Sunday, July 26

জাতীয়

সচিবালয়ে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
জাতীয়, রাজধানী, সর্বশেষ

সচিবালয়ে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

|| নিউজ ডেস্ক ||রাজধানীর সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ৬ ঘণ্টা ধরে চেষ্টার পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।ফায়ার সার্ভিস সূত্র অনুযায়ী, তারা আগুন লাগার খবর পায় বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৫২ মিনিটে। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়।অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায়। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়ে আগুন। তাৎক্ষিণকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব ও এপিবিএন সদস্যরা।উল্লেখ্য, সচিবালয়ের ৭ নম্বর ভবনে রয়েছে– যুব ও ক্রী...
খুলনা-ঢাকা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল শুরু
জাতীয়, সর্বশেষ

খুলনা-ঢাকা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল শুরু

|| নিউজ ডেস্ক ||পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় খুলনা-ঢাকা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ রুটের ট্রেন চলাচল উদ্বোধন ঘোষণা করেন।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।এর আগে সকাল ৬টায় খুলনা রেলস্টেশন থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে প্রথমবার ঢাকার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। কমলাপুর পৌঁছায় সকাল সাড়ে ১০টার পর। ট্রেনটি (৮২৬) ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে। দিনে দুইবার খুলনা-ঢাকা এবং ঢাকা-বেনাপোল পথে চলাচল করবে ট্রেনটি।রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ (৮২৫) নামে এব...
উপদেষ্টা হাসান আরিফ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত
জাতীয়, সর্বশেষ

উপদেষ্টা হাসান আরিফ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফকে রাজধানীর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তার দাফন সম্পন্ন করা হয়।এসময় তার সন্তান মুয়াজ আরিফসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এদিকে হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। জাতীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত।রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়াও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।উপদ...
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

|| নিউজ ডেস্ক ||২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিশন গঠন করা হয়েছে।সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান।তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা এতে সই করেছেন।এ সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।জাহাঙ্গীর আলম বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্তা করছে, তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো।...
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক সোমবার
জাতীয়, সর্বশেষ

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক সোমবার

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।রবিবার (২২ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের ইন্তেকালে সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।এ উপলক্ষে আগামী সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।মরহুমের রূহের মাগফেরাতের জন্য সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া...
এসপি পদে উন্নীত পুলিশের ১৯ কর্মকর্তা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

এসপি পদে উন্নীত পুলিশের ১৯ কর্মকর্তা

|| নিউজ ডেস্ক ||অতিরিক্ত পুলিশ সুপার থেকে ১৯ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার (এসপি) করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাদের পুলিশ সুপার (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৫ম গ্রেড) পদে পদোন্নতি দেওয়া হলো।পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদার, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মইনুল হক, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. মারূফ আব্দুল্লাহ,...
আজ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. ইউনূস
জাতীয়, সর্বশেষ

আজ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. ইউনূস

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। দেশটির রাজধানী কায়রোতে অবস্থিত প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টিতে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে বর্তমানে তিনি কায়রোতে রয়েছেন।প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা ১৯ ডিসেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। অধ্যাপক ইউনূস আল-আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েবের আমন্ত্রণে মিশরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।গ্র্যান্ড ইমাম গত ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে রিটজ কালর্টন হোটেলে সাক্ষাতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সফরে প্রধান উপদেষ্টা ...
পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীর ইজতেমা মাঠে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীর ইজতেমা মাঠে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

|| নিউজ ডেস্ক ||গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।বুধবার (১৮ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে, টঙ্গীতে ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিত।মুসল্লিরা জানান, ২০ ডিসেম্বর থেকে জোর ইজতেমা শুরু হওয়ার কথা রয়েছে। সে উপলক্ষে মুসল্লিরা আসতে থাকেন টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে মুসল্লিদের একটি পক্ষ মাঠে প্রবেশকে কেন্দ্র করে বাধে বিপত্তি। শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে সংঘর্ষে জড়ান তারা। আহত হন দুপক্ষের বহু মুসল্লি।আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গী আহসানউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আ...
হাইকোর্টের রায় : ফিরলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

হাইকোর্টের রায় : ফিরলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

|| নিউজ ডেস্ক ||তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বেশকিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।এর আগে, গত ৫ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বেশকিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুল রায়ের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। ২৩ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্টের একই বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করা হয়।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন, রিটকারী সুজনের বদিউল আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. শরিফ ভূঁইয়া। বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্...
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
জাতীয়, সর্বশেষ

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

|| নিউজ ডেস্ক ||মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১২ মিনিটে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, কয়েকজন উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর প্রধান উপদেষ্টা সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এর আগে প্রধান উপদেষ্টা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন।...