বুধবার, এপ্রিল ২২

জাতীয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
জাতীয়, সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ

সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার তাপদাহে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। নোটিশে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।বৃহস্পতিবার (২ মে) রেজিস্ট্রি ডাকযোগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।নোটিশে বলা হয়েছে যদি একান্তই শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হয় তাহলে মে থেকে জুলাই মাস পর্যন্ত তাপদাহের সময়ে ক্লাসের সময় সকাল শিফট ভোর ৬টা থেকে সকাল ৮টা এবং ডে শিফট সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত চালু রাখতে হবে। পাশাপাশি প্রচলিত পেপার প...
হজ ভিসা আবেদনের সময় বাড়ল
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

হজ ভিসা আবেদনের সময় বাড়ল

হজের ভিসার আবেদনের সময় বাড়িয়েছে সৌদি সরকার। ধর্ম মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে। ফলে চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারী হজযাত্রীরা আগামী ৭ মে পর্যন্ত হজ ভিসার আবেদন করতে পারবেন।বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম।তিনি জানান, ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য হজের ভিসা আবেদনের সময় ২৯ এপ্রিল থেকে আগামী ৭ মে পর্যন্ত বাড়িয়েছে। এসময়ের মধ্যে সবাইকে ভিসা আবেদন করার জন্য অনুরোধ জানান তিনি।এদিকে নানা জটিলতায় এখনো ৮০ শতাংশ হজযাত্রীই ভিসার জন্য আবেদন করেননি। এজন্য হজের ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর আবেদন করে ধর্ম মন্ত্রণালয়।ভিসা আবেদনের সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে ধর্মসচিব মু. আবদুল হামিদ জমাদ্দার বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীদের বেশির...
সাবেক শিক্ষামন্ত্রীসহ ৫ এমপি ঢাবির সিনেট সদস্য মনোনীত
জাতীয়, সংবাদ

সাবেক শিক্ষামন্ত্রীসহ ৫ এমপি ঢাবির সিনেট সদস্য মনোনীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার (২৯ এপ্রিল) সংসদ সচিবালয়ের উপসচিব মো. মাহবুব জামিল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর আর্টিকেল ২০(১)(ই) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে নিম্নোক্ত পাঁচ জন সংসদ সদস্যকে মাননীয় স্পিকার মনোনয়ন প্রদান করেছেন।সিনেট সদস্য হলেন যারাজাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংরক্ষিত মহিলা আসন-৩৩ এর সংসদ সদস্য বেগম মেহের আফরোজ, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান।ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ১০৫ জন সিনেট সদস্য থাকেন, তার মধ্যে পাঁচজনকে মনোনীত করে থাকেন জাতীয় সংসদের স্পিকার।...
চালু হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় সঞ্চালন লাইন
জাতীয়, সংবাদ

চালু হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় সঞ্চালন লাইন

পাবনা জেলার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহের জন্য তৃতীয় সঞ্চালন লাইনটি প্রস্তুত হয়েছে।মঙ্গলবার বেলা ১১টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বগুড়ায় ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্ৰ পর্যন্ত ৮৯ দশমিক ৯২ কিলোমিটার দীর্ঘ ‘৪০০ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইনটি চালু করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-পিজিসিবি।পরীক্ষামূলক উদ্বোধনের পর থেকেই সঞ্চালন লাইনটি সচল থাকবে। এ কারণে পাবনা, নাটোর ও বগুড়া জেলার কিছু এলাকার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।দেশের সর্ববৃহৎ এই বিদ্যুৎকেন্দ্রটি চলতে বছরের শেষ নাগাদ উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে সরকার। সেই আলোকে প্রস্তুত করা হচ্ছে সঞ্চালন লাইনগুলো। মোট ছয়টি সঞ্চালন লাইনের মাধ্যমে রূপপুর ২৪০০ মেগাওয়াট ক্ষমতার এই পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন করা হবে।এর মধ্যে স্থাল...
৪৪তম বিসিএসের ভাইভা হবে ৬ বোর্ডে
জাতীয়, সংবাদ

