সোমবার, ফেব্রুয়ারি ২

সংবাদ

যেসব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

যেসব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে

দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট প্রস্তাবিত হয়েছে এবার। প্রতি অর্থবছরের মতো এবারও বাজেটে বেশকিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিলাসী পণ্যের পাশাপাশি প্রয়োজনীয় অনেক পণ্যের দামও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে এই বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম বাজেট।যে সকল পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে- এলইডি বাল্ব, টিউবলাইট, এলপিজি সিলিন্ডার, নিরাপত্তা সেবা, মোবাইল সিম, ইন্টারনেট সেবা, থিম পার্কে প্রবেশ ও রাইট, পানির ফিল্টার, সিগারেট, জর্দা, কাজুবাদাম, বিদেশি ফুল, কোমল পানীয়, কার্বোহাইড্রেট বেভারেজ, এনার্জি ড্রিঙ্ক, আমদানিকৃত সার, আমদানিকৃত বীজ, কয়লা, পেপার বোর্ড, ঔষধ শিল্পের আমদানিকৃত কাঁচামাল, পেনিসিলিন ইত্যাদি।...
সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু
জাতীয়, সংবাদ

সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।বৃহস্পতিবার (৬ জুন) বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। পরে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন শুরু করেন।এরআগে দুপুরে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সকাল সাড়ে ১০টার দিকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে রওনা দেন অর্থমন্ত্রী। পরে পৌনে ১১টায় সংসদে পৌঁছান তিনি।বাসভবন থেকে বেড়িয়ে অর্থমন্ত্রী বলেন, ‘যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করছি। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট।’...
ঈদুল আজহার তারিখ জানা যাবে শুক্রবার
ধর্ম ও দর্শন, সংবাদ

ঈদুল আজহার তারিখ জানা যাবে শুক্রবার

পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। শুক্রবার (৭ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।বৃহস্পতিবার (৬ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার (৮ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১৭ জুন (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী রবিবার (৯ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ১৮ জুন (মঙ্গলবার)।ইসলাম ধর্ম অনুযায়ী, মুসলমানরা জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন।...
হজ পালনে সৌদি পৌঁছেছেন ৬৩১৪১ বাংলাদেশী
ধর্ম ও দর্শন, সংবাদ

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৬৩১৪১ বাংলাদেশী

পবিত্র হজ পালনে বুধবার (৫ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত সর্বমোট ৬৩ হাজার ১৪১ জন বাংলাদেশী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ১৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫৮ হাজার ৯৭৬ জন। বৃহস্পতিবার (৬ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১২ জুন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০শে জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২শে জুলাই।ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ জন পুরুষ, একজন নারী। মক্কায় ৮ এবং মদিনায় ৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।...
নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যাচ্ছেন শেখ হাসিনা
জাতীয়, সংবাদ

নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যাচ্ছেন শেখ হাসিনা

ভারতের টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দেশটির মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৮ জুন) এই শপথ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার (৭ জুন) বিকেল ৪টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে ৯ জুন দুপুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।বৃহস্পতিবার (৬ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নুরে এলাহি মিনা।এর আগে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট-এনডিএ’র বিজয়ে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ জুন) মোদীকে বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে অভিনন্দন বার্তা পাঠান শেখ হাসিনা।এরপর বুধবার (৫ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী শেখ হাস...
চৌদ্দগ্রামে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল
জাতীয়, সংবাদ

চৌদ্দগ্রামে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ও শেষ ধাপে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম গোলাম ফারুক দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৭৭ ভোট।বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যার পর থেকে ফলাফল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তারা।এছাড়াও ভোটের ফলাফলে চৌদ্দগ্রাম উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসহাক খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডেন্ট হাজেরা আক্তার ববিও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।কুমিল্লার চৌদ্দগ্রামসহ নাঙ্গলকোট ও হোমনা এই ৩ উপজেলায় একইদিনে ভোট হয়। নাঙ্গলকোট উপজেলায় চেয়ারম্যান নির...
ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার শুরু
শিক্ষাঙ্গন, সংবাদ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার শুরু

