বৃহস্পতিবার, মার্চ ৫

জাতীয়

রিয়েল এস্টেট-হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহী চীন : প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

রিয়েল এস্টেট-হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহী চীন : প্রধানমন্ত্রী

চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে রিয়েল এস্টেট (আবাসন) এবং হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (১৪ জুলাই) বিকেল চারটায় গণভবনে চীন সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সরকারপ্রধান।প্রধানমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সফরে আমি গত ৮ থেকে ১০ জুলাই চীন সফর করি। ৮ জুলাই বেইজিং পৌঁছলে বিমানবন্দরে আমাকে লালগালিচা সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানানো হয়। ৯ জুলাই সকালে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুন আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আমি এআইআইবিকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, নদী খনন, জলবায়ু পরিবর্তনসহ উপযোগী খাতে বিনিয়োগের আহ্বান জানাই। এরপর আমি ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার : সামিট অন ট্রেড, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না’ শীর্ষক একটি ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণ করি। সে...
২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে রাষ্ট্রপতির কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
জাতীয়, সংবাদ

২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে রাষ্ট্রপতির কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেছে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে সরকার যদি কোনো সিদ্ধান্তে না যায় তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।রবিবার (১৪ জুলাই) সোয়া ৩টার দিকে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে বঙ্গভবন থেকে বের হয়ে গুলিস্তানের বঙ্গবন্ধু চত্বরে এসে সাংবাদিকদেরকে এ বিষয়ে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।এর আগে বিকেল তিনটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেন। বঙ্গভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিদলটি এ তথ্য জানায়।দুপুর সোয়া ২টার দিকে পুলিশের সহায়তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্যানেলের ১২ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল বঙ্গভবনে যায়।প্রতিনিধিদলে ছিলেন...
স্মারকলিপি নিয়ে বঙ্গভবনে শিক্ষার্থীদের প্রতিনিধিদল
জাতীয়, সংবাদ

স্মারকলিপি নিয়ে বঙ্গভবনে শিক্ষার্থীদের প্রতিনিধিদল

কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের একদফা বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে গেছেন ১২ জনের একটি প্রতিনিধিদল।রবিবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর তারা বঙ্গভবনে প্রবেশ করেন।শিক্ষার্থীদের প্রতিনিধিদলে রয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, আরিফ হোসেন, হাসিব আল ইসলাম, উমামা ফাতেমা, রিফাত রশিদ, সুমাইয়া, আব্দুল হান্নান মাসুদ, মো. মাহিন সরকার, আব্দুল কাদের ও মেহেরান নিসা।এর আগে দুপুরে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে যাওয়া শিক্ষার্থীদের গণপদযাত্রা জিরো পয়েন্টে আটকে দেয় পুলিশ। তবে সেই ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে চলে যান শিক্ষার্থীদের একাংশ। এরপর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেন।শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের একদফা বা...
দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী : প্রধানমন্ত্রী
জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি, সংবাদ

দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী : প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অর্থনীতি এগিয়ে যাওয়ার কারণে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। মাত্র ১৫ বছরে আমরা এই যে উন্নতি করতে পারলাম, পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে।রবিবার (১৪ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি ২০২১-২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, আমরা প্রেক্ষিত পরিকল্পনা নিচ্ছি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিচ্ছি। ২০১০ সাল থেকে ২১ সাল পর্যন্ত যে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম, যে লক্ষ্য স্থির করেছিলাম, এটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। ১৯৭৫ সালে জাতির পিতা স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় এদেশের মানুষের জীবনে কোনো উন্নতি হয়নি, পরিবর্তন ছিল না। আওয়ামী লীগ সরকারে আসার পর আমরা দেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছি। আমাদের দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশা...
দেশের প্রথম ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন সিরাজগঞ্জের মেরিনা
জাতীয়, সংবাদ

দেশের প্রথম ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন সিরাজগঞ্জের মেরিনা

