বৃহস্পতিবার, মার্চ ৫

জাতীয়

চারদিনের সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

চারদিনের সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাত ১ টায় একটি ফ্লাইটে তিনি রওয়ানা হন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছাবেন।চার দিনের সফরকালে প্রধান উপদেষ্টা চারটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।এছাড়া এবারই প্রথমবারের মতো বাংলাদেশ বিষয়ে পৃথক ডায়লগের আয়োজন থাকবে। বাংলাদেশে বৈদ...
সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি

|| নিউজ ডেস্ক ||লালমনিরহাট সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েকদিন ধরে চলা উত্তেজনার পর, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে (বিজিবি) সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।সোমবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেন, ‘এখন সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে। তবে ভারতের বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। তাই এখন থেকে বিজিবিও ব্যবহার করতে পারবে। বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। কেনার পর তারা এগুলো ব্যবহার করতে পারবে।’গত কয়েকদিন ধরে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করছিল। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং নানা ধরনের সীমান্ত ঘটনা ঘটানোর কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এই ...
পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক নির্ধারণ
জাতীয়

পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক নির্ধারণ

|| নিউজ ডেস্ক ||বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক। আইন শৃঙ্খলা রক্ষাকারী এই তিন বাহিনীর নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নতুন রঙের পোশাক নির্ধারণ করা হয়।তিনি বলেন, আজকে বৈঠকে আমরা নতুন পোশাক নির্ধারণ করেছি। পর্যায়ক্রমে বাহিনীগুলোর সদস্যদের এ পোশাক দেওয়া হবে।এর আগে, ১১ আগস্ট পুলিশ ইউনিফর্ম এবং লোগো পরিবর্তনের কথা জানিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।তিনি বলেছিলেন, ‘পুলিশের ইউনিফর্ম এবং লোগো সবই পরিবর্তন করা হবে। অনেকেই এই ইউনিফর্ম পরে কাজ করতে চাচ্ছেন না, তাই দ্রুত তা পরিবর্তন করা হবে। মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হব...
বিজিবির কাছে দুঃখ প্রকাশ করে পিছু হটল বিএসএফ
জাতীয়, সর্বশেষ

বিজিবির কাছে দুঃখ প্রকাশ করে পিছু হটল বিএসএফ

|| নিউজ ডেস্ক ||সংঘর্ষের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্তে দিয়ে ভারতীয়দের ঢুকে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে চৌকা সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিএসএফ) কাছে এ দুঃখ প্রকাশ করে তারা।মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া পতাকা বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ভারতীয়দের বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা।আর বাংলাদেশ-ভারতীয়দের সংঘর্ষ থামাতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। আজ সকালে এ সংঘর্ষের সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ...
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু সোমবার
জাতীয়, সর্বশেষ

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু সোমবার

|| নিউজ ডেস্ক ||বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে সোমবার (২০ জানুয়ারি)। এদিন সকালে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ভোটারদের তথ্য সংগ্রহের কাজ চলবে দুই সপ্তাহব্যাপী।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে দশটায় ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ এর শুভ উদ্বোধন করবেন।অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, ঢাকা, ডিআইজি, ঢাকা রেঞ্জ, ঢাকাসহ নির্বাচন কমিশন সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।নির্বাচন কমিশনের (ইসি) এই কার্যক্রম আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত।এদিকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সহযোগিতার জন্য...
বহুত্ববাদঃ বাংলাদেশের প্রস্তাবিত সংবিধানের অন্যতম মূলনীতি!
অভিমত, জাতীয়, সর্বশেষ

বহুত্ববাদঃ বাংলাদেশের প্রস্তাবিত সংবিধানের অন্যতম মূলনীতি!

