মঙ্গলবার, মার্চ ৩

জাতীয়

ভোটের দিনও বিএনপির হরতালের ডাক
জাতীয়, সংবাদ

ভোটের দিনও বিএনপির হরতালের ডাক

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনও হরতাল ডেকেছে বিএনপি। ভোট বর্জন ও সাধারণ মানুষকে ভোট দিতে নিরুৎসাহিত করতেই তাদের এ কর্মসূচি। নতুন কর্মসূচি অনুযায়ী আগামী ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে দলটি।আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এ ছাড়া হরতালের আগে আগামীকাল শুক্রবার মিছিল ও গণসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরদিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল দলটি। এরপর আরও কয়েক দফা হরতাল পালন করেছে তারা।সরকারবিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় হরতালের পাশাপাশি ২৮ অক্টোবরের পর থেকে বেশ কয়েক দফায় দেশজুড়ে অবরোধ কর্মসূচিও পালন করেছে বিএনপি। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের ম...
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা
জাতীয়, সংবাদ

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ ভাষণ দেবেন তিনি।বুধবার (৩ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের বলেন, বৃহস্পতিবার আমাদের শেষ জনসভা। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন।জানা যায়, আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী সাধারণত সরকারের বর্ষপূর্তি, নববর্ষ বা বিশেষ বিশেষ সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেন। এবার তিনি ভাষণ দেবেন ভোটের আগে। একই দিনে তিনি এবারের শেষ নির্বাচনি জনসভা করবেন নারায়ণগঞ্জে। এর আগে সিলেট, রংপুর, বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুরে জনসভায় অংশ নিয়ে ত...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : মাঠে নেমেছে স্বশস্ত্র বাহিনী
জাতীয়, সংবাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : মাঠে নেমেছে স্বশস্ত্র বাহিনী

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আজ বুধবার (৩ জানুয়ারি) মাঠে নেমেছে স্বশস্ত্র বাহিনী। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৮দিন মাঠে থাকবে তারা।জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে এ স্বশস্ত্র বাহিনী।মঙ্গলবার (২ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী সশস্ত্র বাহিনী দেশব্যাপী ৩-১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন/স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে। ভোট গ্রহণের পূর্বে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে তারা মাঠে থাকবে।আইএসপিআর জানায়, ৬২টি জেলায় সেনাবাহিনী নিয়োজিত হয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্যগণ প্রতিটি জেলা/উপজেলা/মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে।...
আগামীকাল থেকে মাঠে নামছে সেনাবাহিনী
জাতীয়, সংবাদ

আগামীকাল থেকে মাঠে নামছে সেনাবাহিনী

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল বুধবার থেকে মাঠে নামছে সেনাবাহিনী। কাল ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৮দিন তারা মাঠে থাকবে।জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে এ স্বশস্ত্র বাহিনী। পাশাপাশি, ভোটকেন্দ্র ও ভোটগ্রহণের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে তারা এই সময়ে কাজ করবেন।মঙ্গলবার (২ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী ভোট গ্রহণের পূর্বে, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ৩-১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন/স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে।সশস্ত্র বাহিনীর সদস্যগণ প্রতিটি জেলা...
শেখ হাসিনা ফরিদপুর যাচ্ছেন আজ
জাতীয়, সংবাদ

শেখ হাসিনা ফরিদপুর যাচ্ছেন আজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী সফরে ফরিদপুর যাচ্ছেন আজ। এদিন ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকাল ৩টায় ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফরিদপুরে বইছে উৎসবের আমেজ। সবজায়গায় বিরাজ করছে সাজ সাজ রব।সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভার মঞ্চ ও বিশাল প্যান্ডেল তৈরির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। জনসভাস্থল-সহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।জেলা আওয়ামী লীগ সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় এ জেলার বাকি ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাও উপস্থিত থাকবেন।...
আজ প্রধানমন্ত্রী কোটালীপাড়া যাচ্ছেন
জাতীয়, সংবাদ

আজ প্রধানমন্ত্রী কোটালীপাড়া যাচ্ছেন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকালে তার নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন। এদিন দুপুরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি।কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়ায় সড়ক পথে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।প্রধানমন্ত্রীর এ জনসভাকে ঘিরে কোটালীপাড়ায় সাজ সাজ রব বিরাজ করছে। সবজায়গায় বইছে উৎসবের আমেজ।কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জনসভার মঞ্চ ও বিশাল প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি, এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার যাতায়াতের সড়কের দুপাশে টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন, তৈরি হয়েছে তোরণ। তবে প্রত...
কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন খুলছে ৩১ ডিসেম্বর, সব স্টেশনে থামবে মেট্রোরেল
জাতীয়, সংবাদ

কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন খুলছে ৩১ ডিসেম্বর, সব স্টেশনে থামবে মেট্রোরেল

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন আগামী ৩১ ডিসেম্বর থেকে খুলে দেয়া হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল'র সভাকক্ষে তিনি এ কথা জানান।স্টেশন দুটি খুলে দেয়ার পর থেকে এখানে নিয়মিত মেট্রোরেল থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলাচল করবে। এর মাধ্যমে মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন চালু হবে।বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।...
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা : ভোট বর্জনে আরও দু’দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ
জাতীয়, সংবাদ

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা : ভোট বর্জনে আরও দু’দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে আরও দু’দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার এবং শনিবার সারাদেশে এ কর্মসূচি পালন করবে দলটি।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।তিনি বলেন, বিএনপির তিন দিনের ঘোষিত কর্মসূচি আজ শেষ হচ্ছে। আগামীকাল শুক্র ও শনিবার আবার লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে।এর আগে দু’দফায় পাঁচ দিন গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপিসহ অন্যান্য দল।...
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা
জাতীয়, সংবাদ

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা

স্মার্ট বাংলাদেশ থিমে 'উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান' স্লোগানে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।আজ বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ ইশতেহার ঘোষণা শুরু করেন দলের সভাপতি শেখ হাসিনা।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত ইশতেহারে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ঘোষিত ইশতেহারে বলা হয়, উন্নত রাস্তাঘাট, যোগাযোগ, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা, মানসম্পন্ন শিক্ষা, উন্নত পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি, কম্পিউটার ও দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা, বৈদ্যুতিক সরঞ্জামসহ মানসম্পন্ন ভোগ্যপণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সকল সুবিধা দেওয়ার...
রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জাতীয়, সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তারিকুল ইসলাম। রোববার (২৪ ডিসেম্বর) বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। তিনি জানান, সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা কামনা করেন।এসময় রাষ্ট্রপতি বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, সিরামিকসহ বিভিন্ন পণ্যের ইন্দোনেশিয়ায় রপ্তানি বৃদ্ধিসহ দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য বিনিয়োগ সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে নতুন রাষ্ট্রদূতকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। খবর: বাসস...