দেশের প্রথম ‘যুদ্ধশিশু’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির চিঠি পেয়েছেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মেরিনা খাতুন।রবিবার (১৪ জুলাই) তাড়াশ উপজেলা পোস্ট অফিস থেকে উপজেলা পোস্ট মাস্টার মো. আইয়ুব আলীর কাছে থেকে তার ঠিকানায় আসা ওই চিঠিটি গ্রহণ করেন তিনি।জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) উপপরিচালক (উন্নয়ন) প্রথম রঞ্জন ঘটক স্বাক্ষরিত চিঠিতে মেরিনা খাতুনকে যুদ্ধশিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এর আগে গত ২৫ এপ্রিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৮৯তম সভায় সিরাজগঞ্জের তাড়াশের মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনা পচি বেওয়ার মেয়ে মেরিনা খাতুনকে যুদ্ধশিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তা মেরিনা খাতুনকে পত্র প্রদানের মাধ্যমে অবহিত করা হলো।২০২২ সালে ৮ সেপ্টেম্বর সিরাজগঞ্জের তাড়াশ পৌর সদরের উত্তর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ফাজি...
গণপদযাত্রাকারী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আটকে দিয়েছে পুলিশ
জাতীয়, সংবাদ

গণপদযাত্রাকারী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আটকে দিয়েছে পুলিশ

রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে যাওয়া গণপদযাত্রা জিরো পয়েন্টে পৌঁছালে বাধা দিয়েছিল পুলিশ। তবে সেই ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে চলে যান শিক্ষার্থীদের একাংশ। এবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তাদের আটকেছে পুলিশ।সেখানে দেখা গেছে, বিপুল সংখ্যক পুলিশ ও শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে রয়েছেন। জলকামানসহ সেখানে ব্যারিকেড গড়েছেন পুলিশ সদস্যরা।প্রতিবেদনটি লেখা পর্যন্ত (২টা ১৫ মিনিট) পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে রয়েছে।...
আজ জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করবেন প্রধানমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

আজ জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করবেন প্রধানমন্ত্রী

বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হবে আজ রবিবার (১৪ জুলাই)। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রফি প্রদান করবেন।বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।২০২১-২২ অর্থবছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পাবে ৭৭টি প্রতিষ্ঠান। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পাবে একটি প্রতিষ্ঠান।শনিবার (১৩ জুলাই) টিসিবি অডিটোরিয়ামে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন। ...
বিশ্ববিদ্যালয় সচল করতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান ভিসিরা
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

বিশ্ববিদ্যালয় সচল করতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান ভিসিরা

সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ প্রজ্ঞাপন বাতিলসহ ৩ দফা দাবি আদায়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা একযোগে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। চলতি মাসের ১ জুলাই শুরু হওয়া এ আন্দোলনের ফলে ১৪ দিন ধরে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো।পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের (ভিসি) সংগঠন ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’ বলছে সর্বজনীন পেনশন স্কিম প্রণয়নের সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ বা শিক্ষার অংশীজনের সঙ্গে কোনরূপ আলোচনা না হওয়ায় এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শিক্ষকদের চলমান আন্দোলন ও যৌক্তিক দাবিসমূহ নিরসনকল্পে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে পরিষদ বলছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রত্যা...
চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেলে
জাতীয়, সংবাদ

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেলে

চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে আজ রবিবার (১৪ জুলাই) বিকেল চারটায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে ৩দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং থেকে বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট চীনের স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে একইদিন ঢাকার স্থানীয় সময় দিনগত রাত সাড়ে ১২টায় ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এর আগে সোমবার (৮ জুলাই) বিকেলে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী।বেইজিংয়ে প্রধানমন্ত্রী ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্...
নতুন কর্মসূচি দিল কোটা আন্দোলনকারীরা
জাতীয়, সংবাদ

নতুন কর্মসূচি দিল কোটা আন্দোলনকারীরা

কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, রবিবার বেলা ১১টায় বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।এ ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পাঠানো হবে।হাসনাত আব্দুল্লাহ বলেন, যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত সরকারি চাকরিতে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলন চলবে।এর আগে, শনিবার দুপুরে ফেসবুকে আন্দোলন পরিচালনায় ১০টি নির্দেশনা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম।...