Friday, July 24

জাতীয়

কোটা আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের দায়ীদের বিচার হতেই হবে : প্রধানমন্ত্রী
জাতীয়

কোটা আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের দায়ীদের বিচার হতেই হবে : প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রতিটি হত্যাকাণ্ড ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কোটা আন্দোলনে প্রতিটি হত্যা ও অন্যান্য সহিংসতার আন্তর্জাতিক মানের সুষ্ঠু তদন্ত হবে। যেই দায়ী হোক, দোষীদের বিচার হতেই হবে।বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কৃষকলীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।কোটা আন্দোলনে সহিংসতার সময় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখার সমালোচনা করে সরকারপ্রধান বলেন, মানুষ মেরে ঝুলিয়ে রাখা কোন ধরনের আন্দোলন।অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, দেশে ফিরে এসে বারবার ঘাতকের হুমকি ও মৃত্যুর মুখে দাঁড়িয়েছি। যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে বহু চাপ ও হুমকি এসেছে। আজকের তরুণ প্রজন্ম যাদের বয়স ২০ বছর তারা কল্পনাও করতে পারবে না কেমন ছিল আওয়ামী লীগের আগের বাংলাদেশ।...
ডিবি থেকে ছাড়া পেলেন ছয় সমন্বয়ক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, শিক্ষাঙ্গন

ডিবি থেকে ছাড়া পেলেন ছয় সমন্বয়ক

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে হেফাজত থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।এর আগে সমন্বয়কদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান। পরে কয়েকটি গাড়িতে করে পরিবারের সদস্যদের সাথে সমন্বয়কদের পাঠিয়ে দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম।তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৬ টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়। দুপুর দেড়টার দিকে ডিবির গাড়িতে বাসায় দিয়ে আসে।...
সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার : প্রধান বিচারপতি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার : প্রধান বিচারপতি

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার।বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে বিএনপির ৬ আইনজীবীর আদালত অবমাননার শুনানিতে এমন কথা বলেন প্রধান বিচারপতি।তিনি বলেন, সোশ্যাল মিডিয়া এখন এমন একটা অবস্থায় দাঁড়াইছে যে এটা নিয়ে নিয়ে কিছু বললে ‘রাইট টু ফ্রিডম’ নিয়ে প্রশ্ন তোলে।বিএনপির আইনজীবীরা মিডিয়ায় তাদের বক্তব্য বিকৃতির অভিযোগ আনলে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন মিডিয়া বা গণমাধ্যমের কোনো দোষ নেই। মিডিয়া কি দেবে না দেবে সেটা তাদের বিষয়।...
শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে শিল্পী সমাজ
জাতীয়, সভ্যতা ও সংস্কৃতি

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে শিল্পী সমাজ

কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ।বৃহস্পতিবার (১ আগস্ট) ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে সবাই জড়ো হতে থাকেন। ‘ভয়হীন-ন্যায্য-মানবিক মর্যাদার বাংলাদেশ চাই’, ‘সব হত্যাকাণ্ডের বিচার করো’, ‘হত্যা-সহিংসতা-গণগ্রেফতার-হয়রানি বন্ধ কর’ স্লোগান দিতে থাকেন শিল্পীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’ ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা-সহিংসতা-গণগ্রেফতার-হয়রানির প্রতিবাদ করা হয়েছে।এ সময় মামুনুর রশিদ, আকরাম খান, নূরুল আলম আতিক, আজাদ আবুল কালাম, হাসান, আজমেরী হক বাঁধন, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, মুনেম ওয়াসিফ, ঋতু সাত্তার, তাসলিমা আকতার লিমা, তানিম নূর, স...
নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ বাড়াল বিআরটিএ
জাতীয়

নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ বাড়াল বিআরটিএ

নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কাগজপত্রের বৈধতার এ মেয়াদ বাড়ানো হয়।বুধবার (৩১ জুলাই) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।এতে বলা হয়েছে, ১৮ ও ১৯ জুলাই বনানীতে দুষ্কৃতকারীরা বিআরটিএর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়। তাই ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় ও গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না।বিআরটিএ জানায়, ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল ও কার্যকরের কাজ চলছে। যেসব গ্রাহকের গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন-সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ চলতি বছরের ১৯ জুলাই শেষ হয়েছে বা ১৫ সেপ্টেম্বরে শেষ হবে, তাদের কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্ট...
১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত
জাতীয়, শিক্ষাঙ্গন

১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা। ১১ আগস্ট থেকে এসব পরীক্ষা নতুন সময়সূচিতে অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (০১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।চলমান এই পরিস্থিতির কারণে এর আগেও এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ আগস্ট। এখন নতুন সিদ্ধান্ত হলো ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে।এ ছাড়াও আন্দোলনকে কেন্দ্র করে ১৭ জুলাই সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা ...
শোকের মাস আগস্ট শুরু আজ
জাতীয়

শোকের মাস আগস্ট শুরু আজ

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ বৃহস্পতিবার। ১৯৭৫ সালের এ মাসেই জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপথগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া। বঙ্গবন্ধুকে হত্যার পর নোবেল জয়ী পশ্চিম জার্মানির নেতা উই...
দিনাজপু‌রে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
জাতীয়

দিনাজপু‌রে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন করা হয়েছে দিনাজপু‌রের বোচাগ‌ঞ্জে। এই উপল‌ক্ষে উপ‌জেলা মৎস‌্য দফতর ও উপ‌জেলা প্রশাস‌নের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হ‌য়।বুধবার (৩১ জুলাই) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপ‌জেলা পরিষ‌দ পুকু‌রে মাছের পোনা অবমুক্ত করা হয়।উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো. ডা‌লিম সরকা‌রের এর সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন- উপ‌জেলা চেয়ারম‌্যান মো. আফছার আলী। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন- সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, সেতাবগঞ্জ সুগার মি‌লের ব‌্যবস্থাপনা প‌রিচালক কৃ‌ষি‌বিদ আবুল বাসার, পুরুষ ভাইস চেয়ারম‌্যান বেদওয়ানুল কারীম রাবিদ, ম‌হিলা ভাইস‌ চেয়ারম‌্যান লায়লা মোতালেব প্রমুখ। স্বাগত বক্তব‌্য রা‌খেন- উ...
বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন
জাতীয়

বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির জন্য সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও নিরাপত্তা বিবেচনায় বন্ধ থাকা ট্রেন সেবা সচল করতে সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।মঙ্গলবার (৩০ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, কারফিউ শিথিলকালীন স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত হয়েছে। এখনই দূরের যাত্রার ট্রেনগুলো চলাচল করবে না।এর আগে রেল ভবনে ট্রেন চলাচল বিষয়ে জরুরি এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ূন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহদাত আলীসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।...
আগামী চারদিন সকাল ৭টা থেকে রাত ৮টা কারফিউ শিথিল
জাতীয়

আগামী চারদিন সকাল ৭টা থেকে রাত ৮টা কারফিউ শিথিল

দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় আগামী চারদিন অর্থাৎ বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কারফিউ শিথিলের এ সিদ্ধান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর হবে। অন্য জেলাগুলোতে স্থানীয় প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই কথা জানিয়েছেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা চরম আকার ধারণ করায় সন্ধ্যা আইন বা কারফিউ জারি করা হয়েছিল। দেশের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসায় তা শিথিলের সময়ও বাড়ানো হচ্ছে।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাতজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।...