বৃহস্পতিবার, মার্চ ৫

জাতীয়

ভোজ্যতেলের কিছু সমস্যা থাকলেও বাড়েনি সবজির দাম: এম সাখাওয়াত
জাতীয়, সর্বশেষ

ভোজ্যতেলের কিছু সমস্যা থাকলেও বাড়েনি সবজির দাম: এম সাখাওয়াত

|| নিউজ ডেস্ক ||ভোজ্যতেলের কিছু সমস্যা থাকলেও শাক-সবজির দাম বাড়েনি বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।মঙ্গলবার (৪ মার্চ) সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে প্রশ্নের উত্তরে উপদেষ্টা এসব কথা বলেন।এ সময় তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য আমদানি করা হয়েছে। সরবরাহে কোনো ঘাটতি নেই। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারণ সময়ে পণ্য না নিলে তিন গুণ জরিমানা দেয়া লাগবে বলে তিনি জানান।ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম ভি আল-বাখেরা সারবাহী নৌযানে দুর্ঘটনায় নিহত ৬ জন শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করা হয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে ৩ লাখ টাকার চেক দেয়া হয়।...
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদ
জাতীয়, সর্বশেষ

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদ

|| নিউজ ডেস্ক ||দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার-২০২৫ এ ভূষিত করা হচ্ছে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে।সোমবার (৩ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভ্যারিফায়েড ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে এই তথ্য জানান।ফেসবুকে আসিফ লিখেছেন- ‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ।’আবরার ফাহাদের স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়াকে তিনি তার আত্মত্যাগের স্বীকৃতি বলে দাবি করেছেন।আসিফ লেখেন, ‘তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!’২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করে নিষি...
নির্বাচনী আচরণবিধি মানতে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারপত্র চান সিইসি
জাতীয়, সর্বশেষ

নির্বাচনী আচরণবিধি মানতে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারপত্র চান সিইসি

|| নিউজ ডেস্ক ||নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে সব রাজনৈতিক দল থেকে যদি জাতীয় ঐকমত্য কমিশন অঙ্গীকারপত্র নেয়, তাহলে নির্বাচন কমিশনের (ইসি) কাজ অনেকটাই সহজ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।রবিবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সিইসি।রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী বক্তব্যের বিষয়ে সিইসি বলেন, ‘দলগুলোর ভিন্ন ভিন্ন বক্তব্য গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের এখানে অনেকেই আছেন, যারা মনে করেন, আমার দলই দেশপ্রেমিক, আর কোনো দল নয়। এটা ঠিক নয়। মানুষ জন্মগতভাবেই দেশপ্রেমিক। জন্মের পর দেশপ্রেমটা পারিপার্শ্বিক অবস্থার কারণে কম-বেশি হয়।’জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সিইসি বলেন, ‘বেশি বলা হয়ে যায় কী না জানি না, ওনারা যখন সব দলকে ডাকেন, তখন যদি বলতেন, আপনারা কি অবাধ, স...
নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিনটি উদযাপনের লক্ষ্যে সকাল থেকেই উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে "তোমার আমার বাংলাদেশ,ভোট দিব মিলেমিশে"।রবিবার (২ মার্চ) এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যেখানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় ভোটারগণ অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় এবং জনগণকে ভোটার হওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।র‍্যালি শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহ...
আজ জাতীয় ভোটার দিবস, বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ
জাতীয়, সর্বশেষ

আজ জাতীয় ভোটার দিবস, বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ

|| নিউজ ডেস্ক ||আজ রবিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ শ্লোগানে দেশে সপ্তমবারের মতো দিবসটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উদযাপনে কেন্দ্রীয়ভাবে ও মাঠপর্যায়ে কর্মসূচির আয়োজন হয়।আজ সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। উদ্বোধনী আনুষ্ঠানে তিনি জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।এর আগে, দেশে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, আর নারী ভোটার পাঁচ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটার ৯৩২ জন।গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়ার বাড়ি বাড়ি গিয়ে হালানাগাদ কার্যক্রমে ইসির তথ্য সংগ্রহকারীরা মোট ৫০ লাখ ৯০ হাজার ৩৭ জনের তথ্য সংগ্রহ করেছেন। ন...
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপলো দেশ, নেই ক্ষয়ক্ষতির খবর
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপলো দেশ, নেই ক্ষয়ক্ষতির খবর

|| নিউজ ডেস্ক ||গতকাল মধ্যরাতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ২টা ৫৫ মিনিটে সিলেটসহ দেশের বিভিন্ন অংশে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের ভুরাগাঁওয়ে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।উৎপত্তিস্থল ভারতে হলেও এর প্রভাব ছড়িয়ে পড়ে প্রতিবেশী বাংলাদেশ, মিয়ানমার, ভূটান এবং চীনেও। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন গণমাধ্যমকে জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে। ঢাকা থেকে প্রায় ৫১০ কিলোমিটার দ...
চলতি বছরের শেষের দিকে জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

চলতি বছরের শেষের দিকে জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||২০২৫ সালের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুহন তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।নির্বাচন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জার্মানির সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও তিনি জার্মানির জনগণ ও তাদের অর্থনীতির প্রশংসা করে জার্মানির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গভীর করতে আগ্রহ প্রকাশ করেন।এসময় জারাহ ব্রুহন ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার শাসনামলে বাংলাদেশ সমৃদ্ধ হবে।সাক্ষাৎকালে জারাহ ব্রুহন জানান, তিনি সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ সম্পর্কে জানার জন্য বাংলাদেশ সফরে এসেছেন।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম
জাতীয়, সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব দেওয়া হয়।গত মঙ্গলবার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করেন নাহিদ। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।...
নাহিদ ইসলামের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি
জাতীয়, সর্বশেষ

নাহিদ ইসলামের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাষ্ট্রপতি কর্তৃক তা গৃহীত হয়।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম।পদত্যাগপত্রে তিনি বলেন, ‘মহোদয়, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। প্রথমেই আমি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। রক্তক্...
জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসছেন ১৩ মার্চ
জাতীয়, সর্বশেষ

জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসছেন ১৩ মার্চ

|| নিউজ ডেস্ক ||চার দিনের সফরে আগামী ১৩ মার্চ (বৃহস্পতিবার) ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী ১৩ থেকে ১৬ মার্চ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।...