নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় নির্দিষ্ট সময় যান চলাচলে নিষেধাজ্ঞা
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে খুলনা জেলায় ভোটের দিন ঘিরে কিছু যানবাহনের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।তবে জনস্বার্থ ও জরুরি প্রয়োজন বিবেচনায় কয়েকটি ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যানবাহন, অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি চিকিৎসা ও ঔষধ পরিবহনকারী যান এবং সংবাদপত্র বহনকারী যানবাহন স্বাভাব...










