সোমবার, ফেব্রুয়ারি ২

সংবাদ

নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে আজ
খেলাধুলা, সংবাদ

নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে আজ। বিশ্বকাপে সুপার এইটের স্বপ্ন আরও রঙিন করতে লড়াই করবে লাল-সবুজের দল। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন উজ্জল হবে টাইগারদের। নিজেদের সর্বোচ্চ দিয়ে হলেও এই ম্যাচে জয় চায় বাংলাদেশ। এদিকে, টিকে থাকতে ডাচদের জয়ের বিকল্প নেই।ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়।সবচেয়ে বাজে অবস্থায় থেকেও দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু হয় বাংলাদেশের। লঙ্কানদের হারানো পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। দুই ম্যাচে ১ জয়ে গ্রুপে দ্বিতীয়স্থানে আছে বাংলাদেশ।প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল অংশ নেবে সুপার এইটে। টানা তিন জয়ে এরই মধ্যে সেটা নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। সেই ...
রাজধানীতে ২০ হাটে কোরবানির পশু বিক্রি শুরু
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

রাজধানীতে ২০ হাটে কোরবানির পশু বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুটি স্থায়ী হাটসহ ২০টি হাটে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে।বৃহস্পতিবার (১৩ জুন) সকালে কোরবানির পশুতে পরিপূর্ণ দেখা গেছে হাটগুলো। ভিড় জমাচ্ছেন ক্রেতারাও।সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ ঢাকা উত্তর সিটি এলাকায় ৯টি হাট এবং ঢাকা দক্ষিণ সিটি এলাকায় সারুলিয়া স্থায়ী পশুর হাটসহ ১১টি হাট বসেছে। তবে এ বছর আদালতের নির্দেশনার কারণে আফতাবনগরে হাট বসেনি।ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হাটের মধ্যে রয়েছে: গাবতলীর স্থায়ী হাট, উত্তরা দিয়াবাড়ীর ১৬ ও ১৮ নম্বর সেক্টরের পাশের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের খালি জায়গা, মস্তুল চেকপোস্ট এলাকা, মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ভাটারার সুতিভোলা খালের কাছের খোলা জায়গা, মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট সড়কের পাশের খালি জায়গা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে রানাভোলা স...
শতভাগ হজযাত্রী সৌদি পৌঁছেছেন, আরও দুই বাংলাদেশির মৃত্যু
ধর্ম ও দর্শন, সংবাদ

শতভাগ হজযাত্রী সৌদি পৌঁছেছেন, আরও দুই বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশ থেকে শতভাগ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। পবিত্র হজ পালন করেত গিয়ে দেশটিতে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন মো. শাহ আলম (৭৭) ও সুফিয়া খাতুন (৬২)।বুধবার (১২ জুন) তাদের মৃত্যু হয়। শাহ আলমের বাড়ি কুমিল্লা জেলায়। আর সুফিয়া খাতুন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর হজ করতে গিয়ে মোট ১৭ বাংলাদেশির মৃত্যু হলো। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও দুইজন নারী।গত ১০ জুন একদিনে গোলাম কুদ্দুস (৫৪) ও শাহাজুদ আলী (৫৫) নামে দুই জন হজযাত্রী মারা যান। এর মধ্যে গোলাম কুদ্দুসের বাড়ি রংপুরের তারাগঞ্জে, শাহাজুদ আলীর বাড়ি রংপুরের পীরগঞ্জে।মারা যাওয়া অন্য হজযাত্রীরা হলেন- নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মো. আসাদুজ্জামান (৫৭), ভোলা জেলার মো. মোস্তফা (৯০), কুড়িগ্রাম জেলার মো. লুৎফর রহমান (৬৫), ঢাকা জেলার নবাবগঞ্জের মো. মুরতাজুর রহমান (৬৩), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস (৬৪...
হাজিদের জন্য সৌদিতে উড়ন্ত টেক্সি সার্ভিস উদ্বোধন
আন্তর্জাতিক, সংবাদ

হাজিদের জন্য সৌদিতে উড়ন্ত টেক্সি সার্ভিস উদ্বোধন

পবিত্র হজ পালন করতে চলতি বছর সৌদি আরবে যাওয়া মুসল্লিদের জন্য এক অনন্য সুবিধা চালু করেছে সৌদি আরব। বুধবার (১২ জুন) ড্রোনের মতো দেখতে উড়ন্ত টেক্সি সার্ভিস উদ্বোধন করেছেন দেশটির পরিবহনমন্ত্রী সালেহ আল জাসের।এ সময় সালেহ আল জাসের বলেন, বিশ্বে সর্ব প্রথম উড়ন্ত টেক্সির লাইসেন্স দিল সৌদি আরব। এবারের হজে হজযাত্রীরা পবিত্র নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দ্রুততম সময়ের মধ্যে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও, হজযাত্রীদের বিভিন্ন মালামাল ও স্বাস্থ্যসেবা দিতেও এই উড়ন্ত টেক্সি ব্যবহার করা যাবে।বুধবার এর উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান আব্দুল আজিজ আল-দওলেজ, পরিবহন প্রতিমন্ত্রী রুমাই আল-রুমাই এবং এই উড়ন্ত টেক্সি প্রকল্পের কর্মকর্তরা।সৌদি পরিবহনমন্ত্রী আগেই ঘোষণা দিয়ে ছিলেন, হজযাত্রীদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক পরিবহনব্যবস্থ...
গ্লোবাল বিজনেস সিমুলেশন চ্যালেঞ্জ-রেটো ২০২৪ প্রতিযোগিতায় ইউআইইউ’র ২য় স্থান অর্জন
শিক্ষাঙ্গন, সংবাদ

