Friday, July 24

জাতীয়

কুড়িগ্রাম হানাদারমুক্ত দিবস আজ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম হানাদারমুক্ত দিবস আজ

৬ ডিসেম্বরের সেই বিজয়ের দিনে স্মরণ বীর মুক্তিযোদ্ধাদের|| কুড়িগ্রাম প্রতিনিধি ||আজ ৬ ডিসেম্বর। কুড়িগ্রামবাসীর স্বাধীনতার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন—হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনীর কবল থেকে মুক্ত হয় কুড়িগ্রাম। পুরো দেশ তখনও চূড়ান্ত বিজয়ের অপেক্ষায়, এর মধ্যেই উত্তরের এই জনপদে উড়েছিল স্বাধীন বাংলার পতাকা।দলিল-দস্তাবেজে জানা যায়, ওইদিন বিকেল ৪টার দিকে কে–ওয়ান এফএফ কোম্পানির কমান্ডার বীর প্রতীক আব্দুল হাই সরকারের নেতৃত্বে ৩৩৫ জন মুক্তিযোদ্ধা প্রথম কুড়িগ্রাম শহরে প্রবেশ করেন। শহরে ঢুকে তারা নতুন শহর এলাকায় ওভারহেড পানির ট্যাংকের ওপর স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করলে চারদিকে ছড়িয়ে পড়ে বিজয়ের বার্তা। দীর্ঘ ২৩​০ দিনের দখলদার পাকিস্তানি বাহিনীর অবরোধ ভেঙে আশার আলো দেখতে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। মুক্তিযোদ্ধাদের স্বাগত জানাতে উৎসবে মেতে ওঠে পুরো শহর।ইত...
আজ মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আজ মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মধ্যরাত বা আগামীকাল সকালে তাঁকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে কাতার এয়ার এ‍্যাম্বুলেন্স। আজ বেলা ২.৪৫ মিনিট নাগাদ সরাসরি প্রেস ব্রিফিং এ এমনটি জানিয়েছেন তাঁর ব‍্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।তিনি আরও বলেন, দেশ-বিদেশের অভিজ্ঞ চিকিৎসকদের মেডিক‍্যাল বোর্ডের পরামর্শ ও তাঁর পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।...
রাজধানীতে ৪.১ মাত্রার ভূকম্পন অনুভূত
জাতীয়, রাজধানী, সর্বশেষ

রাজধানীতে ৪.১ মাত্রার ভূকম্পন অনুভূত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীতে আবারো ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ৬ টা ১৫মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা- ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে।ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ২৭ কিলোমিটার, উৎপত্তি টঙ্গী থেকে ২০ কিমি পূর্বে। যার মাত্রা ছিল ৪.১। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।...
মানিকগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||'প্রতিবন্ধী অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে উদযাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস।দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সরকারি সমন্বিত ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সমন্বিত ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর (ফাইন্যান্স ও এডমিন) জাকির হোসেন।...
আজ বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী
জাতীয়, রাজধানী, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

আজ বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী

|| নিউজ ডেস্ক ||বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা, অনুশীলন ও বিকাশে জন্য প্রতিষ্ঠিত জাতীয় প্রতিষ্ঠান- বাংলা একাডেমি আজ উদযাপন করছে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর যাত্রা শুরুর পর থেকেই প্রতিষ্ঠানটি ভাষা সংগ্রামের চেতনা, দেশজ সংস্কৃতি ও সমকালীন সাহিত্যচর্চাকে সামনে রেখে বাঙালির মননচর্চার প্রধান অঙ্গন হয়ে উঠেছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।সকাল ১০টায় ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার ও শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।বিকেল সাড়ে ৩টায় একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। এতে স্বাগ...
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা; নিরাপত্তায় থাকছে এসএসএফ
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা; নিরাপত্তায় থাকছে এসএসএফ

