বুধবার, মার্চ ৪

জাতীয়

নওগাঁয় বেপরোয়া ডিবি এসআই মামুন-মুকুল, কয়েক মাসে কোটি টাকা বাণিজ্য
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় বেপরোয়া ডিবি এসআই মামুন-মুকুল, কয়েক মাসে কোটি টাকা বাণিজ্য

|| মোঃলিটন হোসেন | স্টাফ রিপোর্টার (নওগাঁ) ||নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত এসআই মামুন হোসেন ও এএসআই মুকুল হোসেনের বিরুদ্ধে মাদক ও জাল টাকা ব্যবসায়ীদের আটক করে মোটা অঙ্কের টাকা আদায় এবং জব্দকৃত মাদক কম দেখিয়ে আত্মসাতসহ বেপরোয়া কার্যক্রমের অভিযোগ উঠেছে। গত কয়েক মাসের একাধিক ঘটনায় দুজনের বিরুদ্ধে প্রায় কোটি টাকার লেনদেন ও অনিয়মের তথ্য সামনে এসেছে।এসআই মামুনের দীর্ঘদিন ধরে বদলি অর্ডার কার্যকর থাকলেও তিনি এখনও ডিবি অফিসেই দায়িত্ব পালন করছেন। এসব ঘটনায় উচ্চতর তদন্তের দাবি সচেতন মহলের।তথ্য অনুসন্ধানে জানা যায়, গত ১২ জুন নওগাঁ শহরের গোস্তহাটি মোড় এলাকা থেকে রানা কারী নামে একজনকে জাল টাকাসহ আটক করে ডিবি সদস্যরা। রানার তথ্য অনুসারে সুলতান এবং পরে সান্তাহার রিয়্যাক্ট কলোনীর জব্বার হোসেনকে আটক করা হয়। জব্বারের বাসায় তল্লাশির সময় তার স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ডিবি সদস...
“ফ্যাসিস্ট আমলের কলঙ্ক মুছতে সময় লাগবে, নির্বাচন ঠেকানো যাবে না” —আইজিপি বাহারুল আলম
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

“ফ্যাসিস্ট আমলের কলঙ্ক মুছতে সময় লাগবে, নির্বাচন ঠেকানো যাবে না” —আইজিপি বাহারুল আলম

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অতীতের ফ্যাসিস্ট আমলে পুলিশের ওপর যে কলঙ্ক ও অবিশ্বাসের বোঝা চেপে বসেছে, তা কাটাতে সময় লাগবে। তবে আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে—এ ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী।শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরীর বয়রায় পুলিশ লাইন্সে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।আইজিপি বলেন, “নির্বাচন ঠেকানো যাবে না। ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে যদি ৫০০ কেন্দ্র বন্ধও হয়, বাকিগুলোতে ভোট হবে। মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, এটা আমাদের সবচেয়ে বড় শক্তি।”তিনি আরও জানান, সাধারণ মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে এবং ভোট নিয়ে উদ্দীপনা বাড়ছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমের সহযোগিতায় নির্বাচনের পূর্ববর্তী নাশকতা বা বিশৃঙ্খলা দমন সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।আই...
চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার : খুলনায় মোখতার আহমেদ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার : খুলনায় মোখতার আহমেদ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||শিগগির অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ এবং একজনকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব আমিনুল ইসলাম।প্রজ্ঞাপনে জানানো হয়— ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদকে খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। দীর্ঘদিন ময়মনসিংহে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা এবার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট খুলনায় দায়িত্ব নেবেন। নির্বাচনকালীন সময়ে খুলনা অঞ্চলে প্রশাসনিক সমন্বয় ও তদারকিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। খুলনা বিভাগীয় কমিশনারের দায়িত্বের পাশাপাশি পদাধিকার বলে তিনি খুলনা স...
খুলনাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে শনিবার (৮ নভেম্বর ২০২৫) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের বর্তমান পদ থেকে বদলি বা পদায়ন করে সংশ্লিষ্ট জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হলো।প্রজ্ঞাপনে নতুন জেলা প্রশাসকরা হলেন—১. আহমেদ কামরুল হাসান (১৫৯০৪) — জেলা প্রশাসক, বাগেরহাট থেকে বদলি হয়ে নোয়াখালীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন।২. আবু হাসনাত মোহাম্মদ আরেফীন (১৫৯০৬) — জেলা প্রশাসক, কুষ্টিয়া থেকে বদলি হয়ে হবিগঞ্জে জেলা প্রশাসক।৩. মো. আজাদ জাহান (১৫৯১৫) — জেলা প্রশাসক, ভোলা থেক...
সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সর্বজনীন পেনশন স্কিম —মন্ত্রিপরিষদ সচিব
জাতীয়, সর্বশেষ

সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সর্বজনীন পেনশন স্কিম —মন্ত্রিপরিষদ সচিব

