Saturday, July 25

জাতীয়

সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মানে আমার কয়েকটি প্রস্তাবনা
অভিমত, জাতীয়

সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মানে আমার কয়েকটি প্রস্তাবনা

|| কবি আমিন আল আসাদ ||একজন কবিতা ও ছড়ার কর্মী হিসেবে তথা একজন সাহিত্যকর্মী হিসেবে দেশের একজন নাগরিক হিসেবে কয়েকটি প্রস্তাব আমি তুলে ধরতে চাই। আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে ঢেলে সাজানোর লক্ষ্যে, সূন্দর, সমৃদ্ধ, দূর্নীতি মুক্ত, পরমত সহিষ্ণু, সততা, ন্যায়পরায়ণতা, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রেক্ষিতে নুতন সমাজ গড়তে আমার এই সব প্রস্তাবগুলো ভেবে দেখতে পারেন এ প্রজন্মের মুক্তি সংগ্রামের নায়কেরা। গ্রহণও করতে পারেন, সম্পূর্ণ রূপে প্রত্যাখ্যানও করতে পারেন অথবা দু একটি প্রস্তাবও যদি ভালো লাগে নিতে পারেন অথবা আমার প্রস্তাবগুলোকে আপনাদের নিজেদের চিন্তা চোতনার কষ্টি পাথরে যাচাই করে গ্রহণ, বর্জন, সংযোজন, পরিমার্জন করে নিজেদের মতো করে তৈরি করে নিতে পারেন-----১ [ এক ]আমার প্রথম ও প্রধান প্রস্তাব বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, প্রত্যকটি রাজনৈতিক দলকে...
আজ আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন ড. ইউনূস
জাতীয়, শিক্ষাঙ্গন

আজ আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন ড. ইউনূস

রংপুরে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (১০ আগস্ট) সকালে হেলিকপ্টারযোগে পীরগঞ্জে সাঈদের গ্রামের বাড়িতে যাবেন তিনি। সকাল ১০টায় আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা ও তার কবর জিয়ারত করবেন ড. ইউনূস। এছাড়াও বেরোবিতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে দেখা করবেন প্রধান উপদেষ্টা।রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফরসঙ্গী হিসেবে যাবেনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ।এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এই সময়ে আব...
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফের পদত্যাগ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। তিনি শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার বেলা তিনটার দিকে গভর্নর তার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন।এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। আগামীকাল অর্থ মন্ত্রণালয় ও তার অধীন তিনটি বিভাগের সঙ্গে বৈঠক রয়েছে তার। সেখানে হয়তো বিষয়টি জানা যেতে পারে।এদিকে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার।গভর্নরের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে...
সারাদেশে চালু ৩৬১ থানার কার্যক্রম
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

সারাদেশে চালু ৩৬১ থানার কার্যক্রম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম।তবে স্বস্তির খবর হচ্ছে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম। মেট্রোপলিটনসহ এখন পর্যন্ত ৩৬১টি থানার কার্যক্রম শুরু হয়েছে সারাদেশে।শুক্রবার (৯ আগস্ট) রাতে পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।তিনি বলেন, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি, রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টিসহ মোট ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে।...
অন্তর্বর্তী সরকারে আলেম প্রতিনিধি ড. আ ফ ম খালিদ হোসেন: নতুন আশার আলো
অভিমত, জাতীয়, ধর্ম ও দর্শন

অন্তর্বর্তী সরকারে আলেম প্রতিনিধি ড. আ ফ ম খালিদ হোসেন: নতুন আশার আলো

|| হাফেজ মু. হাসান জামান ||বিশিষ্ট আলেমে দ্বীন ড. আ ফ ম খালিদ হোসেনের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আলেম প্রতিনিধি হিসেবে নিযুক্ত হওয়া দেশের আলেম সমাজ এবং সাধারণ মানুষের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। তার প্রকৃত নাম আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন। তিনি একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষক এবং সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। যার জ্ঞান ও প্রজ্ঞা দেশের ইসলামী শিক্ষায় বিশেষ ভূমিকা রেখে চলেছে।ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন দেশের ইসলামী শিক্ষা, গবেষণা এবং সমাজসেবার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং গবেষণাকর্ম তাকে দেশের আলেম সমাজের অন্যতম শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।ড. আ ফ ম খালিদ হোসেনের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তি সরকারের কাজকর্মে ইসলামী চিন্তা ও মূল্যবোধের প্রতিফলন ঘটানোর জন্য গু...
শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা
জাতীয়

শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা

শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টা।বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২২ মিনিটে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস এবং পরে ৯টা ২৮ মিনিটে শপথ নেন অন্যান্য উপদেষ্টা।এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে। তবে আজ শপথ নেন মোট ১৪ জন।এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস।বাকি ১৬ জন উপদেষ্টা হলেন-১. ড. সালেহ উদ্দিন আহমেদ (সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক)২. ড. আসিফ নজরুল (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়)৩. আদিলুর রহমান খান (মানবাধিকার কর্মী)৪. এ. এফ. হাসান আরিফ (সাবেক অ্যাটর্নি জেনারেল)৫. তৌহিদ হোসেন (সাবেক রাষ্ট্রদূত)৬. সৈয়দা রিজওয়ানা হাসান (বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী)৭. শারমিন মুর্শিদ (প্রধান নির্বাহী কর্মকর্তা...
অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে শপথ নিলেন ড. ইউনূস
জাতীয়

অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার পর শপথ নেন তিনি। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।পরে ৯টা ২৮ মিনিটে এই সরকারের ১৬ জনের মধ্যে ১৩ উপদেষ্টাও শপথ নিয়েছেন।তারা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুর্শিদ, বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম, সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন, ইসলামি চিন্তাবিদ আ ফ ম খালিদ হাসান, উন্নয়নকর্মী ফরিদা আখতার, গ্রাম...
অন্তর্বর্তী সরকারে আছেন যারা
জাতীয়, রাজনীতি

অন্তর্বর্তী সরকারে আছেন যারা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নাম জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে।এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস।বাকি ১৬ জন উপদেষ্টা হলেন-১. ড. সালেহ উদ্দিন আহমেদ (সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক)২. ড. আসিফ নজরুল (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়)৩. আদিলুর রহমান খান (মানবাধিকার কর্মী)৪. এ. এফ. হাসান আরিফ (সাবেক অ্যাটর্নি জেনারেল)৫. তৌহিদ হোসেন (সাবেক রাষ্ট্রদূত)৬. সৈয়দা রিজওয়ানা হাসান (বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী)৭. শারমিন মুর্শিদ (প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্রতী)৮. ফারুকী আযম৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন (সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা)১০. সুপ্রদীপ চাকমা (পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত)১১. বিধান রঞ্জন (চিকিৎসক)১২....
বঙ্গভবন প্রস্তুত শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য
জাতীয়

বঙ্গভবন প্রস্তুত শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য

অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে বঙ্গভবনের দরবার হল। নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন।রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘রাত সাড়ে ৮টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথবাক্য পাঠ করাবেন।’এর আগে, ড. মুহাম্মদ ইউনূস দুপুর ২টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য গতকাল বুধবার (৭ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন ড. ইউনূস।অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে তা এখনো জানা যায়নি। তবে ১১ থেকে ১৫ সদস্যের এই সরকার হতে পারে বলে আলোচনা রয়েছে, যারা একই অনুষ্ঠানে শপথগ্রহণ করবেন।প্রায় ৪০০ ...
বাংলাদেশকে দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার শপথ ড. ইউনূসের
জাতীয়

বাংলাদেশকে দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার শপথ ড. ইউনূসের

দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।দেশে ফিরেই গণমাধ্যমের সামনে দেয়া বক্তব্যে ড. ইউনূস বলেন, ‘আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন বিজয় দিবস সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে এবং আরও মজবুত করে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটাকে সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমার পাশে আছে, এরা এ দেশকে রক্ষা করেছে, এ দেশকে পুনর্জন্ম দিয়েছে। এ পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন দ্রুতগতিতে এগিয়ে যেতে পারে সেটাই আমাদের শপথ। সেটি আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই।’এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাঈদের কথা স্মরণ করে আবেগআপ...