আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকাল ৭টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তাঁর প্রয়াণের খবরটি নিশ্চিত করা হয়। দলটির পক্ষ থেকে দেশবাসীর কাছে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন যে, দেশনেত্রী অত্যন্ত সংকটময় সময় পার করছেন। তিনি গত ২৩ নভেম্বর থেকে নিউমোনিয়া, ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের ...