৪৪তম বিসিএসের ভাইভা হবে ৬ বোর্ডে

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৮ মে থেকে শুরু হবে। ইতোমধ্যে ভাইভার তারিখ জানিয়ে সিডিউল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৬টি বোর্ডের মাধ্যমে ৪৪তম বিসিএসের ভাইভা নেওয়া হবে।পিএসসির একটি সূত্র জানিয়েছে, নন-ক্যাডারের জুনিয়র ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর, শিক্ষা প্রকৌশলের মৌখিক পরীক্ষা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই নিয়োগের ভাইভাগুলো আয়োজনের জন্য ক্যাডার এবং নন-ক্যাডারের ভাইভা একসঙ্গে নেওয়া হবে।নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা বলেন, পিএসসি এখন জুনিয়র ইন্সট্রাক্টরদের ভাইভা নিচ্ছে। মোট ১১টি বোর্ডে ভাইভা নেওয়া হচ্ছে। আগামী ৮ মে থেকে ৪৪তম বিসিএসের ভাইভা শুরু হবে। এক্ষেত্রে ৫টি বোর্ড জুনিয়র ইন্সট্রাক্টরদের এবং ৬টি বোর্ড বিসিএসের ভাইভা নেবে। এভাবেই ভাইভার সিডিউল তৈরি করা হয়েছে।৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিস...
২ মে পর্যন্ত দেশের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

২ মে পর্যন্ত দেশের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারও বন্ধ থাকবে।আজ সোমবার (২৯ এপ্রিল) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার পাঠদান আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।আদেশে আদালত বলেছেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) রয়েছে সেগুলোতে যথারীতি পাঠদান ও পরীক্ষা কার্যক্রম চলবে। এছাড়া যদি কোনো প্রতিষ...
বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদ্রাসা বন্ধ রাখতে হাই কোর্টের নির্দেশ
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সংবাদ

বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদ্রাসা বন্ধ রাখতে হাই কোর্টের নির্দেশ

চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে সোমবার এ আদেশ দেয়।ঈদের ছুটির পর গরমের কারণে এক সপ্তাহ বন্ধ রেখে রবিবার থেকে খুলেছে স্কুল ও কলেজ। দেশজুড়ে তাপপ্রবাহের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খোলায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।এর মধ্যে বিভিন্ন জেলায় গরমে শিক্ষক-শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর আসছে। গরমের মধ্যে হিট স্ট্রোকে বেশ কয়েকজন মারাও গেছেন।...
আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (২৯শে এপ্রিল) ব্যাংকক থেকে দেশে ফিরবেন।প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে (স্থানীয় সময়) ব্যাংকক ত্যাগের কথা রয়েছে। সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকায় পৌঁছাবেন।’প্রেস উইং থেকে আরও জানানো হয়, শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরে ২৪শে এপ্রিল বিকেলে ব্যাংককে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লালগালিচা উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে তাকে গার্ড অব অনার ও গান স্যালুট জানানো হয়।শেখ হাসিনা এই সফরকে ‘প্রতিবেশী’ নীতির ওপর বৃহত্তর ফোকাসের অংশ বলে বর্ণনা করেছেন, কারণ এটি দুদেশের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের গতিকে আরও নবায়নের চমৎকার সুযোগ দিয়েছে। প্রধ...
কাল খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্ধ প্রাক–প্রাথমিক
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

কাল খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্ধ প্রাক–প্রাথমিক

প্রচণ্ড দাবদাহের কারণে এক সপ্তাহ ছুটির পর আগামীকাল রবিবার (২৮ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোও খুলছে। তবে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস হবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।আজ শনিবার (২৭ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলমান দাবদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলো ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৮ এপ্রিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। এক পালায় (শিফটে) পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই পালায় বিদ্যালয়গুলোয় প্রথম পালা সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় পালা...
শেরে বাংলার কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

শেরে বাংলার কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার গরিব-দুখী মানুষের জন্য এ কে ফজলুল হকের অসীম মমত্ববোধ, ভালোবাসা এবং কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে সব সময় অনুপ্রাণিত করবে।শনিবার (২৭শে এপ্রিল) শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার কৃষক ও মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু শেরে বাংলা এ কে (আবুল কাশেম) ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ কে ফজলুল হক এদেশের কৃষক সমাজের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে আজীবন কাজ করেছেন।শেখ হাসিনা বলেন, কৃষকদের অধিকার আদায়ে এ কে ফজলুল হক সব সময় সোচ্চার ছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি দরিদ্র কৃষক এবং প্রজাদের স্বার্থরক্ষায় কৃষি ঋণ আইন এবং প্রজাস্বত্ব (সংশোধনী) আইনসহ বিভিন্ন আইন প্রণয়ন করেন। জমিদাররা রায়তদের ওপর যে ...