Wednesday, July 22

জাতীয়

আনসার-ভিডিপিকে স্মার্ট ও আধুনিক করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

আনসার-ভিডিপিকে স্মার্ট ও আধুনিক করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বাহিনীটিকে আরও স্মার্ট ও আধুনিক করতে কাজ করছে সরকার। সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরের আনসার-ভিডিপির ৪৪তম জাতীয় সমাবেশে তিনি একথা বলেন।সকাল ১০টার পর গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ছাদখোলা জিপে প্যারেড পরিদর্শন করেন তিনি। ঘুরে দেখেন বিভিন্ন কন্টিনজেন্টের জমায়েত।প্রধানমন্ত্রীকে প্যারেডের মাধ্যমে সালাম জানায় আনসারের বিভিন্ন ইউনিট। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অভিবাদন গ্রহণ করেন তিনি। এ সময় বাহিনীতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পর্যায়ের ১৮০ জনকে আনসার পদক পরিয়ে দেন সরকারপ্রধান।আনসার একাডেমীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে সমাজকে রক্ষায় আনসার ও গ্রাম প্রত...
ঢাকায় ইরানের ইসলামী বিপ্লবের ৪৫তম বিজয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয়, সংবাদ

ঢাকায় ইরানের ইসলামী বিপ্লবের ৪৫তম বিজয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ইরানের ইসলামী বিপ্লবের ৪৫তম বিজয় বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফ্ফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। ‘ইরানের ইসলামী বিপ্লব ও এর নয়া বার্তা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভূশি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ও ইসলামী ফাউন্ডেশনের গভর্ণর ড. কফিল উদ্দিন সরকার সালেহি। আলোচনা সভা...
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম আরও বেগবান করতে হবে: রাষ্ট্রপতি
জাতীয়, সংবাদ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম আরও বেগবান করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম আরো বেগবান করতে হবে।সোমবার (১২ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪৪তম জাতীয় সমাবেশ’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪৪তম জাতীয় সমাবেশ’ উপলক্ষ্যে এ বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা ও জনসম্পৃক্ত বাহিনী। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের সকল প্রয়োজনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা রক্ষায় আত্মত্যাগকারী বীর আনসার সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।মোঃ ...
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুরের সফিপুরে তিনি সমাবেশে যোগ দেন। সেখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অভিবাদন গ্রহণ করেন।নানা আয়োজনে সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ হচ্ছে। উদযাপনে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সমাবেশে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম আমিনুল হক, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. নূরুল হাসান ফরিদী, বাহিনীর উপমহাপরিচালক, অন্যান্য কর্মকর্তা ও আনসার- ভিডিপির সদস্যরা।এছাড়া আরও উপস্থিত আছেন মন্ত্রিপরিষদের সদস্যরা, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, তিন ...
বিশ্ব ডাল দিবস আজ
জাতীয়, সংবাদ

বিশ্ব ডাল দিবস আজ

‌‘মাটি ও মানুষের পুষ্টির জন্য ডাল’ -প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার পালিত হচ্ছে বিশ্ব ডাল দিবস।২০১৯ সাল থেকে প্রতিবছর ১০ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী এ দিবস পালন করা হচ্ছে। তবে বাংলাদেশে গত বছরই প্রথম আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা হয়।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বিশ্বব্যাপী খাদ্য হিসেবে ডালের (শুকনো মটরশুটি, মসুর, শুকনো মটর, ছোলা, লুপিন) গুরুত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য ২০১৯ সাল থেকে এ দিবস পালন করে।২০১৮ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে ১০ ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব ডাল দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।খাদ্য নিরাপত্তা ও পুষ্টির লক্ষ্যে টেকসই খাদ্য উৎপাদনের অংশ হিসেবে ডালের পুষ্টিগত উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশে এ বছরও বাংলাদেশে দিবসটি পালন করা হবে।...
উপজেলা নির্বাচনে কোনো সংঘাত চাই না: প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

উপজেলা নির্বাচনে কোনো সংঘাত চাই না: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপজেলা নির্বাচন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই নির্বাচনে কোনো সংঘাত চাই না।শনিবার (১০ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে স্যাংশনের ভয় দেখানো হয়েছিল। আওয়ামী লীগকে ঠেকাতে চেয়েছে বিএনপি। সাথে ছিল বিদেশি প্রভু। সমালোচকরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারেনি।আওয়ামী লীগের আমলে তৃণমূল পর্যায়ে উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাইকে কাজ করতে আহ্বান জানাই। এছাড়া মজুতদারি ও চাঁদাবাজিতে দ্রব্যের দাম যেনো না বাড়ে সেদিকে সজাগ থাকতে হবে।আজ সকাল পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই বিশেষ সভা শুরু হয়। এর আগে সকাল ৮টা থেকে সারাদেশ থেকে আসা নেতারা গণভবনের সামনে জড়ো হন এবং সাড়ে আট থেকেই এক এক করে নেতারা গণভবনে প্রবেশ শুরু করেন।...
রাষ্ট্রপতি সাজেক যাচ্ছেন আজ, খোলা থাকবে কটেজ-রেস্তোরাঁ
জাতীয়, সংবাদ