|| নিজস্ব প্রতিবেদক ||সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এখন থেকে তার নিরাপত্তায় থাকবে বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স/ এএএসএফ)।সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বলা হয়েছে, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করছে। প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।৮১ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন । দীর্ঘদিন থেকে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখ...
বীরপ্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যুবার্ষিকী আজ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বীরপ্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধায় স্মরণ করছে দেশ|| কুড়িগ্রাম প্রতিনিধি ||আজ ১ ডিসেম্বর, বীরপ্রতীক তারামন বিবির সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদরের কাচারীপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম সাহসী এই নারী যোদ্ধা। শ্বাসযন্ত্রের প্রদাহজনিত দীর্ঘদিনের জটিলতায় ভুগে ৬১ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার বাড়িতেই দাফন করা হয়।দেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রেখে যাওয়া তারামন বিবি মৃত্যুর বহু বছর আগেই পেয়েছিলেন ‘বীরপ্রতীক’ খেতাব; কিন্তু দারিদ্র্য, বিচ্ছিন্ন জনপদে বসবাস ও আনুষ্ঠানিক যোগাযোগ না থাকায় দীর্ঘ ২৫ বছর তিনি জানতেই পারেননি তার প্রাপ্য সম্মাননার কথা। ১৯৯৫ সালের শেষ দিকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকায় এক অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিকভাবে বীরপ্রতীক খেতাব তুলে দেন। দেশ...
::ব্রেকিং নিউজ::
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

::ব্রেকিং নিউজ::

ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো নরসিংদী|| নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা পাওয়া গেছে ৩.৬। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিশেষ সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিশেষ সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বিশেষ সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চরমপন্থী, অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক সিন্ডিকেটকে ধরতে এ ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।৫ আগস্টের পর দক্ষিণ–পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে চরমপন্থীরা। খুন-খারাবি বেড়ে যাওয়ার পাশাপাশি মাদক ব্যবসা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সন্ধ্যার পর সাধারণ মানুষ আতঙ্কে বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছে।গত ১৫ মাসে খুলনা জেলা ও মহানগরে অন্তত ৯৪টি হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে, যার অর্ধেকের বেশি ঘটেছে মাদক সিন্ডিকেটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এ অবস্থায় সরকার বিব্রত হয়ে উদ্যোগ নিয়েছে কঠোর ব্যবস্থা গ্রহণের।ইতোমধ্যে খুলনায় সেন...
কুড়িগ্রাম সীমান্তে চার বাংলাদেশি যুবতীকে বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে চার বাংলাদেশি যুবতীকে বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||২৬ নভেম্বর সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট চার যুবতীকে ভারতীয় বিএসএফ হস্তান্তর করে।ঢাকার বাড্ডা থানার নূতন বাজার এলাকায় একই বাসায় ভাড়া থেকে জীবিকার তাগিদে তিনজন বিউটি পার্লারে এবং একজন গার্মেন্টস কারখানায় কাজ করতেন চার যুবতী। উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাদের পূর্বপরিচিত জান্নাত নামের এক নারী ভারতের পথে নিয়ে যায়—এমনই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।আখী আক্তার জানান, কাউকে কিছু না জানিয়ে ২২ নভেম্বর তারা জান্নাতের প্রলোভনে সিলেটের জাফলং সীমান্ত অতিক্রম করেন। সীমান্তের ওপারে তাদের জন্য আগে থেকেই একটি প্রাইভেটকার অপেক্ষায় ছিল। সেই গাড়িতে করে তারা ভারতের অসম রাজ্যের রাজধানী গুয়াহাটি পৌঁছালে ২৩ নভেম্বর সেখানকার পুলিশ তাদের আটক করে।তার ভাষায়, “উন্নত জীবন আর ভালো কাজের আশায় আমরা ভারতে পাড়ি জমিয়েছিলাম। পরে বুঝেছি, আমরা ভুল করেছি।”পরবর্তীতে ভারতীয় কর্...