বৃহস্পতিবার, মার্চ ৫

জাতীয়

উদ্বোধন দেশের দীর্ঘতম রেলসেতু
জাতীয়, সর্বশেষ

উদ্বোধন দেশের দীর্ঘতম রেলসেতু

|| নিউজ ডেস্ক ||যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেলসেতু উদ্বোধন করা হয়েছে। এর ফলে সেতু দিয়ে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। প্রথম দিন এ সেতু দিয়ে ৯০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। এতে সময় লাগবে সাড়ে ৩ মিনিট। এর আগে যমুনা সেতু দিয়ে ট্রেন পার হতে ২০ মিনিট লাগতো।মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশনে আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেলসেতুটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুয়ুকি।অতিথিরা অনুষ্ঠানের মঞ্চে টাম্বলার লিভার (রেলের লাইন পরিবর্তনের যন্ত্র) টেনে রেলসেতুর উদ্বোধন করেন। পরে অতিথিরা বেলুন ও শান্তির প্রতীক পায়রা ওড়ান। যমুনা নদীর ওপর বর্তমান সড়...
নতুন সিআইডি প্রধান গাজী জসীম উদ্দিন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

নতুন সিআইডি প্রধান গাজী জসীম উদ্দিন

|| নিউজ ডেস্ক ||পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে রোববার (১৬ মার্চ) নতুন দায়িত্বভার গ্রহণ করেন গাজী জসীম উদ্দিন।সোমবার (১৭ মার্চ) সিআইডির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।সিআইডি জানায়, গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।...
মাগুরার সেই নির্যাতিত শিশুর পরিবারকে পুনর্বাসন করবে সরকার
জাতীয়, সর্বশেষ

মাগুরার সেই নির্যাতিত শিশুর পরিবারকে পুনর্বাসন করবে সরকার

|| নিউজ ডেস্ক ||মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া মেয়ে শিশুটির আইনি সহায়তা এবং পরিবারের মানসিক স্বাস্থ্যসহ অন্যান্য পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে সরকার। শনিবার (১৫ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক বার্তায় এ কথা জানায়।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলামের পাঠানো বার্তায় বলা হয়, ‘মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া ৮ বছরের শিশুর বিষয়ে সব ধরনের আইনি সহায়তা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে। এ ছাড়া তার পরিবার ও বড় বোনের মানসিক স্বাস্থ্যসহ অন্যান্য পুনর্বাসন সহায়তা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।’গত ৬ মার্চ মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া...
৪ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস
জাতীয়, সর্বশেষ

৪ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস

|| নিউজ ডেস্ক ||চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।রবিবার (১৬ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।এর আগে গত বৃহস্পতিবার বিকালে জাতিসংঘ মহাসচিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। জাতিসংঘ মহাসচিবের হাতে ফুল তুলে দেয় শিশুরা।সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেন তিনি।সফরের তৃতীয় দিন শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন। এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন তিনি। পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন।এদিন বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনের পর অং...
ঈদের সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদফতর
জাতীয়, ধর্ম ও দর্শন, সর্বশেষ

ঈদের সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদফতর

|| নিউজ ডেস্ক ||রমজান মাসের শেষে শাওয়াল মাসের প্রথম দিন উদযাপন করা হয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আমাদের দেশে কবে ঈদুল ফিতর উদযাপন করা হবে সেই সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এর আগে চাঁদের স্থানাঙ্ক জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।আগামী ৩০ মার্চ চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।গত ১৩ মার্চ বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর হবে ৩১ মার্চ (সোমবার)। তবে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ১ এপ্রিল (মঙ্গলবার)। যদিও রমজান মাস ৩০ দিন ধরে ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার।আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খানের সই করা শাওয়াল মাসের চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে বলা হয়েছে, ৩০ মা...
কুড়িগ্রামে ফেলানীর পরিবারকে বিজিবি’র ঈদ উপহার
জাতীয়