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার শুরু হয়েছে। বুধবার (৫ জুন) এই মেলার আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশন্স। ফিনান্স, আইটি, টেলিকমিউনিকেশন্স, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, ফার্মাসিউটিক্যাল, ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানসহ ৮০টির বেশি প্রতিষ্ঠান এই ক্যারিয়ার ফেয়ারে অংশ নিচ্ছে। দুই দিনের এই মেলায় থাকছে অন-স্পট ইন্টারভিউ এবং কয়েকটি ক্যারিয়ার সেমিনার।এই ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে ব্র্যাক ইউনিভাসির্টির শিক্ষার্থী এবং অ্যালামনাইরা বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ ও চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানতে পারবেন। এর মাধ্যমে চাকরির বাজার সম্পর্কে তাদের ধারণা আরো পরিস্কার হবে। দুই দিনব্যাপী এই ক্যারিয়ার ফেয়ারে ইন্ডাস্ট্রি লিডার এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে ক্যারিয়ার বিষয়ক বিশেষ সেশন রয়েছে। এই সেশনগুলো অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি একজন দক্...
ডীন’স এওয়ার্ড পেল ড্যাফোডিল ইউনিভার্সিটির ১১১ শিক্ষার্থী
শিক্ষাঙ্গন, সংবাদ

ডীন’স এওয়ার্ড পেল ড্যাফোডিল ইউনিভার্সিটির ১১১ শিক্ষার্থী

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইতিহাসে এই প্রথমবারের মতো শিক্ষার্থীদের চমৎকার একাডেমিক, কো-কারিকুলার, এক্সট্রা কারিকুলার পারফরম্যান্সের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডীন’স অ্যাওয়ার্ড চালু করেছে। ‘ডীনের লিস্ট উদযাপন অনুষ্ঠানের’ আওতায় বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের অধীনে বিভিন্ন বিভাগের মোট ১১১ জন শিক্ষার্থীকে আজ ০৫ জুন, ২০২৪ (বুধবার) ডীন’স এওয়ার্ড প্রদান করা হয়।অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এওয়ার্ড উইনারদের হাতে পুরস্কার তুলে দেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম মাহাবুবুল হক মজুমদার। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ বক্তব্য রাখেন। ডীন’স অ্যাওয়ার্ড বিজযীরা হল...
এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, বসছেন সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী
জাতীয়, সংবাদ

এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, বসছেন সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী

আগামী ৩০ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবেন মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সেই হিসেবে এবার ২০২৪ সালে পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৪টি আর মোট কেন্দ্র বেড়েছে ৬৭টি।বুধবার (৫ জুন) সচিবালয়ে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য জানান।শিক্ষামন্ত্রী বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে এবার এসএসসি পরীক্ষার্থী ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৩৩ হাজার জন এবং ছাত্রী ৫ লাখ ৯৪ হাজার ...
দাওয়াত খাওয়াই যেন কাল হলো গ্যাস ব্যবসায়ীর, ফিরলেন লাশ হয়ে
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

দাওয়াত খাওয়াই যেন কাল হলো গ্যাস ব্যবসায়ীর, ফিরলেন লাশ হয়ে

দাওয়াত খাওয়াই যেন কাল হলো কক্সবাজারের এক গ্যাস ব্যবসায়ীর। রাতে দাওয়াতে গিয়ে আর ফেরেননি ঘরে, সকালে ফিরলেন লাশ হয়ে।কক্সবাজারের কুতুবদিয়ায় ধূরুং সড়ক থেকে মোহাম্মদ তারেক (৩০) নামে এক এলপি গ্যাস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারেক উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুছার পাড়া এলাকার আবু তাহেরের ছেলে।বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধূরুং ইউনিয়নের মগলাল পাড়া সড়ক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির।পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি গোলাম কবির বলেন, রাতে কোনো অনুষ্ঠানের দাওয়াতের কথা বলে বের হয় তারেক। তারপর আর বাড়ি ফেরেননি। সকালে সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে। প্রাথমিকভাবে তার শরীরে একাধিক আঘ...