নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র্যাব ডিজি
|| আলোকিত দৈনিক ডেস্ক ||বাঙালি সংস্কৃতির প্রাণস্পন্দন বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা উসকানি নেই বলে আশ্বস্ত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।র্যাব মহাপরিচালক বলেন, পহেলা বৈশাখ উদযাপনে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। রাজধানীর রমনা বটমূল, শাহবাগ, টিএসসি, হাতিরঝিল ও মানিক মিয়া অ্যাভিনিউসহ যে সকল স্থানে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন পয়েন্টে পরীক্ষণ ও অবজারভেশন চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স...










