সোমবার, ফেব্রুয়ারি ২

সংবাদ

অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে বাংলাদেশের আরও ১৮ বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত
শিক্ষাঙ্গন, সংবাদ

অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে বাংলাদেশের আরও ১৮ বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত

সম্প্রতি বাংলাদেশের আরও ১৮টি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে অন্তর্ভুক্ত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আগের অন্তর্ভুক্ত বাংলাদেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও ১৮টি যুক্ত হয়েছে বলে জানিয়েছে কমিশন।এ অন্তর্ভুক্তির ফলে এসব বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশাধিকারসহ গবেষণা ও শিক্ষা আদান-প্রদান সহজ হবে। এতে আন্তর্জাতিক শিক্ষা মানচিত্রে বাংলাদেশের অবস্থান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।এবার ৫টি সরকারি ও ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হলো। এগুলো হচ্ছে- খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব...
ঢাবির ভর্তি বিজ্ঞপ্তি থেকে ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
শিক্ষাঙ্গন, সংবাদ

ঢাবির ভর্তি বিজ্ঞপ্তি থেকে ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি থেকে ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।বুধবার (২৭ ডিসেম্বর) ঢাবির টিএসসি চত্বরে “ঈমান ও সমাজ বিধ্বংসী ট্রান্সজেন্ডার এজেন্ডা প্রসারের অপচেষ্টা বন্ধ ও ভর্তি বিজ্ঞপ্তি থেকে ট্রান্সজেন্ডার শব্দ বাতিল”-এর দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি করে ছাত্রসংগঠনটি।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ এতে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, ট্রান্সজেন্ডার এক ধরনের মানসিক বিকৃতি। বাংলাদেশের হাজার বছরের চর্চিত ইসলাম বিধৌত বাঙালি বোধ-বিশ্বাস ও সংস্কৃতি এবং প্রকৃতি বিরোধী একটি এজেন্ডা। ট্রান্সজেন্ডার ঈমান ও সমাজ বিধ্বংসী একটি অপচেষ্টা। ট্রান্সজেন্ডারকারীদের হিজড়া সম্প্রদায় অবহিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জ্ঞানগত আগ্রাসনের আশ্রয় নিয়েছেন। যা হিজড়া সম্প্রদায়ের পরিচয় ও অধিকারে...
প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল‍্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ
খেলাধুলা, সংবাদ

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল‍্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পর এবার প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল‍্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দারুণ বোলিং নৈপুণ্যে স্বাগতিকদের স্বল্প রানে আটকে রাখার পর লিটন কুমার দাসের দায়িত্বশীল ইনিংসে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতল টাইগাররা।আজ বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। টাইগারদের দারুণ বোলিং নৈপুণ্যের কারণে নিউজিল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। ৮ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে তা টপকে জিতে যায় বাংলাদেশ।সংক্ষিপ্ত স্কোর:নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৩৪/৯ (অ্যালেন ১, সাইফার্ট ০, মিচেল ১৪, ফিলিপস ০, চ্যাপম্যান ১৯, নিশাম ৪৮, স্যান্টনার ২৩, মিল্ন ১৬, সাউদি ৮, সোধি ২, সিয়ার্স ১; মেহেদি ৪-০-১৪-২, শরিফুল ৪-০-২৬-৩, তানজিম ৪-০-৪৫-১, মুস্তাফিজ ৪-০-১৫-২, রিশাদ ৩-০-২৪-১, আফিফ ১-০-৯-০)...
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা
জাতীয়, সংবাদ

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা

স্মার্ট বাংলাদেশ থিমে 'উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান' স্লোগানে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।আজ বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ ইশতেহার ঘোষণা শুরু করেন দলের সভাপতি শেখ হাসিনা।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত ইশতেহারে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ঘোষিত ইশতেহারে বলা হয়, উন্নত রাস্তাঘাট, যোগাযোগ, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা, মানসম্পন্ন শিক্ষা, উন্নত পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি, কম্পিউটার ও দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা, বৈদ্যুতিক সরঞ্জামসহ মানসম্পন্ন ভোগ্যপণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সকল সুবিধা দেওয়ার...
গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের প্রাণহানি
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের প্রাণহানি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ের মধ্যে আহত হওয়ার খবর পাওয়া গেছে ৩৮২ জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে, গত ১১ সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতে কমপক্ষে ২০ হাজার ৯১৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই শিশু ও নারী।ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ যুদ্ধকে জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন।ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হেরজি হালেভি বলেছেন, হামাসের সঙ্গে তাদের চলমান লড়াই আরও অনেক মাস ধরে চলতে পারে।গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পাল্টা জবাবে হামাস নির্মূলের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল...
ইউআইইউ ও পিএসসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউ ও পিএসসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় ইউআইইউ ক্যাম্পাসে এ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইউআইইউ'র মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া’র সভাপতিত্বে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) ড. মল্লিক ফকরুল ইসলাম, বিপিএম, বিবিএম, ইউআইইউ’র ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, ইউআইইউ’র কোষাধ্যক্ষ জনাব মোঃ আব্দুল মোকাদ্দেম, ইউআইইউ'র রেজিস্ট্রার ডাঃ মোঃ জুলফিকুর রহমান, পিএসসি'র ভাইস রেক্টর মোঃ রেজাউল হক, পিপিএম, পিএসসি'র এমডিএস (এডমিন এন্ড ফিন্যান্স) মোঃ মতিউর রহমান শেখ, পিএসসি'র এমডিএস (একাডেমিক) মোঃ গোলাম রসুল, পিএসসি'...
বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু ২৪ ফেব্রুয়ারি
শিক্ষাঙ্গন, সংবাদ

বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু ২৪ ফেব্রুয়ারি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি এবং লিখিত পরীক্ষা ১৬ মার্চ তারিখ নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে। তারিখ দু'টি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদন পেলে ভর্তি পরীক্ষা নেয়া হবে।বুয়েটের ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. জীবন পোদ্দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এ দু’টি তারিখ ঠিক করে সুপারিশ করা হয়েছে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। পরে শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।এবারও বুয়েটের ভর্তি পরীক্ষা দু'টি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে। পরে এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ক্যাম্পাসে। প্রিলিমিনারি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্...
সৌদিতে হজের রেজিস্ট্রেশন শুরু
আন্তর্জাতিক, ধর্ম ও দর্শন, সংবাদ

সৌদিতে হজের রেজিস্ট্রেশন শুরু

আগামী ২০২৪ সালে হজের রেজিস্ট্রেশন শুরু করেছে সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়। নুসুক হজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সারা বিশ্ব থেকে আগ্রহীরা নিজের এবং পরিবারের জন্য ২০২৪ সালের হজের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। খবর: সৌদি গেজেটের।নুসুক হজ অ্যাপ্লিকেশন, হজ করতে আগ্রহীদের জন্য একটি ওয়ান-স্টপ সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম, যা সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয় পরিচালনা করে থাকে।এখানে হজ করতে আগ্রহীদের জন্য স্বীকৃত সব সেবা প্রদানকারী সংস্থার বিভিন্ন প্যাকেজ সহজে খুঁজে পাওয়া যাবে। হজযাত্রীরা ইমেইল দিয়ে তাদের নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করার পর ওয়েবসাইটের মাধ্যমে তাদের নাম নিবন্ধন করতে পারবেন এবং প্রদত্ত তালিকা থেকে নিজ দেশ নির্বাচন করে নিতে পারবেন, যেখানে ২০২৪ সালের হজের জন্য অনুমোদিত সমস্ত দেশ অন্তর্ভুক্ত রয়েছে।এছাড়াও hajj.nusuk.sa এই ওয়েবসাইট থেকে হজের যাবতীয় তথ্য পাওয়া যাবে।২০২৩ সালের হজ ...
গাজায় ইসরায়েলি হামলা জোরদার, ২৪ ঘণ্টায় নিহত ২৫০
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় ইসরায়েলি হামলা জোরদার, ২৪ ঘণ্টায় নিহত ২৫০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গত ২৪ ঘণ্টায় ২৫০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরে শতাধিক মানুষ মারা গেছেন। খবর: আল জাজিরার।গাজার সরকারি মিডিয়া অফিস সূত্রে জানা গেছে, মাগাজি ক্যাম্পের একটি আবাসিক চত্বরে ইসরায়েলি হামলায় ৭টি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে শতাধিক মানুষ নিহত, আহত হয়েছেন অনেক।বড়দিনের আগের রাতে গাজায় ইসরায়েলি বাহিনী যে তীব্র বোমা হামলা চালিয়েছে, তাতে বহু ভবন মাটিতে মিশে গেছে। এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সংবাদকর্মী মাগাজি থেকে জানান, একটি তিনতলা ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এতে একই পরিবারের ১জন শিশুসহ ৫জন সদস্য এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছেন।ইসরায়েলি বাহিনীর হামলায় খান ইউনিস, বুরেইজ এবং নুসেইরাত এলাকায়ও অনেক মানু...
রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জাতীয়, সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তারিকুল ইসলাম। রোববার (২৪ ডিসেম্বর) বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। তিনি জানান, সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা কামনা করেন।এসময় রাষ্ট্রপতি বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, সিরামিকসহ বিভিন্ন পণ্যের ইন্দোনেশিয়ায় রপ্তানি বৃদ্ধিসহ দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য বিনিয়োগ সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে নতুন রাষ্ট্রদূতকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। খবর: বাসস...