সোমবার, ফেব্রুয়ারি ২

সংবাদ

গোয়াইনঘাটে আল-মানার সম্পাদনা পর্ষদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সংবাদ, সভ্যতা ও সংস্কৃতি

গোয়াইনঘাটে আল-মানার সম্পাদনা পর্ষদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটের গোয়াইনঘাটে আল-মানার সম্পাদনা পর্ষদের আয়োজিত সীরাত প্রতিযোগিতা-২০২৪ এর কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টায় নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।বিজ্ঞাপনআল মানার এর প্রকাশক মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে ও সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও অনুষ্ঠানের পৃষ্টপোষক আব্দুল মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ আব্দুল মুবিন।প্রধান আলোচকের বক্তব্য রাখছেন ড. জিয়াউর রহমানতোফায়েল আহমদ সুয়েবের তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লিডিং ইউনিভার্সিটি সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. জিয়াউর রহমান।বিশেষ অতিথির বক্তব্...
মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

হেফাজতে ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই পরোয়ানা জারি করেন।আসামিপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় আদালত এই পরোয়ানা জারি করেছেন।বিজ্ঞাপনএর আগে শুক্রবার (৩ মে) সকাল ১০টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। সে সময় বিষয়টি নিশ্চিত করেছিলেন সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। ১৮ এপ্...
পরীমণি-কাণ্ডে চাকরি হারাচ্ছেন সাবেক এডিসি সাকলায়েন
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

পরীমণি-কাণ্ডে চাকরি হারাচ্ছেন সাবেক এডিসি সাকলায়েন

আলোচিত অভিনেত্রী পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েন। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) মতামত চেয়েছে তারা।স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে, নায়িকা পরীমনির সঙ্গে সাকলায়েনের বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলায়েন পরীমনির বাসায় গিয়ে থাকতেন। সাকলায়েনের স্ত্রী তাঁর (সাকলায়েন) সরকারি বাসায় না থাকার সময় পরীমনি গিয়ে রাত্রিযাপন করেছেন।বিজ্ঞাপনপরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের সময় তিনি গোয়েন্দা-গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন। ঘটনা সামনে আসার পরে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) বদলি করা হয়। এরপরে তাকে ঝিন...
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন অধিনায়ক শান্ত
খেলাধুলা, সংবাদ

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন অধিনায়ক শান্ত

আফগানিস্তানের কাছে হতাশাজনক হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করার পর দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ মঙ্গলবার (২৫ জুন) সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে এক সংবাদ সম্মেলনে এই ক্ষমা চান শান্ত। বোলারদের সৌজন্যে সেমিফাইনালে ওঠার সুযোগ তৈরি হলেও আরও একবার ব্যাটিং ব্যর্থতার মঞ্চায়নের সঙ্গে প্রশ্নবিদ্ধ কৌশল ও ব্যাটিং অর্ডার মিলিয়ে আশা জাগিয়ে ডুবল বাংলাদেশের তরী।কোয়ার্টার ফাইনালে রূপ নেওয়া সুপার এইটের বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে ডিএলএস পদ্ধতিতে টাইগারদের বিপক্ষে ৮ রানে জিতেছে আফগানরা। এতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ওঠার গৌরব অর্জন করেছে রশিদ খানের দল। আফগানিস্তানের জয়ে ছিটকে গেছে অস্ট্রেলিয়াও।বিজ্ঞাপনরান তাড়ায় ১২.১ ওভারে জিতলে সেমিফাইনালে উঠত বাংলাদেশ। এমন অবস্থায় শুরু থেকে তাড়না দেখান লিটন দাস। ...
ডিআইইউ ও ড্যাফোডিল ফ্যামিলির সাথে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সমঝোতা চুক্তি
শিক্ষাঙ্গন, সংবাদ

ডিআইইউ ও ড্যাফোডিল ফ্যামিলির সাথে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সমঝোতা চুক্তি

‘ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর ভোগান্তিসহ সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে এবং একটি প্রবীণবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির সাথে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ ফজলুর হক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ড. হামিদুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। আজ মঙ্গলবার (২৫ জুন) ধানমন্ডির ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়।বিজ্ঞাপনড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিরির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোঃ সবুর খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির পৃষ্ঠপোষক ও সাবেক সেনাবাহিনী প্রধান লে. জে. ...
ইআবিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক কর্মশালা
শিক্ষাঙ্গন, সংবাদ

ইআবিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক কর্মশালা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। মঙ্গলবার (২৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন তিনি।বিজ্ঞাপনঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ ও কোষাধ্যক্ষ জনাব এস. এম. এহসান কবীর এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এপিএ কমিটির সভাপতি ড. মোহাম্মদ কামরুল ইসলাম।কর্মশালায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।...
বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান
খেলাধুলা, সংবাদ

