সোমবার, ফেব্রুয়ারি ২

সংবাদ

উত্তরা ইউনিভার্সিটির নতুন প্রো-ভিসি প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী
শিক্ষাঙ্গন, সংবাদ

উত্তরা ইউনিভার্সিটির নতুন প্রো-ভিসি প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী

উত্তরা ইউনিভার্সিটির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩২ (১) অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এ পদে নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, প্রো-ভাইস চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যা...
আমেরিকার ‘ওয়ার্ল্ড ওয়াইড উইংস’ এর প্রথম বাংলাদেশী বৈমানিক সাকিব ও আবেদুর
শিক্ষাঙ্গন, সংবাদ

আমেরিকার ‘ওয়ার্ল্ড ওয়াইড উইংস’ এর প্রথম বাংলাদেশী বৈমানিক সাকিব ও আবেদুর

আমেরিকার ক্যালিফোর্নিয়ার নামকরা ফ্লাইং ইনস্টিটিউট 'ওয়ার্ল্ড ওয়াইড উইংস' থেকে প্রথম বাংলাদেশী বৈমানিক হিসেবে স্বীকৃতি পেল সাকিব সবুর খান ও আবেদুর রহমান। গত বুধবার (১০ জানুয়ারি, ২০২৪) তারা এই ইনস্টিটিউট থেকে ফ্লাইং এ গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি পায়।সাকিব ও আবেদুর দুজন ভালো বন্ধু। তারা দুজন আন্তর্জাতিক বৈমানিক হওয়ার স্বপ্ন নিয়ে গতবছর আমেরিকায় পাড়ি জমায়। ২০২৩ সালের ১০ ডিসেম্বর ফ্লাইং এর উপর উচ্চতর প্রশিক্ষণের জন্য ক্যালিফোর্নিয়ার নামকরা ফ্লাইং ইনস্টিটিউট 'ওয়ার্ল্ড ওয়াইড উইংস' এ যোগ দেয় এ দুই বন্ধু। আজ তারা এ ইনস্টিটিউটের গর্বিত গ্র্যাজুয়েট।এর আগে তারা বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে সকল ধাপ সফলতার সাথে সম্পন্ন করে।গতকাল রবিবার (১৪ জানুয়ারি) এ দুই কৃতি গ্র্যাজুয়েট দেশে ফিরেছে।উল্লেখ্য, সাকিব সবুর খান, প্রতিথযশা শিক্ষাবিদ, কবি ও সাহিত্যিক অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সবুর খানের জ্যেষ্...
দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা
জাতীয়, সংবাদ

দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে। তবে আগের মতোই ঘন কুয়াশা পড়বে। সেইসাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।আজ সোমবার (১৫ জানুয়ারি) সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে সেইসাথে আবহাওয়া শুষ্ক থাকবে।আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে মধ্যরাত থেকে পড়া মাঝারি থেকে ঘন কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।এছাড়া দিনাজপুর, রাজশাহী, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দ...
ইবির প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকীর পিতার ইন্তেকাল
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবির প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকীর পিতার ইন্তেকাল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সিনিয়র অধ্যাপক ও থিওলজী অনুষদের সাবেক ডিন, প্রতিথযশা শিক্ষাবিদ প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকীর সন্মানিত পিতা আলহাজ্ব মোরশাদুজ্জামান সরদার ইন্তেকাল করেছেন আজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রবিবার (১৪ জানুয়ারি) আনুমানিক বিকালে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।মোরশাদুজ্জামান সরদার মানুষ হিসেবে ছিলেন দীপ্ত ঈমানী চেতনার অধিকারী। মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকায় তিনি একজন স্কুল শিক্ষিত হয়েও তার সবগুলো ছেলে (৬ জন)কে মাদ্রাসায় পড়িয়েছেন। গত ৪০ বছরেও তার এতেকাফ এবং তাহাজ্জুদ কাজা হতে না দেখা বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার সন্তানেরা।আল কুরআন বিভাগের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা-সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।...
রাজধানীতে ‘টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪’ আগামী ১০ ফেব্রুয়ারি
শিক্ষাঙ্গন, সংবাদ

রাজধানীতে ‘টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪’ আগামী ১০ ফেব্রুয়ারি

মাই ই-কিডস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এর উদ্যোগেতরুণদের আধুনিক প্রযুক্তিজ্ঞান উন্নত করা, তাদের মাঝে উদ্যোক্তাবৃত্তির প্রতি উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করা এবং ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪। আগামী ১০ ফেব্রুয়ারি রাজধানীতে মাই ই-কিডস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এর উদ্যোগে ‘কৌতুহলী উদ্ভাবনী জাগরণ’ প্রতিপাদ্য নিয়ে এই আয়োজন হতে যাচ্ছে।এই সহযোগিতামূলক প্রয়াসের লক্ষ্য- কিডস পাজল, স্টিম প্রজেক্ট, কোডিং চ্যালেঞ্জ এবং জুনিপ্রেনিউরদের ব্যবসায়িক প্রতিযোগিতা-সহ আকর্ষণীয় প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীদের উদ্ভাবনীশক্তিকে উৎসাহিত ও অনুপ্রাণিত করা। এ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।আজ রবিবার (১৪ জানুয়ারি) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের কনকোর্স হলে আয়োজিত এক সংবাদ স...
ইউআইটিএসের উপাচার্য হিসেবে রাষ্ট্রপতির নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসের উপাচার্য হিসেবে রাষ্ট্রপতির নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া

