মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি, এক মাস আগেই কোচিং বন্ধ
২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে সভা শেষে সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা বিষয়ে বিস্তারিত কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।স্বাস্থ্যমন্ত্রী বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষার বিষয়ে আজ আমরা একটি শিডিউল ঠিক করেছি, সে অনুসারে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার শিডিউলের পাশাপাশি কীভাবে মানোন্নয়ন করা যায়, কীভাবে আরও যুক্তিসঙ্গত পরীক্ষা নেয়া যায়, যাতে ভালো শিক্ষার্থী ভর্তি হতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আগামী ৯ জানুয়ারি থেকে এক মাস সারা দেশের মেডিকেল কোচিং সেন্টার বন্ধ থাকবে।জাহিদ মালেক বলেন, সরকারি মেডিকেল কলেজে এবার ৫ হাজার ৩৮০টি আসন রয়...