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, বাংলাদেশ বর্তমানে জনমিতিক লভ্যাংশের মধ্য দিয়ে যাচ্ছে। ২০৩৩ সালের মধ্যে দেশে বয়সজনিত নির্ভরশীল জনগোষ্ঠী যেমন বাড়বে, তেমনি গড় আয়ুও বৃদ্ধি পাবে। এই বৃহৎ জনগোষ্ঠীর সম্মানজনক ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতেই সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে।রবিবার (২৬ অক্টোবর) সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন মেলা-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের সমাজকল্যাণমূলক ১৪৩টি কর্মসূচি চলমান থাকলেও, অনেক ক্ষেত্রেই তা পর্যাপ্ত নয়। এবারের বাজেটে কিছু কর্মসূচি কমিয়ে ভাতার পরিমাণ বাড়ানো হলেও বাস্তবতায় এখনো তা অপর্যাপ্ত। বর্তমানে মাত্র ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী পেনশন সুবিধার আওতায় আছেন, বাকি বিশাল জনগোষ্ঠী এ সুবিধার বাইরে। এই...
ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

|| নিউজ ডেস্ক ||মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।আজ বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।এর আগে আজ বুধবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৭টায় বাংলাদেশ জেল প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মাধ্যমে তাদের আদালতে আনা হয়।এ সময় পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পুলিশ, র‍্যাব, বিজিবি, এপিবিএনের বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।...
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের; এ সময়ে হাসপাতালে ভর্তি ৯৪২
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের; এ সময়ে হাসপাতালে ভর্তি ৯৪২

|| নিউজ ডেস্ক ||গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরো চারজন। এ সময়ে এই রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪২ জন।সোমবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।দেশে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৭৯১। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৯ জন।প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।তাই, ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়িসহ আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোডাউন এলাকায় আগুন
জাতীয়, রাজধানী, সর্বশেষ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোডাউন এলাকায় আগুন

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি ||শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনের ধোঁয়া ও অগ্নিশিখা দেখা যাচ্ছে বহু দূর থেকে এবং ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়েছে।শনিবার (১৮ অক্টোবর) বেলা পৌনে তিন টার দিকে সেখানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।জানা গেছে বিমানবন্দরের ৮ নম্বর গেইটে এই আগুন লাগার ঘটনাঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ২৮টি ইউনিট কাজ করছে। আরো ৮টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।এখন শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে নৌবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীরফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলেপৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরুকরেছে।বিমা...
মানিকগঞ্জে দৃশ্যমান হলো ঐতিহাসিক ‘জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভ’
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দৃশ্যমান হলো ঐতিহাসিক ‘জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভ’

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ডের ঢাকা-আরিচা মহাসড়ক মানরা এলাকায় অবশেষে দৃশ্যমান হলো বহুল প্রত্যাশিত ঐতিহাসিক ‘জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভ’।এই স্থান থেকেই সূচনা হয়েছিল ২০২৪ সালের একদফা জুলাই যুগপৎ আন্দোলনের, যা ছড়িয়ে পড়েছিল সারা দেশে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের ঢেউ হয়ে।১৮ ফুট উচ্চতা ও ৬ ফুট ব্যাসের বিশাল লোহার এই স্মৃতিস্তম্ভে খোদাই করা আছে আন্দোলনের অগ্নিঝরা স্লোগান-‘জেগে উঠো বাংলাদেশ, জুলাই মানে জাগরণ, তোমার রক্ত বৃথা যাবে না।’এছাড়াও স্তম্ভের গায়ে যুক্ত করা হয়েছে তৎকালীন আন্দোলনের আরও কয়েকটি ঐতিহাসিক স্লোগান।আধুনিক সিএনসি কাটিং প্রযুক্তিতে নির্মিত এসব অক্ষর যেন মনে করিয়ে দেয় ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদের ভাষা, জাতির সাহস এবং আত্মত্যাগের প্রতিধ্বনি। পুরো স্থাপনাটিই ইতিহাস ও আধুনিকতার এক প্রতীকী সংমিশ্রণ।বৈষম্যবিরোধী আন্দোলনের সা...
ভূরুঙ্গামারী সীমান্তে ১১ বাংলাদেশি আটক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারী সীমান্তে ১১ বাংলাদেশি আটক

ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় ধরা পড়ে নারী-শিশুসহ এক পরিবার|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ ভেতরে ভূরুঙ্গামারী উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।বিজিবি সূত্র জানায়, আটককৃতরা প্রায় এক বছর আগে কুমিল্লা সীমান্ত হয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। পরে দেশে ফেরার পথে তারা বিজিবির হাতে ধরা পড়েন। আটক ব্যক্তিরা কক্সবাজার সদর উপজেলার কাকতলী গ্রামের বাসিন্দা।তারা জানান, দালালদের সহযোগিতায় রাতের আঁধারে বিএসএফের সাহায্য...