বৃহস্পতিবার, মার্চ ৫

জাতীয়

প্রধানমন্ত্রীর চীন সফর : বিশ্বমানের লেনদেন সেবা দিতে নগদ-হুয়াওয়ে চুক্তি
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

প্রধানমন্ত্রীর চীন সফর : বিশ্বমানের লেনদেন সেবা দিতে নগদ-হুয়াওয়ে চুক্তি

দেশের সাধারণ মানুষের ডিজিটাল লেনদেন অভিজ্ঞতা বদলে দিতে একসঙ্গে কাজ করবে নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস। এ লক্ষ্যে উভয় পক্ষ একটি চুক্তি সই করেছে, যা দেশের মানুষকে নগদের মাধ্যমে উপহার দেবে বিশ্বমানের স্মার্ট লেনদেনের অভিজ্ঞতা।মঙ্গলবার (৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেইজিংয়ের শাংরিলা হোটেলে বাংলাদেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড ও চীনের হুয়াওয়ে টেকনোলজিসের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি সই হয়।বিজ্ঞাপনএই চুক্তির ফলে নগদ ডিজিটাল ব্যাংক ও নগদ মোবাইল আর্থিক সেবার বিদ্যমান সুবিধার সঙ্গে যুক্ত হবে বিশ্বসেরা সব অত্যাধুনিক প্রযুক্তি। ফলে দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের গ্রাহক হিসেবে নগদের গ্রাহকেরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে আন্তর্জাতিক মানের লেনদেন সেবা উপভোগ করতে পারবেন।নগদের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভ...
বাংলাদেশিদের কিডনি পাচার, ভারতীয় চিকিৎসক গ্রেফতার
জাতীয়, সংবাদ, স্বাস্থ্য

বাংলাদেশিদের কিডনি পাচার, ভারতীয় চিকিৎসক গ্রেফতার

বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় কিডনি পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দিল্লি ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক নারী চিকিৎসকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ৫০ বছর বয়সী ডা. বিজয়া কুমারকে কিডনি পাচার চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত করা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, ডা. বিজয়া কুমার দিল্লির উপকণ্ঠে অবস্থিত নয়ডা উপশহরের ‘যথার্থ’ নামের একটি হাসপাতালে অন্তত ১৫ থেকে ১৬ জন ব্যক্তির কিডনি অপারেশন করেছেন। অপারেশনগুলো মূলত বাংলাদেশের দরিদ্র নাগরিকদের কিডনি অপসারণের জন্য করা হয়েছে। এই অপারেশনগুলো ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে হয়েছে।বিজ্ঞাপনপুলিশ জানিয়েছে, এই পাচার চক্র দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে দিল্লির আশপাশের হাসপাতালে নিয়ে আসত। সেখানে চক্রের সঙ্গে জড়িত চিকিৎসকরা তাদের কিডনি অপসারণ করতেন।ডা. বিজয়া কুমার যে চক্রটির সঙ্গে যুক্ত ছিলেন, সেই চক্রের অধিকাংশ সদস্য বাংল...
৬ মাসের শিশুর হাইকোর্টে রিট : পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করতে রুল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

৬ মাসের শিশুর হাইকোর্টে রিট : পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করতে রুল

দেশের সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (৯ জুলাই) ছয় মাসের শিশু নুবাইদ বিন সাদীকে নিয়ে পিতৃত্বকালীন ছুটির দাবিতে হাইকোর্টে রিট করেন তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। রিটের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।বিজ্ঞাপনআদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেল তৌফিক সাজওয়ার পার্থ।এর আগে, ৩ জুলাই দেশের সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করার নির্দেশনা চেয়ে ছয় মাসের শিশু হাইকোর্টে রিট দায়ের করেন। ছয় মাস বয়সী শিশু নুবাইদ বিন সাদী ও তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে রিট ...
বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর
জাতীয়, সংবাদ

বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

চীনা অংশীদার খুঁজে নিতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া চীন ও বাংলাদেশের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করারও আহ্বান জানান তিনি।দ্বিপক্ষীয় সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার (জুলাই ০৯) সকালে বেইজিংয়ের একটি হোটেলে ‘বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী এমন তাগিদ দেন।বিজ্ঞাপনবাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) সাংগ্রিলা হোটেলে যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিক সেক্টরে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে।এছাড়া বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর তথ্যপ্রযুক্তি, পর্যটন, কৃষি-প্রক্রি...
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের গণসংযোগ আজ
জাতীয়, সংবাদ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের গণসংযোগ আজ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ মঙ্গলবার (৯ জুলাই) অনলাইন ও অফলাইন গণসংযোগ করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া বুধবার সারা দেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।সোমবার (৮ জুলাই) রাতে নতুন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্রসমাজের নেতারা। বিকাল থেকে শুরু হওয়া দীর্ঘ সময়ের অবরোধ শেষে শাহবাগ মোড়ে এ ঘোষণা দেওয়া হয়। সোমবার রাত সাড়ে ৮টায় আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ হোসেন বলেন, মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জনসহ অনলাইন অফলাইন গণসংযোগ চলমান থাকবে।বিজ্ঞাপনতিনি বলেন, মঙ্গলবারকে রাস্তা ব্লকেডের আওতামুক্ত থাকবে। তবে বুধবার ৬৪ জেলায় কঠোর কর্মসূচির প্রস্তুতির জন্য মঙ্গলবার সারাদেশের প্রতিনিধি বৈঠিক এবং অনলাইনে-অফলাইনে গণসংযোগ করা হবে। মঙ্গলবার বিকেলে অনলাইন ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করবেন। তবে ছাত্র ধর্মঘট ও ক্লাস-প...
এ যেন বিদ্যুৎ মানব!
জাতীয়, সংবাদ