রাষ্ট্রপতি সাজেক যাচ্ছেন আজ, খোলা থাকবে কটেজ-রেস্তোরাঁ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ ৩ দিনের অবকাশযাপনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে সফরে যাচ্ছেন। তিনি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন সেখানে। তবে এই সময় সাধারণ পর্যটকদের জন্য খোলা থাকবে সব রিসোর্ট-কটেজ-রেস্টুরেন্ট।জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘রাষ্ট্রপতির সফর উপলক্ষে সাজেকে কটেজ, রেস্টুরেন্ট কোনোটাই বন্ধ থাকবে না। রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে সাজেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।তিনি বলেন, রাষ্ট্রপতির সফরকালে সাজেকে কটেজ, রিসোর্ট, রেস্টুরেন্ট পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। ভ্রমণকারী অন্য পর্যটকদের সঙ্গেই সাজেকের প্রকৃতি উপভোগ করবেন রাষ্ট্রপতি। এর আগে গত বছর ১৮-২২ ডিসেম্বর রাষ্ট্রপতির সাজেক সফর করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে পরে তা স্থগিত করা হয়।...
ইজতেমার দ্বিতীয় পর্বে আরো ১ মুসল্লিসহ মৃত্যুর সংখ্যা ৫
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

ইজতেমার দ্বিতীয় পর্বে আরো ১ মুসল্লিসহ মৃত্যুর সংখ্যা ৫

টঙ্গীতে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে ময়দানে মোট পাঁচজন মুসল্লি মারা গেছেন।সবশেষ শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে রোগে আক্রান্ত হয়ে মারা যান জালাল মন্ডল (৬০)। তিনি সিরাজগঞ্জের কাজিপাড়া থানার বড়াইখোলা গ্রামের বাসিন্দা।বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত অন্যদের মধ্যে গত বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের হেলিম মিয়া (৬৫) ও বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার জহির উদ্দিন (৭০) এবং রাত ৮টা ৫০মিনিটে জামালপুরের ইসলামপুর থানার গোয়ালের চর এলাকার নবীর উদ্দি (৬৫) মারা যান।তিনি আরও জানান, বিশ্ব ইজতেমা মাঠে তাদের...
উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির
জাতীয়, সংবাদ

উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষা কার্যক্রম ঢেলে সাজাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপ্রধান এই আহ্বান জানান।সাক্ষাৎকালে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর: বাসস।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এ সময় বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন বলেন, উচ্চশিক্ষাকে অর্থবহ করতে হলে গবেষণার প্রতি জোর দিতে হবে।তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক উন্নয়নের ফলে বিশ্ব পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপ্রধান...
মিয়ানমারের বিভিন্ন বাহিনীর আরও ৬৩ সদস্য বাংলাদেশে
জাতীয়, সংবাদ

মিয়ানমারের বিভিন্ন বাহিনীর আরও ৬৩ সদস্য বাংলাদেশে

অভ্যন্তরীণ বিদ্রোহীগোষ্ঠীর সঙ্গে গৃহযুদ্ধে মিয়ানমার জান্তা সরকারের বিভিন্ন বাহিনীর আরও ৬৩ সদস্য বাংলাদেশে ঢুকেছে। ফলে এখন পর্যন্ত অনুপ্রবেশকারী সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭ জনে। তবে এসব সদস্যকে নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে।বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পালিয়ে আসাদের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), সেনা, পুলিশ, ইমিগ্রেশন সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন। তারা টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে প্রবেশ করেছে।এর আগে বিভিন্ন সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপির সদস্য সংখ্যা ছিল ১১৩। পরে আরও দুজনকে রিসিভ করলে সে সংখ্যা হয় ১১৫। এরপর একসঙ্গে আরও ১১৪ জন প্রবেশ করেন। এতে মোট সংখ্যা দাঁড়ায় ২২৯ জনে। পরে বিভিন্ন সময়ে আশ্রয় নেওয়া জান্তা সরকারের বিভিন্ন বাহিনীর সদস্যদ...