বুধবার, মার্চ ৪

জাতীয়

সারাদেশে বৃষ্টিসহ পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

সারাদেশে বৃষ্টিসহ পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাস

|| নিউজ ডেস্ক ||রাজধানীসহ সারাদেশে বৃষ্টিসহ পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদফতরটি।আবহাওয়াবিদ মো: তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।রাজশাহী বিভাগ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মৌলভীবাজার, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আজ ...
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন জ্যাকব কুভাকাড
জাতীয়, সর্বশেষ

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন জ্যাকব কুভাকাড

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তঃধর্ম সংলাপ বিষয়ক বিভাগের (ডিকাস্টেরি) কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব কুভাকাড। শনিবার (২৬ এপ্রিল) রোমে প্রধান উপদেষ্টার হোটেলে এই সাক্ষাৎ করেন তিনি।ড. ইউনূস এদিন ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেন।অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এবং পরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের মধ্যে আরো ছিলেন— ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট মন্টেনেগ্রো, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্...
১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভায় মূল মার্কশিট যাচাই না করায় পার পেয়ে যাচ্ছেন প্রার্থীরা
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভায় মূল মার্কশিট যাচাই না করায় পার পেয়ে যাচ্ছেন প্রার্থীরা

|| আব্দুর রহিম | নিজস্ব প্রতিবেদক ||১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় মূল মার্কশিট যাচাই-বাছাই না করায় পার পেয়ে যাচ্ছেন আরবি প্রভাষক পদের হাজারো ভাইভা প্রার্থী। যাদের অনেকেই অসত্য তথ্য দিয়ে আবেদন করেছেন।বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয় এই লক্ষ্যে, যাতে দেশে বেসরকারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আরও মানসম্পন্ন এবং স্বচ্ছ হয়। এই প্রতিষ্ঠানটি কিছু বিষয় ছাড়া অধিকাংশ বিষয়ে যোগ্য শিক্ষক নিয়োগ দিতে পেরেছেন বলে অনেক শিক্ষাবিদ মনে করেন। তবে স্বচ্ছতার বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। শতভাগ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা গ্রহণ ও সনদ প্রদান করতে পেরেছেন সেই ব্যাপারে তারা একমত নয়।বিসিএসের আদলে ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে তিন ধাপে (প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা) শুরু হয়। তবে মৌখিক পরীক্ষার ২০ মার্ক মেধা তালিকা তৈরিতে যু...
কোরাল মাছ চাষের জন্য ব্যাংকযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুতি বিষয়ক কর্মশালা
জাতীয়

কোরাল মাছ চাষের জন্য ব্যাংকযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুতি বিষয়ক কর্মশালা

|| নিজস্ব প্রতিবেদক ||পটুয়াখালীতে ‘বাংলাদেশ আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল/ভেটকি মাছ চাষের জন্য ব্যাংকযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুতি বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে বাণিজ্য মন্ত্রণালয়াধীন বিজিনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর আর্থিক সহযোগীতায় এবং মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) এই কর্মশালার আয়োজন করে।উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থ-বছরের বিপিসি-বিএসএফএফ এর যৌথ কর্মসূচীর অধীনে, বিপিসি ও বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় বিএসএফএফ ‘বাংলাদেশে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে তৈরী খাদ্য নির্ভর কোরাল/ভেটকি মাছ মাছ উৎপাদন ব্যবস্থা’ শিরোনামে একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করে। উক্ত পাইলট প্রকল্পটি এগ্রো-টেকনোলজিস এন্ড ইনোভেশন লিমিটেড (এটিআই), ঝিমংখাল...
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নিত করতে উপদেষ্টার নির্দেশনা
জাতীয়, সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নিত করতে উপদেষ্টার নির্দেশনা

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবীতে অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বরাবর স্মারকলিপি দিলেন জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় সংগঠক সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে তার হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ সময় উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার এবং ৬ লেনে উন্নীত করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেছেন।স্মারকলিপিতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চলতি সমস্যা চিহ্নিত করে ৬ লেনে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরে ৯টি দাবি তুলে ধরা হয়। দাবি-১. অগ্রাধিকারের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে অবিলম্বে ৬ লেনে উন্নীত করার ব্যবস্থা গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন।দাবি-২. মহাসড়কের বিপদজ্জনক স্থানগুলো...
প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকাভুক্ত ড. ইউনূসকে নিয়ে যা লিখলেন হিলারি
জাতীয়, সর্বশেষ

