সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা ও নিরপেক্ষতার অঙ্গীকার: ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা
|| নিজস্ব প্রতিবেদক ||বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভোলায় নির্বাচনী প্রচারণামূলক বিশেষ যান ‘ভোটের গাড়ি ক্যারাভান’-এর আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, সরকারের একমাত্র লক্ষ্য হলো জনগণের রায় প্রতিফলিত হয় এমন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।উদ্বোধনী অনুষ্ঠানে মো. তৌহিদ হোসেন দেশের বিগত নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করে বলেন, ২০০৮ সালের পর থেকে বাংলাদেশে প্রকৃতপক্ষে কোনো গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সকল রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে মা...










