বৃহস্পতিবার, মার্চ ৫

জাতীয়

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন জারি
জাতীয়, সর্বশেষ

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন জারি

|| নিউজ ডেস্ক ||দেশের নাগরিকদের পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে অন্তবর্তীকালীন সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। ফলে এখন থেকে পাসপোর্ট করার সময় পুলিশ ভেরিফিকেশন লাগবে না।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।পরিপত্রে জানানো হয়, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে।বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে।এতে আরো বলা হয়, পাসপোর্...
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
জাতীয়, সর্বশেষ

পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন

|| নিউজ ডেস্ক ||পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। ফলে এখন থেকে পাসপোর্ট পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না। রবিবার (১৬ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।প্রধান উপদেষ্টা আজ ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন নাগরিকের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করে।তিনি বলেন, পাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার।ড. মুহাম্মদ ইউনূস বলেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।প্রধান উপদেষ্টা বলেন, পাসপোর্ট তো আমা...
দুবাই সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

দুবাই সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভার্নমেন্ট সামিটে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় ঢাকায় অবতরণ করেছে বলে সরকারপ্রধানের দফতর থেকে জানানো হয়েছে।দুবাই বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি। সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।ওইসব বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক জোরদার করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।প্রধান উপদেষ্টা স...
মেট্রোরেলে একদিনে চার লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড
জাতীয়, রাজধানী, সর্বশেষ

মেট্রোরেলে একদিনে চার লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড

|| নিউজ ডেস্ক ||মেট্রোরেল দিয়ে একদিনে সর্বোচ্চ চার লাখের বেশি মানুষ যাতায়াত করেছেন বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল যাত্রীসেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ডিএমসিএল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ মাইল ফলক অর্জনে সকল যাত্রীকে ধন্যবাদ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।এর আগে গত ৩ ফেব্রুয়ারি মেট্রোরেলে সর্বাধিক প্রায় ৩ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করেছে। এর আগে গত ২৩ জানুয়ারি ৩ লাখ ৮১ হাজারের বেশি যাত্রী পরিবহন করে। বর্তমানে মেট্রোরেলে গড়ে সাড়ে তিন লাখ যাত্রী পরিবহন করে বলেও জানায় ডিএমটিসিএল।এদিকে গেল অর্থবছরে মেট্রোর টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২৪৪ কোটি টাকা হয়েছে। মে থেকে শুক্রবারও সারা দিন মেট্রোরেল পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। ফলে আয় আরও...
১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি

|| নিউজ ডেস্ক ||বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১৭ জানুয়ারি ১৩ বিশ্ববিদ্যালয়গুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছিল স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামকরণের জন্য একই ধরনের নাম ব্যবহারের কারণে বিভ্রান্তি সৃষ্টির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও অবস্থান নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাংগিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ...
দুদিনের রাষ্ট্রীয় সফরে প্রধান উপদেষ্টা এখন দুবাই
জাতীয়, সর্বশেষ

দুদিনের রাষ্ট্রীয় সফরে প্রধান উপদেষ্টা এখন দুবাই

|| নিউজ ডেস্ক ||বিশ্ব সরকার সম্মেলনে (ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট) অংশ নিতে এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।স্থানীয় সময় বুধবার রাত ১১টা ১৫ মিনিটে তিনি দুবাই শহরে পৌঁছালে আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান। সম্মেলন শেষে তিনি দেশে ফিরবেন।...
ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন
জাতীয়, সর্বশেষ

ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এতে ছয়টি পৃথক সংস্কার কমিশনের প্রধানরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। কমিশনটি আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।বুধবার (১২ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে পরিচালিত হবে।জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, আর সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- জনপ্রশাসন ...
‘বিশ্ব সরকার সম্মেলনে’ যোগ দিতে আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

‘বিশ্ব সরকার সম্মেলনে’ যোগ দিতে আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘বিশ্ব সরকার সম্মেলনে’ (ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট) অংশগ্রহণ করতে দুই দিনের সংক্ষিপ্ত সফরে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন।বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।সফর শেষে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।১১ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে শুরু হওয়া বিশ্ব সরকার সম্মেলন চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।এবারের ১২তম বিশ্ব সরকার সম্মেলনের প্রতিপাদ্য- ‘ভবিষ্যতের সরকার গঠন’ (শ্যাপিং ফিউচার গভর্নমেন্ট)। এই সম্মেলনে ৮০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা, ১৪০টি সরকারি প্রতিনিধি দল, ৬ হাজারের বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।...
‘আয়নাঘর’-এর এই চেয়ারে ইলেক্ট্রিক শর্ট দেওয়া হতো বন্দীদের
জাতীয়, সর্বশেষ

‘আয়নাঘর’-এর এই চেয়ারে ইলেক্ট্রিক শর্ট দেওয়া হতো বন্দীদের

|| নিউজ ডেস্ক ||‘আয়নাঘর’ নামে খ্যাত ঢাকার তিনটি গোপন বন্দীশালা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো। এই গোপন বন্দীশালায় বন্দীদের এই চেয়ারে ইলেক্ট্রিক শর্ট দেওয়া হতো।আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৯ জানুয়ারি আয়নাঘর পরিদর্শন করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মুহাম্মদ ইউনূস। সেদিন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি তুলে ধরেন কমিশনের সদস্যরা।আজ দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ফেসবুকে লিখেছেন, গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের এই টর্চারসেলে রাখা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনত...
আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে গেছেন। তার সঙ্গে আছেন দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীরা।বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা।প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে দুপুর আড়াইটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।প্রধান উপদেষ্টার সঙ্গে ভুক্তভোগী হিসেবে দীর্ঘ আট বছর গুম থাকা জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী ও জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী আহমাদ বিন কাসেম (আরমান) উপস্থিত ছিলেন। এসময় ড. ইউনূসকে তারা আয়নাঘরে গুম থাকার সময়ে অবর্ণনীয় নির্যাতনের বর্ণনা...