গ্লোবাল বিজনেস সিমুলেশন চ্যালেঞ্জ-রেটো ২০২৪ প্রতিযোগিতায় ইউআইইউ’র ২য় স্থান অর্জন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র “টিম এ” কোম্পানি গেম দ্বারা আয়োজিত গ্লোবাল বিজনেস সিমুলেশন চ্যালেঞ্জ-রেটো ২০২৪ প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সম্প্রতি স্পেনের বার্সেলোনায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।রেটো বিজনেস সিমুলেশন চ্যালেঞ্জ একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যা বাস্তব জীবনের অর্থনৈতিক এবং ব্যবসায়িক কাজের প্রতিফলন করে প্রতিযোগীদের একটি ভার্চুয়াল সেটিংয়ে ব্যবসা পরিচালনা করতে দেয়। উক্ত প্রতিযোগিতায় স্পেন, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতসহ ৩০টিরও বেশি দেশের প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই পর্বে ইউআইইউ থেকে ১৪ টি দল নির্বাচিত হয়ে বিশ্বের ১৭৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।বিভাগীয় পর্বে, প্রতিযোগিতায় ব্যবসার বিভিন্ন ধরনের উপর আলোকপাত করে যেমন বিপণন ...
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২২ এর ফল প্রকাশ
শিক্ষাঙ্গন, সংবাদ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২২ এর ফল প্রকাশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১২ জুন) দুপুর আড়াইটায় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অফিস কক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের হাতে ফলাফল হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক এ, কে, এম আক্তারুজ্জামান। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারারসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.iau.edu.bd প্রবেশ করে ফলাফল দেখা যাবে।...
বৃহস্পতিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৭ দিনের ছুটি
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

বৃহস্পতিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৭ দিনের ছুটি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১৭ দিন বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (১৩ জুন) থেকে এ ছুটি শুরু হয়ে শেষ হবে ২৯ জুন। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ দেয়া হয়েছে।এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১৩ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ১৭ দিন ছুটি থাকবে। ৩০ জুন অর্ধদিবস ক্লাস হবে। ১ জুলাই থেকে পূর্ণদিবস ক্লাস শুরু হবে।শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, গ্রীষ্মকালীন ছুটি সাধারণত জুন মাসে হয়ে থাকে। এবার ঈদুল আজহার ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়েছে। এ বছর শীত ও গরমের কারণে স্কুল অনেক দিন বন্ধ থাকায় গ্রীষ্মকালীন ছুটি কিছুটা কমিয়ে আনা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি আলাদা করে দিতে পারেন।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী গণমাধ্যমকে ...
বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ
জাতীয়, সংবাদ

বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ

বাংলাদেশ বিমানবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পাওয়া এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন দায়িত্বভার গ্রহণ করেছেন। মঙ্গলবার (১১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এর আগে গত ২৬ মে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে বিমানবাহিনী প্রধান হিসেব নিয়োগ করা হয়। বিমানবাহিনীর সদ্য সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের স্থলাভিষিক্ত হন তিনি।উপসচিব মো. মুঞ্জুরুল করিম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, হাসান মাহমুদ খাঁনকে এয়ার ভাইস মার্শাল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ১১ জুন থেকে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।...
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ
জাতীয়, সংবাদ

৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ

৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) রাতে ফল প্রকাশ করে এনটিআরসিএ।এর আগে এনটিআরসিএ কর্মকর্তারা বলেছিলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার রাতে সম্ভব না হলেও সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।তবে এনটিআরসিএর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল বুধবার কিংবা বৃহস্পতিবার পঞ্চম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হবে। তবে ফল তৈরির কাজ শেষের দিকে যাওয়ায় মঙ্গলবার রাতেই ফল প্রকাশ করা হলো।তবে এবার গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ পেতে আবেদন জমা পড়েছে মাত্র ২৩ হাজার ৯৩২ প্রার্থীর। যাচাইবাছাইয়ে তাদের মধ্যেও অনেকে বাদ পড়তে পারেন। সে হিসাবে আবেদন দাঁড়াতে পারে সাড়ে ২২ হাজার থেকে ২৩ হাজারের মধ্যে। অর্থাৎ শূন্য থাকলেও প্রার্থী না থাকায় ৭৩ হাজারের বেশি পদ ফাঁকাই থাকবে।জানা গেছে, পঞ্...
চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জাতের আম নিয়ে মেলা অনুষ্ঠিত
সংবাদ, সভ্যতা ও সংস্কৃতি

চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জাতের আম নিয়ে মেলা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে একটি নৌকায় ২২৭ জাতের আম নিয়ে মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকেলে শহরের কালেক্টরেট চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। পরে সেখনেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মেলায় ২২৭ জাতের আম একটি নৌকায় সাজানো হয়। এমন দৃশ্য দেখতে ভিড় করেন আম বাগানী ও দর্শনার্থীরা।মেলায় আনারুল নামে এক স্থানীয় আম ব্যবসায়ী বলেন, চাঁপাইনবাবগঞ্জ আমে সেরা জানতাম। তবে এত জাতের আম আছে তা আগে জানতাম না। আজ এসে জানলাম।আলি হাসান নামে এক দর্শনার্থী বলেন, আমের মেলা হয় শুনেছি। কিন্তু আগে কখনো দেখিনি। তাই দেখতে এসেছি। এত ধরনের আম একসঙ্গে কখনোই দেখা হয়নি। আজ দেখলাম।অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলেন, চাঁপাইনবাবগঞ্জে ৩শোর বেশি জাতের আম রয়েছে। এ আমগুলোর প্রায় সবগুলোই সুস্বাদু।তবে এই মুহূর্তে সব গাছে আম নেই, তাই ২২৭ জাতের আম নিয়ে এই মেলা শুরু হয়েছে।...