বুধবার, মার্চ ৪

জাতীয়

ভালো মানুষ হলেই দেশ-জাতির উন্নয়ন সম্ভব: সেনাপ্রধান
জাতীয়, সর্বশেষ

ভালো মানুষ হলেই দেশ-জাতির উন্নয়ন সম্ভব: সেনাপ্রধান

|| নিউজ ডেস্ক ||সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শুধু ভালো প্রকৌশলী তৈরি করলেই হবে না, আমাদের ভালো মানুষও তৈরি করতে হবে। আর ভালো মানুষ হলেই দেশ ও জাতির উন্নয়ন সম্ভব। একজন ভালো মানুষ তৈরিতে একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।আজ শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সেনাপ্রধান বলেন, ‘শুধু ভালো প্রকৌশলী হয়ে নয়, একজন সৎ এবং শৃঙ্খলাবোধসম্পন্ন মানুষ হয়েই আপনি দেশের জন্য অবদান রাখতে পারবেন। আমরা অনেক ভালো শিক্ষাবিদ, প্রকৌশলী, চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা এবং সামরিক অফিসার তৈরি করছি। কিন্তু যদি তাদের নৈতিক শিক্ষা না থাকে, যদি তারা ভালো মানুষ না হয়, তাহলে দেশ তা...
গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও এত বড় হওয়ার তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও এত বড় হওয়ার তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও হামলা যে এত বড় হবে সেই তথ্য তাদের জানা ছিল না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।গোপালগঞ্জে যে এ ধরনের ঘটনা ঘটবে সেই তথ্য কী গোয়েন্দা সংস্থার কাছে ছিল না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল, কিন্তু এত পরিমাণ যে হবে সে তথ্য ছিল না।’এনসিপির নেতারা, আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ধরে রাখতে পারেনি বলে অভিযোগ করেছেন, সে বিষয়টা আপনি কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আপনিও তো অনেক কথা বলতে পারেন, যার যে বক্তব্য সে সেটা দেবে।ভবিষ্যতে কী করবেন বা কী নির্দেশনা দেবেন- এমন প্রশ্নের ...
১১ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

১১ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে যাচ্ছেন আগামী ১১ আগস্ট। তার এই সফর হবে দ্বিপক্ষীয়, যার মূল লক্ষ্য বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অভিবাসন, বিনিয়োগ ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে উচ্চপর্যায়ের আলোচনা করা। ড. ইউনূসের সফরে সই হবে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং প্রাধান্য পাবে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতার বিষয়টি।মিশনসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।সফর শুরুর পরদিন অর্থাৎ আগামী ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন তারা। সেখানে দুই দেশের অগ্রাধিকার অনুযায়ী কয়েকটি এমওইউ স্বাক্ষর হবে।...
আজ ‘জুলাই শহীদ দিবস’: রাষ্ট্রীয়ভাবে পালিত হবে শোক
জাতীয়, সর্বশেষ

আজ ‘জুলাই শহীদ দিবস’: রাষ্ট্রীয়ভাবে পালিত হবে শোক

|| নিউজ ডেস্ক ||আজ বুধবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’। এ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে শোক। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, এ উপলক্ষে বুধবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া শহীদদের মাগফিরাতের জন্য এদিন দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।এর আগে সরকার প্রতিবছর ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে। গত বছর গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটিকে এ দিবস ঘোষণা করা হয়। এ ছাড়া গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ই আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান ...
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু ২০২৬ সালে: উপদেষ্টা রিজওয়ানা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু ২০২৬ সালে: উপদেষ্টা রিজওয়ানা

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলায় পাঞ্জরভাঙ্গা এলাকায় তিস্তা নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।উপদেষ্টা বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা একটি বৃহৎ ও দীর্ঘমেয়াদি প্রকল্প। বিগত সরকার নদীপাড়ের মানুষেরমতামতকে গুরুত্ব না দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল। বর্তমান সরকার নদীপাড়ের মানুষের মতামতে এবং চীনের সঙ্গে পরামর্শ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু ...
আজ বিশ্ব যুব দক্ষতা দিবস, মাদ্রাসা শিক্ষায় দক্ষতা কতটা গুরুত্ব পাচ্ছে?
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আজ বিশ্ব যুব দক্ষতা দিবস, মাদ্রাসা শিক্ষায় দক্ষতা কতটা গুরুত্ব পাচ্ছে?

