বৃহস্পতিবার, মার্চ ৫

জাতীয়

পায়রা-মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সংবাদ

পায়রা-মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

ঘূর্ণিঝড় ‘রেমাল’ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলের দিকে ধেয়ে আসছে। প্রবল ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে ৩০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে।ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাপবিদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।রবিবার (২৬ মে) সকালে সংস্থাটির ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি রবিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্...
জাতীয় কবি নজরুলের ১২৫তম জন্মবার্ষিকী আজ
জাতীয়, সংবাদ

জাতীয় কবি নজরুলের ১২৫তম জন্মবার্ষিকী আজ

আজ ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। জাতীয়পর্যায়ে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মেছিলেন। তার ডাক নাম ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলাম চির প্রেমের কবি। তিনি যৌবনের দূত। তিনি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন। মূলত তিনি বিদ্রোহী কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদপ্রতিম। তাই মানুষটি অনায়াসেই বলতে পারেন ‘আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়।’ পৃথিবীতে এমন কয়জন আছেন যিনি প্রেমের টানে রক্তের সর্ম্পককে অস্বীকার করে পথে বেরিয়ে পড়তে পারেন?‘অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্...
আজ ডিএসসিসির ৪ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

আজ ডিএসসিসির ৪ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৫ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী বঙ্গবাজারে ‘বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান’, পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট গেট পর্যন্ত আট লেনের ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণি সরণি (ইনার সার্কুলার রিং রোড)’, ধানমন্ডি হ্রদে ‘নজরুল সরোবর’ এবং শাহবাগে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ শীর্ষক চার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।১০তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতানে পাঁচটি সাধারণ সিঁড়ি ও ছয়টি অগ্নিপ্রস্থান সিঁড়িসহ পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হচ্ছে। বিপণিবিতানের প্রতিটি ব্লকের জন্য আলাদা বাহির ও প্রবেশদ্বার থাকবে। ভবনে বৈদ্যুতিক যান্ত্রিক কক্ষ এবং প্রতিটি ব্লকের প্রতি তলায় চারটি করে শৌচাগার থাকবে। এছাড়া ভবনের ভূমিতলে ১৬৯টি গাড়ি ও ১০৯টি মোটরসাইকেল পার্কিংয়ের সুবিধা থাক...
আজ অর্ধবেলা বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক
জাতীয়, সংবাদ

আজ অর্ধবেলা বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২৫ মে (শনিবার) বঙ্গবাজার বিপণিবিতানের নির্মাণকাজের উদ্বোধন করবেন। এ উপলক্ষে সকাল ৬টা হতে দুপুর ১২টায় পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলোয় রাস্তা বন্ধ ও রোড ডাইভারশন দেওয়া হবে।বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।ডাইভারশন পয়েন্টসমূহ:১. হাইকোর্ট ক্রসিং২. গোলাপশাহ মাজার ক্রসিং৩. সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং৪. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির (অমর একুশে হল) সামনে৫. ফুলবাড়িয়া ক্রসিং৬. চানখারপুল ক্রসিং৭. নিমতলী ক্রসিংএ অবস্থায় নগরবাসীকে উল্লিখিত এলাকাগুলোয় বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।...
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
জাতীয়, সংবাদ

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্ট প্রকল্পের আওতায় পাইপলাইন অপসারণ/প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২২শে মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড) এলাকার সকল আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।...
১৫৬টি উপজেলায় চলছে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ
জাতীয়, সংবাদ

১৫৬টি উপজেলায় চলছে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ

দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১শে মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এসব উপজেলার মধ্যে ২৪টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।এই ধাপেও প্রচার ঘিরে বিভিন্ন জায়গায় সংঘাত, হুমকি, আচরণবিধি লঙ্ঘন, সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে। ভোটের দিনও সংঘাত-সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকে। স্থানীয় এমপি ও প্রভাবশালী প্রার্থীদের নিয়ন্ত্রণ করে কতটুকু সুষ্ঠু ভোট সম্ভব হবে—সেটি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন কোনো কোনো প্রার্থী।অন্যদিকে অনেকটা একতরফা নির্বাচনে শেষ পর্যন্ত ভোটারদের কতটা ভোটকেন্দ্রে আনা যাবে, তা নিয়ে অনেকে সন্দেহ ও সংশয়ে রয়েছেন।তবে সুষ্ঠু ভোটের সব আয়োজন সম্পন্ন হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর গণমাধ্যমকে বলেছেন, দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। ছোটখাটো যেসব সম...
রাত পোহালেই ১৫৬ উপজেলায় ভোট
জাতীয়, সংবাদ

রাত পোহালেই ১৫৬ উপজেলায় ভোট

দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় নির্বাচন ঘিরে প্রার্থীদের ভোটের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। মঙ্গলবার (২১ মে) এসব উপজেলায় ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টায়। ভোট ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।১৫৬ উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মোতায়েন থাকছে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা। এরই মধ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় বিভিন্ন পদে মোট এক হাজার ৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী রয়েছেন।উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী, প্রচার শেষ করতে হয় ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে। একই সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য নির...
ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
জাতীয়, সংবাদ

ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ আরোহীর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২০ মে) পৃথক বার্তায় শোক জানান রাষ্ট্র ও সরকারপ্রধান।শোকবার্তায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং দেশটির নাগরিক ও প্রেসিডেন্টের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে সম্বোধন করে একটি শোক বার্তা পাঠিয়েছেন।শোক বার্তায় বলা হয়েছে, ‘মর্মান্তিক দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং তাদের বহনকারী হেলিকপ্টারের থাকা অন্যান্য সফর সঙ্গীদের দুঃখজনক মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। দুঃখের এই...
বঙ্গবন্ধু শান্তি পদক চালু হচ্ছে
জাতীয়, সংবাদ

বঙ্গবন্ধু শান্তি পদক চালু হচ্ছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি শান্তি পদক চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখাসহ বিভিন্ন অবদানের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’ দেওয়া হবে।সোমবার (২০ মে) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, প্রতি দুই বছর পরপর একজন ব্যক্তিকে এই পুরস্কার দেবে সরকার। পদকের জন্য মনোনীত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এক লাখ ডলার (প্রায় এক কোটি ১৭ লাখ টাকা) দেওয়া হবে। এছাড়া ৫০ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের স্বর্ণ পদক ও সনদ দেওয়া হবে।সচিব জানান, পদক দেওয়ার ক্ষেত্রে পৃথিবীর যেকোনো স্থানে শান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি, যুদ্ধ বন্ধ ও বিরতিতে অবদান রেখেছেন এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ...
মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল : ওবায়দুল কাদের
জাতীয়, সংবাদ

মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল : ওবায়দুল কাদের

মেট্রোরেলের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের ১৫ শতাংশ ভ্যাট বসানোর ঘোষণায় মেট্রোরেলের সুনাম নষ্ট হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এনবিআরের সিদ্ধান্ত ভুল।রবিবার (১৯শে মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্রান্ডিং সেমিনারে তিনি এসব কথা বলেন।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমাদের এনবিআর জনপ্রিয় পরিবহন মেট্রোরেলে হঠাৎ করে ১৫ শতাংশ ভ্যাটের ঘোষণা দিলো। বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এনবিআরের এই সিদ্ধান্ত ভুল। এটি হয় না। এতে করে মেট্রোরেলের সুনাম নষ্ট হয়। প্রধানমন্ত্রী এটি পুনর্বিবেচনার বিষয় আশ্বাস দিয়েছেন।...