এ যেন বিদ্যুৎ মানব!

বিদ্যুতে সংযোগকৃত তার ধরে আছেন রমজান। এসময় তার শরীর স্পর্শ করলেই জ্বলছে টেস্টার ও বাল্ব। এ যেন বিদ্যুৎ মানব! বিদ্যুৎ স্পর্শ হলেই যেনো মৃত্যু অনিবার্য। কিন্তু তাকে কখনোই বিদ্যুৎস্পর্শ হতে দেখেনি বলে দাবি এলাকাবাসী। সেজন্য এলাকায় ‘ বিদ্যুৎ রমজান’ হিসেবে পরিচিতি পেয়েছেন পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের ৭নং ওয়ার্ডের রিয়াজুল হক রমজান।এইচএসসি পাস রমজান লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই বিদ্যুতের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রায় ২০ বছর ধরে বিভিন্ন বাড়িতে বৈদ্যুতিক ওয়্যারিংসহ অন্যান্য ইলেকট্রনিকস সংযোগের কাজ করছেন তিনি। তার শরীরের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়। এমনকি তার শরীরে টেস্টার ও বৈদ্যুতিক বাল্বের সংযোগ দিলে সেগুলো জ্বলে ওঠে বলে জানা গেছে।বিজ্ঞাপনএলাকাবাসীরা গণমাধ্যমকে জানান, সরাসরি বিদ্যুৎ স্পর্শ করলেও রমজানের কিছু হয় না। তার সমগ্র শরীরে বিদ্যুৎ প...
পিএসসির প্রশ্নফাঁস: আবেদ আলীসহ গ্রেফতার ১৭
জাতীয়, সংবাদ

পিএসসির প্রশ্নফাঁস: আবেদ আলীসহ গ্রেফতার ১৭

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সোমবার (৮ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডির সাইবার বিভাগের অতিরিক্ত ডিআইজি তৌহিদুল ইসলাম।বিজ্ঞাপনসিআইডি কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমরা নন ক্যডারের কিছু পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য পেয়েছি। ওই সব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এখন পর্যন্ত আমরা ১৭ জনকে গ্রেফতার করেছি। তাদের ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতাররা হলেন— পিএসসির উপপরিচালক মো. আবু জাফর, মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির, অডিটর প্রিয়নাথ রায়, নোমান সিদ্দিকী, সৈয়দ আবেদ আলী, খলিলুর রহমান, সাজেদুল ই...
হঠাৎ কেন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে বৈঠকে ওবায়দুল কাদের?
জাতীয়, সংবাদ

হঠাৎ কেন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে বৈঠকে ওবায়দুল কাদের?

কোটাবিরোধী আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনের পর হঠাৎ চার মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়ে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রুদ্ধদ্বার বৈঠকটি কোটা আন্দোলন প্রসঙ্গে বলে ধারণা করা হচ্ছে।সোমবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বিজ্ঞাপনসংবাদ সম্মেলনটি খুব একটা দীর্ঘ হয়নি। সংবাদ সম্মেলন শেষে দপ্তরকক্ষে চলে যান ওবায়দুল কাদের। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।দুপুর ১টা ১৫ মিনিটে দপ্তর কক্ষে প্রবেশাধিকার বন্ধ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেন। দেড়টার দিকে ওই কার্যালয়ে আসেন আইনমন্ত্রী আনিসুল হক এবং শিক্ষা প্রতিমন্ত্রী বে...
খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি, গভীর রাতে হাসপাতালে ভর্তি
জাতীয়, সংবাদ

খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি, গভীর রাতে হাসপাতালে ভর্তি

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে।রবিবার (০৭ জুলাই) দিবাগত রাত ৪টা ১২ মিনিটে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে।বিজ্ঞাপনবিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির বলেন, সোমবার রাত ৩টার দিকে খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।এর আগে ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২ জুলাই বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ২২ জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।...
বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি বেইজিং সময় সন্ধ্যা ৬টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।সফরে দুদেশের মধ্যকার সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে’ উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।বিজ্ঞাপনপ্রধানমন্ত্রী ৮-১১ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে ১০ জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন।বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০টি থেকে ২২টি সমঝোতা স্মারক (এমওইউ) স...