|| মো. নুরুল হুদা ||২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের পর ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশের সংবিধান বর্জন-সংশোধন কিংবা নতুন সংবিধান প্রণয়ন নিয়ে আলোচনা-সমালোচনার মাঝে প্রস্তাবিত সংবিধানের মূলনীতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে ১৯৭২ সালের সংবিধানের মূলনীতি এবং পরবর্তীতে ১৯৭৭ সালের সংশোধিত মূলনীতির পরিবর্তে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রের কথা বলা হয়েছে। এ প্রস্তাবিত সংবিধানের অন্যতম মূলনীতি বহুত্ববাদ সম্পর্কে বিশেষভাবে আলোচনা-সমালোচনা শুনা যায়। তাই এ বিষয়ে স্বল্প পরিসরে আলোচনার প্রয়াস চালাচ্ছি।বহুত্ববাদ এর স্বরূপ:বহুত্ববাদ (Pluralism) হলো এমন একটি দার্শনিক ধারণা বা নীতি, যা সমাজে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম, জাতি, ভাষা, বিশ্বাস, বা মতাদর্শের সহাবস্থান এবং সমান মর্যাদাকে সমর্থন করে। এটি বৈচিত্র্যের প্রতি সহনশীলতা, গ্রহণযোগ্যতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধে...
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

|| নিউজ ডেস্ক ||সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ সময় আদালত বলেছেন, ‘বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে। কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না।’সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এই পর্যবেক্ষণ দেন।এর আগে, রিটকারীরা সুপ্রিম কোর্টের মতামত নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তবে আদালত তাদের আবেদন খারিজ করে দেন এবং সরকারের বৈধতার বিষয়টি নিশ্চিত করেন। তবে রিটকারী আইনজীবী মুহসিন রশিদ এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।...
বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহ, শীতে কাঁপবে সারাদেশ!
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহ, শীতে কাঁপবে সারাদেশ!

|| নিউজ ডেস্ক ||আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এতে সারাদেশে শীত আরও জেঁকে বসতে পারে।বুধবার (৮ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।তিনি বলেন, বুধবার দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।আগামী দু-তিন দিন এমন কুয়াশা থাকতে পারে। রাজধানীতেও অন্তত দুই দিন এ অবস্থা থাকতে পারে। আকাশ কুয়াশায় ঢেকে থাকার জন্য শীতের অনুভূতি বেড়ে যাবে।’তিনি জানান, আগামী রবিবার থেকে তাপমাত্রা বেড়ে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে আবার তা কমতে পারে।এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।...
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী কর্মসূচি শুরু আজ
জাতীয়, সর্বশেষ

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী কর্মসূচি শুরু আজ

|| নিজস্ব প্রতিবেদক ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আজ থেকে তাদের ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু করছে। আগামী ৭ দিন সারাদেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি চলবে। ৭ জানুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দফতর সেল) জাহিদ আহসান এই তথ্য নিশ্চিত করেছেন।জাহিদ আহসান জানান, বুধবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি ১৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত চলবে। এই সাতদিন বিভিন্ন জেলা ও মহানগরে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করা হবে। ঢাকা মহানগরে পুরো সপ্তাহজুড়ে এই কর্মসূচি চলমান থাকবে।তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করবেন এবং জনসংযোগ করবেন। কেন্দ্রীয় নেতারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।জেলাভিত্তিক কর্মসূচির তালিকাবুধবার (৮ জানুয়ারি):...
ডিবিতে আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

ডিবিতে আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আয়নাঘর বলতে কোনোকিছু থাকবে না। এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।৫ই আগস্টের আগে ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ইউনিটে টর্চার সেল বা আয়নাঘর ছিল, ডিবিতে এখনও কোনো আয়নাঘর আছে কিনা? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডিবি কার্যালয়ে আয়নাঘর বলতে কিছু নেই। আর কোনো ধরনের আয়নাঘর থাকবেও না।আমরা তাদের বলেছি পুকুরটা যেন আয়নার মতো করে পরিস্কার করা হয়। এখানে কোনো আয়নাঘর থাকবে না।এছাড়া ডিবি পুলিশকে বলা হয়েছে, তারা সিভিল পোশাকে কোনো অভিযান বা আসামি গ্রেফতার করবে না। তারা অবশ্যই ডিবি জ্যাকেট ও আইডি কার্ড পরে অভিযানে যাবে। আইনের বাইরে কোনো কাজ করা য...