও বারম্যাচসময়ভেন্যু০২ জুন, রোববারযুক্তরাষ্ট্র-কানাডাসকাল ৬:৩০ডালাস০২ জুন, রোববারওয়েস্ট ইন্ডিজ-পাপুয়া নিউগিনিরাত ৮:৩০গায়ানা০৩ জুন, সোমবারনামিবিয়া-ওমানসকাল ৬:৩০বারবাডোস০৩ জুন, সোমবারশ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকারাত ৮:৩০নিউ ইয়র্ক০৪ জুন, মঙ্গলবারআফগানিস্তান-উগান্ডাসকাল ৬:৩০গায়ানা০৪ জুন, মঙ্গলবারইংল্যান্ড-স্কটল্যান্ডরাত ৮:৩০বারবাডোস০৪ জুন, মঙ্গলবারনেদারল্যান্ডস-নেপালরাত ৯:৩০ডালাস০৫ জুন, বুধবারভারত-আয়ারল্যান্ডরাত ৮টানিউ ইয়র্ক০৬ জুন, বৃহস্পতিবারপাপুয়া নিউগিনি-উগান্ডাভোর ৫:৩০গায়ানা০৬ জুন, বৃহস্পতিবারঅস্ট্রেলিয়া-ওমানসকাল ৬:৩০বারবাডোস০৬ জুন, বৃহস্পতিবারযুক্তরাষ্ট্র-পাকিস্তানরাত ৯:৩০ডালাস০৬ জুন, বৃহস্পতিবারনামিবিয়া-স্কটল্যান্ডরাত ১টাবারবাডোস০৭ জুন, শুক্রবারকানাডা-আয়ারল্যান্ডরাত ৮:৩০নিউ ইয়র্ক০৮ জুন, শনিবারআফগানিস্তান-নিউ জিল্যান্ডভোর ৫:৩০গায়ানা০৮ জুন, শ...
এমপি আনার হত্যায় জড়িত সিয়াম নেপালে আটক, তদন্তে যাচ্ছে ডিবি
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

এমপি আনার হত্যায় জড়িত সিয়াম নেপালে আটক, তদন্তে যাচ্ছে ডিবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার তদন্ত করতে শনিবার (১ জুন) সকালে নেপালের উদ্দেশে রওয়ানা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। ডিবি পুলিশ ও এনসিবির একজনসহ মোট চারজনের একটি দল নেপালের উদ্দেশে রওয়ানা দেয়।সকাল ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ গেটে গণমাধ্যমকে বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি৷ এছাড়া হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর অন্যান্য আসামিদেরও নেপালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবদিক বিবেচনা করে আমরা সেখানে যাচ্ছি।তিনি বলেন, ডিবির হাতে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গে‌ছে। সেসব তথ্য ক্রস‌চেক করা হবে।...
জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নির্ধারিত নতুন দাম আজ (১ জুন) থেকে কার্যকর হবে।জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে গত বৃহস্পতিবার (৩০ মে) প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল ও কেরোসিনে লিটারে ৭৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনে ২.৫০ টাকা বাড়িয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। এরই ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য ১০৭ টাকা থেকে বাড়িয়ে ১০৭ টাকা ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লিটারপ্রতি পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৪.৫০ টাকা থেকে বাড়িয়ে ১২৭ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৮.৫০ টাকা থেকে বাড়িয়ে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আজ (১ জুন) থেকে কার্যকর হবে।...
হজ পালনে সৌদি পৌঁছলেন ৫৩১৮০ বাংলাদেশী
ধর্ম ও দর্শন, সংবাদ

হজ পালনে সৌদি পৌঁছলেন ৫৩১৮০ বাংলাদেশী

চলতি মৌসুমে হজ পালনে এ পর্যন্ত ৫৩ হাজার ১৮০ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। অন্যদিকে এ পর্যন্ত ৮ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।শনিবার (১ জুন) সকালে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।জানা যায়, শনিবার (১ জুন) রাত ২টা পর্যন্ত মোট ৫৩ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৯ হাজার ৪৩৩ জন। এখন পর্যন্ত হজকেন্দ্রিক সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ১৩৬টি।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত হজযাত্রার এ ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।এদিকে, এখন পর্যন্ত সব হজযাত্রীর ভিসা হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্...
সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আজ
সংবাদ, স্বাস্থ্য

সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আজ

আজ শনিবার (১ জুন) রাজধানীসহ সারাদেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ২২ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তবে ঘূর্ণিঝড় রেমাল কবলিত এলাকায় অবস্থিত কেন্দ্রগুলোতে পুনর্বাসন প্রক্রিয়া শেষে এ ক্যাপসুল খাওয়ানো হবে।গত বৃহস্পতিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন- জুন ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ২৭ লাখ। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ১ কোটি ৯৫ লাখ। এ হিসেবে এবার ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ২২ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে। সারাদেশের মোট ১ লাখ ২০ হাজার কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৪০ হাজার স্বাস্থ্যকর্মী ও প্রায় ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী অংশ নেবেন।সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচা...
নিখোঁজ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

নিখোঁজ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তারকে নারায়ণগঞ্জ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ মে) সকালে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশের একটি টিম তাকে আনতে নারায়ণগঞ্জ গেছে।বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রীতি খন্দকারকে থানায় নিয়ে আসার পর বিস্তারিত বলতে পারবো।প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলে আসছিলেন, ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে (পদ্মফুল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মঙ্গলবার (২৮ মে) দুপুরে হরষপুর ইউনিয়নে দুই নারী সহযোগী নিয়ে নির্বাচনি প্রচারণায় যান প্রীতি। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাইরে আসেন আর প্রীতি...
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ করে দেওয়াসহ যা যা প্রয়োজন সব করে দেওয়া হবে।বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শেষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দেশে উন্নতি হচ্ছে। ক্ষমতায় আসার পর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে সরকার।প্রাকৃতিক দুর্যোগে সমসময় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে কৃষকদের ক্ষতিপূরণে সার-বীজসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। ভেঙে যাওয়া বাঁধ ও ঘরবাড়ি নির্মাণ কাজ শুরু হয়েছে। উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনীয় ঘর করে দে...