চলতি মাসে শৈত্যপ্রবাহের আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর
জানুয়ারি মাসে দেশে দু-একটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ মাসে অনুভূত শীত আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এ সময় ঘন কুয়াশাও থাকবে দেশের অনেক জায়গায়। তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছী ও চুয়াডাঙ্গায় ১০.২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে।আবহাওয়াবিদ সূত্রে বুধবার (১০ জানুয়ারি) জানা গেছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তাই আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা এখন যেমন আছে তার থেকে একটু বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রার অবস্থা একই থাকবে। এ ছাড়া দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে।ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ এবং সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে জান...