প্রতিথযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি ও আচর্য এঁর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী বুয়েটের সাবেক এ অধ্যাপককে ইউআইটিএসের উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।পদটিতে যোগদানের পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একইসাথে তিনি এর রাষ্ট্রপতি নিয়োগকৃত উপ-উপাচার্যও ছিলেন। এর আগে তিনি ইউআইটিএস রিসার্চ সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।ড. মো. আবু হাসান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ১৯৭৫ সালে মাস্টার্স ও ...
উন্নয়নের ধারা অব্যাহত রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-ক্রয়ক্ষমতা বাড়ানোই হবে সরকারের মূল কাজ : প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

উন্নয়নের ধারা অব্যাহত রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ-ক্রয়ক্ষমতা বাড়ানোই হবে সরকারের মূল কাজ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখাই হচ্ছে নতুন মেয়াদে তার সরকারের মূল কাজ।তিনি বলেন, ‘আমাদের প্রধান কাজ হলো— চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখা, দাম নিয়ন্ত্রণ করা এবং জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করা।’শনিবার (১৩ জানুয়ারি) টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী তার নিজ নির্বাচনি এলাকা (গোপালগঞ্জ-৩) নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে এবং টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে।বাজারে খাদ্যদ্রব্যের কোনও ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘গ্রামাঞ্চলে বড় ধরনের কোনও সমস্যা দেখি না। তবে নির্দিষ্ট আয়ের মানুষ এবং রাজধানী ঢাকায় বসবাসকারী মানুষ বিভিন্ন পণ্যের দাম বেশি হ...
দিনাজপুরে আন-নুজুম ইসলামিক একাডেমির উদ্বোধন
শিক্ষাঙ্গন, সংবাদ

দিনাজপুরে আন-নুজুম ইসলামিক একাডেমির উদ্বোধন

দিনাজপুর শহরে আন-নুজুম ইসলামিক একাডেমি নামে একটি যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষা সমন্বয়ের জন্য প্রতিষ্ঠিত অনন্য এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজী অনুষদের সাবেক ডিন ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক, প্রতিথযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী।শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা মোড়ে অবস্থিত আন-নুজুম ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রতিষ্ঠানটির পরিচালক, ইসলামি চিন্তাবিদ ও সুবক্তা হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড. সোয়াইবুর রহমান, কারেন্টহাট কলেজের সহকারী অধ্যাপক ড. হাফেজ মোহাম্মদ লোকমান ...
হাড় কাঁপানো শীতে থমকে গেছে রাজধানী
জাতীয়, সংবাদ

হাড় কাঁপানো শীতে থমকে গেছে রাজধানী

প্রচন্ড হাড় কাঁপানো শীতে থমকে গেছে রাজধানী ঢাকা। দুপুর গড়িয়ে বিকেল, তবুও কোথাও সূর্যের দেখা মিলছে না। পুরো শহর ঢেকেছে কুয়াশার চাদরে। ব্যস্ততম ঢাকা যেন জনমানব শূন্য নগরীতে পরিণত হওয়ার উপক্রম।কাজের সন্ধানে বের হতে পারছেন না দিনমজুরেরা। চাকরিজীবীরা অফিসে গেলেও হিম হয়ে যাওয়া হাতে কাগজ-কলম ধরতেও কষ্ট হচ্ছে। গতকালের তুলনায় আজকের তাপমাত্রা আরও কমে গেছে। এতে সকাল থেকেই শীতের তীব্রতা যেমন বেশি, তেমনি কনকনে বাতাস যেন গায়ে হুল ফোটাচ্ছে।তীব্র শীতে শ্রমজীবী মানুষের আয় কমে যাওয়ায় খুব বিপদে পড়ছেন তারা। ওদিকে ঠান্ডার প্রকোপে হাসপাতালে শিশু ও প্রবীণ রোগীর সংখ্যা বাড়ছে।দুদিন ধরে জেঁকে বসা তীব্র শীত আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে চরম দুর্ভোগে পড়বেন স্বল্প আয়ের মানুষ। তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হওয়া দেশবাসীকে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে অধিদপ্তরটি। দপ্তরটি বলছে, ১৭ থেকে ...
জাতিসঙ্ঘকে “বিশ্ব মোবাইল বন্ধ দিবস” পালনের পরামর্শ দিলেন ঢাবি অধ্যাপক
অভিমত, সংবাদ

জাতিসঙ্ঘকে “বিশ্ব মোবাইল বন্ধ দিবস” পালনের পরামর্শ দিলেন ঢাবি অধ্যাপক

জাতিসঙ্ঘকে “বিশ্ব মোবাইল বন্ধ দিবস” পালনের পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ফজলুর রহমান। গতকাল তার ফেসবুক পোস্টের মাধ্যমে পরামর্শটি দিয়েছেন এ প্রতিথযশা শিক্ষাবিদ।বহুগ্রন্থের প্রণেতা এ বুদ্ধিজীবী দীর্ঘদিন ঢাবির আরবি বিভাগে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়টির আধুনিক ভাষা ইনস্টিটিউটের আরবি ভাষার খন্ডকালীন শিক্ষক।এক সময়ের বিসিএস ক্যাডার এ শিক্ষাবিদ তার ফেসবুক পেজে লেখেন, জাতিসঙ্ঘ বছরের বিভিন্ন দিনে বিভিন্ন দিবস পালন করে থাকে। কয়েকবছর আগে এ রকম একটি দিবস পালনের কথা মনে পড়ছে। দিবসটির নাম ছিল, “বিশ্ব হাত ধোয়া দিবস”। এ সব দিবস পালনের উদ্দেশ্য সারা পৃথিবীর মানুষকে বিশেষ বিশেষ ব্যাপারে সচেতন করা। পালিত দিবসটি চলে গেলে মানুষ আবারো সংশ্লিষ্ট ব্যাপারে অসচেতন হয়ে গেলেও এর কিছুটা রেশ হয়তো থেকে যায়। বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য ছিল, অনেক মানুষ আ-ধোয়া হা...