প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকাভুক্ত ড. ইউনূসকে নিয়ে যা লিখলেন হিলারি

|| নিউজ ডেস্ক ||আমেরিকার টাইম সাময়িকীর করা ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৬ এপ্রিল) এ তালিকা প্রকাশ করা হয়েছে। ‘টাইম–১০০’ শীর্ষক এ তালিকায় অধ্যাপক ইউনূসকে ‘লিডার বা নেতা’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।৬টি ক্যাটাগরিতে মোট ১০০ জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে আমেরিকার এ সাময়িকী। নেতাদের তালিকায় অধ্যাপক ইউনূসের সঙ্গে আছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ‘লৌহমানবী’ খ্যাত ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো, আমেরিকার ধনকুবের ইলন মাস্কসহ ২১ জন।টাইমে প্রকাশিত তালিকায় স্থান পাওয়া প্রত্যেক ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত একটি লেখা প্...
বিডিআর হত্যাকাণ্ড যেন পলাশীর পুনরাবৃত্তি: তদন্ত কমিশনের প্রধান
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

বিডিআর হত্যাকাণ্ড যেন পলাশীর পুনরাবৃত্তি: তদন্ত কমিশনের প্রধান

|| নিউজ ডেস্ক ||বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাকে পলাশী ট্রাজেডির সঙ্গে তুলনা করে তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান বলেছেন, ‘আমরা হত্যাকাণ্ড ও নির্যাতনের প্যাটার্নটা নিয়ে তদন্ত করছি। ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিকল্পনা ছাড়া এমন হত্যাকাণ্ড হতে পারে না। এটা যেন একটা পলাশীর পুনরাবৃত্তি। এটার শেকড় আমাদের খুঁজে বের করতে হবে।’বুধবার (১৬ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করা করেন। এসময় প্রধান উপদেষ্টার কাছে তিনি এমন মন্তব্য করেন।তদন্তের কার্যক্রম সম্পর্কে জানাতে গিয়ে কমিশনের প্রধান বলেন, ‘আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু ১৬ বছর আগের ঘটনা তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। অভিযুক্ত অনেক...
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক বুধবার
জাতীয়, সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক বুধবার

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিবসহ দলের বেশ কয়েকজন নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টা বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে যে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। তবে কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেসব নিয়ে জানানো হয়নি প্রেস উইং থেকে। এছাড়াও বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।...
ঢাবিতে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” উদযাপন
জাতীয়, রাজধানী, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

ঢাবিতে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” উদযাপন

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি||বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ঐতিহ্যবাহী ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ চারুকলা অনুষদ থেকে সকাল ৯টা ১০ মিনিটে শুরু হলেও ভোর থেকেই জমে ওঠে পুরো প্রাঙ্গণ।যেখানে চারুকলার চত্বরজুড়ে মানুষের পদচারণা ও বর্ণিল সাজসজ্জায় তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। ঢাকার রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা পরিণত হয় মানুষের মিলনমেলায়।শোভাযাত্রায় অংশ নেন চারুকলার শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং নানা বয়সী মানুষ। তাদের হাতে ছিল রঙিন মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ বিশাল আকৃতির শিল্পকর্ম—যার মাধ্যমে ফুটে ওঠে গ্রামীণ জীবনের রূপ ও প্রকৃতিনির্ভর সংগ্রামের চিত্র।শুধু রাজধানী থেকেই নয়, দেশের বিভিন্ন স্থান থেকেও মানুষ ছুটে আ...
হাইকোর্টের রায়ে ঢাবিতে ফের নেওয়া হবে ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা
জাতীয়

হাইকোর্টের রায়ে ঢাবিতে ফের নেওয়া হবে ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (গ ইউনিট) ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে রবিবার (১৩ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।ঢাবির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী শিশির মনির।এর আগে গত ৮ ফেব্রুয়ারি গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রশ্নপত্রে একাধিক ভুল থাকার অভিযোগ তুলে এক পরীক্ষার্থী ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পুনরায় পরীক্ষা নেওয়ার আবেদন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।রিটে পরীক্ষাটি বাতিল করে নতুন করে আয়োজনের দাবি জানানো হয় এবং চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়। এরপর ১...