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

ইতিহাস গড়লো আফগানিস্তান। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেলো রশিদ খানের দল। বাংলাদেশকে ৮ রানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করলো আফগানরা। পরিবর্তিত লক্ষ্য ১১৪ রানও করতে পারলো না টাইগাররা। অলআউট হলো ১০৫ রানে।বাংলাদেশকে হারানোর সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়াকেও সুপার এইট থেকে বিদায় করে দিলো আফগানিস্তান। অথচ সেমি সেমিতে ওঠার দারুণ সুযোগ ছিল বাংলাদেশেরও। সুযোগটা নিতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।বিজ্ঞাপনসংক্ষিপ্ত স্কোর:আফগানিস্তান: ২০ ওভারে ১১৫/৫ (গুরবাজ ৪৩, জাদরান ১৮, ওমারজাই ১০, নাইব ৪, নাবি ১, জানাত ৭, রাশিদ ১৯; তানজিম ৪-০-৩৬-০, তাসকিন ৪-১-১২-১, সাকিব ৪-০-১৯-০, মুস্তাফিজ ৪-০-১৭-১, রিশাদ ৪-০-২৬-৩)বাংলাদেশ: (লক্ষ্য ১৯ ওভারে ১১৪) ১৭.৫ ওভারে ১০৫ (লিটন ৫৪*, তানজিদ ০, শান্ত ৫, সাকিব ০, সৌম্য ১০, হৃদয় ১৪, মাহমুদউল্লাহ ৬, রিশাদ ০, তানজিম ৩, তাসকিন ২, মুস্তাফিজ ০; নাভিন ৪-০-,...
শিক্ষার্থীদের কর্মযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহকে কাজ করার আহ্বান শিক্ষামন্ত্রীর
জাতীয়, সংবাদ

শিক্ষার্থীদের কর্মযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহকে কাজ করার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষকদের একাডেমিক লিডার হিসেবে আখ্যায়িত করে উচ্চশিক্ষার সকল ধাপ সমাপ্তি শেষে শিক্ষার্থীরা যাতে দেশে ও বিদেশে কর্ম উপযোগী হয়ে গড়ে উঠে, সে ব্যবস্থা গ্রহণ করতে শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। তিনি বলেন, অর্থনৈতিক এবং সামাজিক কার্যক্রমের সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের সংযোগ বাড়ালেই একমাত্র উচ্চশিক্ষা অর্থবহ ও কর্মমূখী হবে। এছাড়াও শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টারের মাধ্যমে বেসিক ডিজিটাল লিটারেসি, প্রয়োজনীয় সফট স্কিলস, ভাষা শিক্ষা ও যোগাযোগ দক্ষতা প্রদানের আহ্বান জানান তিনি। রবিবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভাকক্ষে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।বিজ্ঞাপনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শ...
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকাগামী লেনে ১০ কিলোমিটার যানজট
সংবাদ, সারাদেশ

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকাগামী লেনে ১০ কিলোমিটার যানজট

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ঢাকামুখী টোল প্লাজায়। এতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকাগামী লেনে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।সোমবার (২৪ জুন) ভোর থেকেই এই যানজট শুরু হয়, যা সেতুর পশ্চিম থেকে শুরু হয়ে ঝাউল উড়াল সেতু পর্যন্ত এসেছে। দুপুর সাড়ে ১২টার দিকেও এই যানজট অব্যাহত ছিল।বগুড়া থেকে ঢাকাগামী পরিবহনের এক যাত্রী দুপুর ১২টার দিকে গণমাধ্যমকে বলেন, বগুড়া থেকে ভোর ৪টার দিকে ঢাকার উদ্দেশে বের হয়ে ঝাউল উড়াল সেতু পর্যন্ত পৌঁছেছি। দীর্ঘ ৮ ঘণ্টায় বগুড়া থেকে বঙ্গবন্ধু সেতুই পার হতে পারলাম না।বিজ্ঞাপনবঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে ঢাকামুখী গাড়ির চাপ বাড়ায় সেতুর পশ্চিম টোল প্লাজায় একটু সময় লাগছে। এ কারণে সেতুর পশ্চিমে জট লেগেছে।তিনি আরও বলেন, ভোর থ...
হজ শেষে দেশে ফিরলেন ৭,৪১৪ হাজি
ধর্ম ও দর্শন, সংবাদ

হজ শেষে দেশে ফিরলেন ৭,৪১৪ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত সর্বমোট ২০টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭ হাজার ৪১৪ জন হাজি। বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩২ ফ্লাইটের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার (২০ জুন) সৌদি আরব থেকে দেশে ফেরা শুরু করেন তারা। রবিবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এই সংখ্যক হজযাত্রীরা দেশে ফিরেছেন।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে রবিবার (২৩ জুন) এই তথ্য জানা যায়।বিজ্ঞাপন২০ জুন থেকে শুরু হয় হজের প্রথম ফিরতি ফ্লাইট। আর হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। বাংলাদেশ থেকে সর্বমোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছিলেন তারা। হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রেই এসব তথ্য জানা যায়।পোর্...