রাজধানীতে ‘শিক্ষায় কেমন বাজেট চাই’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠক
|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানী ঢাকায় বাংলাদেশের শিক্ষার উন্নয়নে কমিশন গঠন ও বাজেট বাড়ানোর দাবিতে ‘শিক্ষায় কেমন বাজেট চাই’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় দৈনিক ইত্তেফাক ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট।আয়োজিত এ জাতীয় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উন্মুক্ত বিশ্ববিদ্যারয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম শমশের আলী, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমেদ সোবহানী, দৈনিক ইত্তেফাকের মার্কেটিং পরিচালক আবুল খায়ের চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনি...