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||বাংলাদেশে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও একটি বড় অংশজুড়ে রয়েছে। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে যেখানে কারিগরি ও দক্ষতা ভিত্তিক শিক্ষার গুরুত্ব বাড়ছে, সেখানে মাদ্রাসাগুলোতে এই পরিবর্তন কতটা ঘটছে তা নিয়ে প্রশ্ন রয়েছে।বর্তমানে দেশের অনেক মাদ্রাসায় সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি বিষয়ে পাঠদান শুরু হলেও, বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ এখনো সীমিত। ছাত্ররা যেমন বলছেন, যুবসমাজের কর্মদক্ষতা ও আত্মনির্ভরতার বিষয়টি এখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু।রাজধানীর বকশীবাজারে অবস্থিত দেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা। এখানে হাজারো শিক্ষার্থী পড়ছে কামিল, অনার্স ও স্নাতক পর্যায়ে। শিক্ষার্থীদের অনেকেই মনে করছেন পাঠ্যক্রমে কিছু আধুনিক বিষয় যুক্ত হলেও, দক্ষতা অর্জনের সুযোগ এখনো সীমিত।ঢাকা আলিয়ার কামিল শ্রেণির ...
দুপুরে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

দুপুরে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||জুলাই গণ-অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে আজ সোমবার (১৪ জুলাই) সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এদিন দুপুর ২টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হবে আজ।অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো-এর আয়োজন করা হবে এ উপলক্ষ্যে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। এছাড়া, সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদ্বোধন করা হবে।...
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।আজ শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের তিন প্রতিষ্ঠান ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।উপদেষ্টা বলেন, ‌‘শুধু মিটফোর্ড নয়, সারাদেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তবে মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এমন ঘটনা কখনোই আশা করা যায় না। এ ঘটনায় দায়ী পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।'তিনি বলেন, 'গত বুধবার (৯ জুল...
ভাঙারি ব্যবসার দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যা : ডিএমপি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ভাঙারি ব্যবসার দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যা : ডিএমপি

|| নিউজ ডেস্ক ||ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দিন বলেছেন, লাল চাঁন ওরফে সোহাগ হত্যার ঘটনার নেপথ্যে অনেক রকম কথাবার্তা আমরা মিডিয়া দেখতে পাচ্ছি। আমরা যতটুকু জানতে পেরেছি, ওই এলাকায় ভাঙারি ব্যবসা খুব প্রচলিত। সেখানে একটি ভাঙারি দোকান ছিল, সেই দোকানে কারা ব্যবসা করবে এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। আমরা জানতে পেরেছি, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যারা হত্যার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে তারা পরস্পর সম্পর্কিত।শনিবার (১২ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দিন।জসীম উদ্দিন বলেন, গত ৯ জুলাই বিকেল ৫টা ৪০ মিনিট থেকে ৬টার মধ্যে কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের তিন নম্বর গেটে এবং সংলগ্ন এ হত্যাকাণ্ড হয়। অনেক লোক একত্র হয়ে একজনকে বিভিন্নভাবে আঘাত করে হত্যা কর...
জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন সাবেক আইজিপি মামুন, হতে চান রাজসাক্ষী
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন সাবেক আইজিপি মামুন, হতে চান রাজসাক্ষী

|| নিউজ ডেস্ক ||জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি এই মামলায় রাজসাক্ষী হতে চান বলেও জানিয়েছেন।বৃহস্পতিবার (১০ জুলাই) ট্রাইব্যুনালে তিনি বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম, আমি দায়ী।এর একটু আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ১-এ এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়।অভিযুক্ত অন্য দুজন হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ...