Wednesday, July 22

জাতীয়

সব পেট্রোল পাম্পে ফায়ার সেফটি দেখার নির্দেশ দিলেন নসরুল হামিদ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

সব পেট্রোল পাম্পে ফায়ার সেফটি দেখার নির্দেশ দিলেন নসরুল হামিদ

দেশের সব পেট্রোল পাম্পে ফায়ার সেফটি এবং পরিবেশগত যাবতীয় নথি আছে কি না তা দেখার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।বুধবার (৬ মার্চ) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয়ের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনে গিয়ে বিপিসি চেয়ারম্যানকে তিনি এ নির্দেশনা দেন।সম্প্রতি দেশে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় তিনি এ নির্দেশনা দেন।এসময় বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ, পরিচালক (অপারেশন) খালেদ আহমেদ, পরিচালক (অর্থ) কাজী মোজাম্মেল হক, পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া উপস্থিত ছিলেন।...
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: প্রধানমন্ত্রী

রমজানে নিত্যপণ্য দাম নিয়ে সংযমের পরিবর্তে কিছু অসাধু ব্যবসায়ী আরও লোভী হয়ে ওঠেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (০৬ মার্চ) রাজধানীর উত্তরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদর দফতরে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি।সরকারপ্রধান বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানে সংযমের পরিবর্তে আরও লোভী হয়ে ওঠে। এসব ব্যবসায়ী, চোরাকারবার ও ঈদে জাল টাকা রোধে ব্যবস্থা নিতে হবে।প্রধানমন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রেখেছে র‌্যাব। এছাড়া বনদস্যুদের আত্মসমর্পণ করে পুনর্বাসন করেছে তারা। জঙ্গি ও সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করায় মানুষের মনে শান্তি ফিরে এসেছে। র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।শেখ হাসিনা বলেন, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে র‌্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। র‌্যাবক...
ছুটির তালিকা সংশোধন, রমজানেও খোলা থাকবে মাদরাসা
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

ছুটির তালিকা সংশোধন, রমজানেও খোলা থাকবে মাদরাসা

আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে ৭ মার্চ থেকে সারাদেশের সব মাদরাসায় ছুটি শুরুর কথা থাকলেও স্কুলকলেজের পর এবার মাদরাসার ছুটির তালিকাও সংশোধন করেছে সরকার। এতে ১৫ দিন ছুটি কমানো হয়েছে। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী—২১ মার্চ পর্যন্ত মাদরাসায় ক্লাস-পরীক্ষা চলবে।মঙ্গলবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব হাছিনা আক্তারের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।প্রজ্ঞাপনে বলা হয়, দেশের তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাসমূহের জন্য ২০২৪ সালের ছুটির তালিকা আংশিক সংশোধনক্রমে ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ১৫ দিন শ্রেণি কার্যক্রম চালুর রাখার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।মাদরাসা শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনের কপি যুক্ত করে অফিস আদেশ জারি করেছে। অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই করা আ...
রমজানে ব্যাংকের নতুন সময়সূচি
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

রমজানে ব্যাংকের নতুন সময়সূচি

আসন্ন রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয় এবং ব্যাংকের অফিসিয়াল কার্যাবলী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকে।রমজান মাস শেষ হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে...
রমজানে ৬০০ টাকায় গরুর মাংস পাওয়া যাবে ৩০ স্থানে
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

রমজানে ৬০০ টাকায় গরুর মাংস পাওয়া যাবে ৩০ স্থানে

মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, রমজান উপলক্ষে ১০ মার্চ থেকে ঈদ পর্যন্ত রাজধানীর ৩০ স্থানে গরুর মাংস ৬০০ এবং খাসির মাংস ৯০০ টাকা কেজি হিসেবে বিক্রি করা হবে।সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, ড্রেসিং করা মুরগির (ব্রয়লার) মাংসের কেজি ২৮০ টাকা। ডিম ১০ টাকা ৫০ পয়সা করে ট্রাকে বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।ঈদের আগের দিন পর্যন্ত হ্রাসকৃত মূল্যে পণ্য বিক্রি চলবে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকার বাইরে ন্যায্যমূল্যে বিক্রি করার তাগিদ আছে। ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না।...
বিজিবি দিবসে ৭২ সদস্যকে পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

বিজিবি দিবসে ৭২ সদস্যকে পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৭২ বিজিবি সদস্যকে পদক পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (৪ মার্চ) সকাল ১০টায় পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসের কুচকাওয়াজে তাদের এ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৩ এর আনুষ্ঠানিক কুচকাওয়াজে বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন এবং আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।এর আগে সকাল সাড়ে ৯টায় পিলখানায় উপস্থিত হন প্রধানমন্ত্রী।...
ফের বেড়েছে এলপিজির দাম
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ফের বেড়েছে এলপিজির দাম

আবারও দাম বেড়েছে এলপিজির। ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারে ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকায় নির্ধারণ করা হয়েছে। রবিবার (৩ মার্চ) বিকেল ৩টায় এলপিজির নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।এছাড়া ভোক্তাপর্যায়ে বোতলজাত এলপিজির ৫.৫ কেজির দাম ৬৭৬ থেকে বেড়ে ৬৭৯ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৫৩৬ থেকে বেড়ে ১ হাজার ৫৪৪ টাকা, ১৫ কেজি ১ হাজার ৮৪৩ থেকে বেড়ে ১ হাজার ৮৫৩ টাকা, ১৬ কেজি ১ হাজার ৯৬৬ থেকে বেড়ে ১ হাজার ৯৭৬, ১৮ কেজি ২ হাজার ২১১ থেকে বেড়ে ২ হাজার ২২৩ টাকা, ২০ কেজি ২ হাজার ৪৫৭ থেকে বেড়ে ২ হাজার ৪৭০ টাকা, ২২ কেজি ২ হাজার ৭০৩ থেকে বেড়ে ২ হাজার ৭১৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৭২ থেকে বেড়ে ৩ হাজার ৮৮ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৬৮৬ থেকে বেড়ে ৩ হাজার ৭০৬ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৫৪ থেকে বেড়ে ৪ হাজার ৭৬ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৩০০ থেকে...
অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না, অভিযান লাগাতার চলবে
জাতীয়, সংবাদ

অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না, অভিযান লাগাতার চলবে

হাসপাতালগুলোতে অনিয়ম বন্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, অতীতে কী হয়েছে সেগুলো মনে রাখা যাবে না। ইচ্ছা করলেই অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না। লাগাতার অভিযান চলবে।শনিবার (২ মার্চ) সকালে ঢাকার একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে সাংবাদিকদের কাছে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।তিনি আরও বলেন, আমি বাংলাদেশের সব হাসপাতাল বন্ধ করার পক্ষে না। হাসপাতাল থাকবে, সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালও থাকবে। কিন্তু সে হাসপাতালগুলোকে নিয়ম মেনে যা যা ক্রাইটেরিয়া দরকার সেগুলো মেনে চলতে হবে।এসময় বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগুনের ঘটনা রোধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্ত মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। আমার মনে হয়, রাজউক ও গণপূর্তকে আরও বেশি সতর্ক হওয়া উচিত। সামান্য একটা ভুলের জন্য ৪৫টা প্...
প্রতিমন্ত্রী হলেন আরও ৭জন, ৪জনই সংরক্ষিত নারী আসনের
জাতীয়, সংবাদ

প্রতিমন্ত্রী হলেন আরও ৭জন, ৪জনই সংরক্ষিত নারী আসনের

মন্ত্রিসভায় আরও সাতজন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। এর মধ্যে তিনজন সরাসরি নির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছেন। আর চারজন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য।নতুন স্থান পাওয়া সাতজনের মধ্যে সরাসরি নির্বাচিতরা হলেন শহীদুজ্জামান সরকার (নওগাঁ–২), আবদুল ওয়াদুদ (রাজশাহী–৫), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম–১৪)। রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খান সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।শহীদুজ্জামান সরকার পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে আছেন আবদুস সালাম। আবদুল ওয়াদুদ দায়িত্ব পেয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে রয়েছেন তাজুল ইসলাম। নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ে...
বেইলি রোডে আগুনের ঘটনায় নিহত ৪৪: আইজিপি
জাতীয়, সংবাদ

বেইলি রোডে আগুনের ঘটনায় নিহত ৪৪: আইজিপি

বেইলি রোডের ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে অগ্নিকাণ্ডে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।আইজিপি বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট নিহত হয়েছেন ৪৪ জন। রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে ১ জন, ঢামেক হাসপাতালে ৩৩ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জনের মরদেহ রয়েছে।এর আগে রাত পৌনে ২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আগুনের ঘটনায় ৪৩ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন।তিনি বলেছিলেন, আমি সংবাদ পেয়ে দ্রুত চলে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে দ্রুত যেতে বলেছেন। এখানে এসে যা দেখলাম ভয়াবহ অবস্থা। বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। অপ...