কুড়িগ্রামে ফেলানীর পরিবারকে বিজিবি’র ঈদ উপহার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদ উপলক্ষে ফেলানীর বাবার দোকানে পুঁজি হিসেবে অর্ধলক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছে বিজিবি।শুক্রবার (১৪ মার্চ) লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম নাখারগঞ্জ বাজারে উপস্থিত হয়ে ফেলানীর বাবা মো. নুরুল ইসলামের হাতে এই মালামাল তুলে দেন।লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম জানান, "ফেলানী নিহত হওয়ার পর থেকেই বিজিবি তার পরিবারের পাশে রয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা একাধিকবার ভারতেও গিয়েছি। এছাড়া পরিবারের জীবনযাত্রা স্বাভাবিক করতে ও সন্তানদের লেখাপড়ার জন্য তার বাবাকে দোকান করে দিয়েছিল বিজিবি। এবার ঈদ উপলক্ষে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় তার দোকানে ৫০ হাজার টাকার বেশি মালামাল দেওয়া হয়েছে...
শান্তি ও সংলাপ জোরদারে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
জাতীয়, সর্বশেষ

শান্তি ও সংলাপ জোরদারে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশের শান্তি ও সংলাপ প্রক্রিয়ায় জাতিসংঘ সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘বাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের পথে এগোচ্ছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, জাতিসংঘ শান্তি, জাতীয় সংলাপ, আস্থা ও সংহতি প্রতিষ্ঠায় সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত।’শনিবার (১৫ মার্চ) রাজধানীর এক হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।গুতেরেস বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশের ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে সমর্থন করা। কারণ, এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বাংলাদেশের জনগণের পাশে থেকে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে জাতিসংঘ নির্ভরযোগ্য অংশীদার হিসেবে থাকবে।’তিনি বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশে থাকতে পেরে আম...
জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাদের সঙ্গে ইফতার
জাতীয়, সর্বশেষ

জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাদের সঙ্গে ইফতার

|| নিউজ ডেস্ক ||প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় শরণার্থীশিবিরে অন্তত এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন।চারদিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাওয়ার আগে আজ দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি।ওই বৈঠকে আন্তোনিও গুতেরেস বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতে তিনি রমজান মাসে বাংলাদেশে এসেছেন। খবর বাসসের।বৈঠকে কক্সবাজারের শরণার্থীশিবিরে বসবাসরত ১২ লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা হ্রাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব। তিনি বলেন, ‘পৃথিবীতে এতটা বৈষম্যের শিকার অন্য কোনো জনগোষ্ঠী আমি দেখিনি।’আন্তর্জাতি...
মাগুরার নির্যাতিত শিশুর মৃত্যু: প্রধান উপদেষ্টার শোক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

মাগুরার নির্যাতিত শিশুর মৃত্যু: প্রধান উপদেষ্টার শোক

|| নিউজ ডেস্ক ||মাগুরায় নির্যাতিত শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১৩ মার্চ) সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরার সেই নির্যাতিত শিশুটি মারা যাওয়ার পর শোক প্রকাশ করেন তিনি। একইসঙ্গে এই ঘটনায় দায়ের করা মামলার আসামীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার বেলা ১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তার মৃত্যুতে সেনাবাহিনীর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এই পরিবারের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী পাশে থাকবে বলেও জানানো হয়েছে।গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি। পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। স...
মাগুরার সেই নির্যাতিত শিশু মারা গেছে
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

মাগুরার সেই নির্যাতিত শিশু মারা গেছে

|| নিউজ ডেস্ক ||মাগুরায় যৌন নির্যাতনের শিকার সেই শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিঊন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১টার দিকে সিএসএইচ-এ শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ (১৩ মার্চ) সকালবেলা শিশুটির দুই দফায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথম দফায় সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে আসে। কিন্তু বেলা ১২টার দিকে তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পরও তার হৃৎস্পন্দন আর ফিরে আসেনি। বেলা ১টায় তাকে মৃত ঘোষণা করা হয়।’বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে জনানো হয়েছে, শিশুটি গত ৮ মার্চ সন্ধ্যায় গুরুতর অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসার পরিপ্রেক্ষিতে শিশুটির...