মঙ্গলবার, মার্চ ৩

জাতীয়

অপহরণের একমাস পর মাদরাসা ছাত্র উদ্ধার, মূল হোতাসহ গ্রেফতার ২
জাতীয়, সংবাদ

অপহরণের একমাস পর মাদরাসা ছাত্র উদ্ধার, মূল হোতাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জ থেকে অপহরণের একমাস পর মাদরাসা ছাত্র লাবিবকে সিলেট থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এসময় অপহরণকারী চক্রের দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতারকৃত মো. আব্দুল্লাহ (২৬) এ চক্রের মূল হোতা। সে বান্দরবন জেলার আলীকদম থানার নয়াপাড়া গ্রামের মনির আহমেদের ছেলে ও অপর সহযোগি কুমিল্লা জেলার মুরাদনগর থানার দেওড়া গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র রাসেল (২৫) কেও আটক করে র‌্যাব।তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চব্বিশ হাজার পাঁচশত টাকা এবং ২টি মোবাইল সহ ৫টি সিম উদ্ধার করা হয়েছে।রবিবার (২১ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ র‌্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক আশরাফুল কবির ক্যাম্পে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জানান, গত ২২ ডিসেম্বর কিশোরগঞ্জ সদরের নগুয়া এলাকার হেফজুল আরকাম হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী নিদারুল ইসলাম লাবিব (১৩) বাসা থেকে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়।এরপ...
নওগাঁয় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
জাতীয়, সংবাদ

নওগাঁয় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

তীব্র শীতে সারাদেশ কাঁপছে। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে হাঁড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর জনজীবন। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে নওগাঁয় আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ চলছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে মর্মে জানা যাচ্ছে।এর আগে গতকাল রোববার (২১ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় গতকাল সন্ধ্যায় স...
বিএনপির ২দিনের নতুন কর্মসূচি ঘোষণা
জাতীয়, সংবাদ

বিএনপির ২দিনের নতুন কর্মসূচি ঘোষণা

রাজবন্দিদের মুক্তিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে একদফা দাবি নিয়ে ২দিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।রবিবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রিজভী বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে ২দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। আগামী ২৬ জানুয়ারি দেশের সকল জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সকল মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।তিনি আরও বলেন, দুঃশাসন আর অনিয়ম করে ভোটাধিকার কেড়ে নেওয়ায় জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে। জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছে। জনগণ বিএনপির সঙ্গ...
আশুলিয়ায় ট্রাকচাঁপায় নিহত ১
জাতীয়, সংবাদ

আশুলিয়ায় ট্রাকচাঁপায় নিহত ১

ঢাকার আশুলিয়ায় ট্রাকচাঁপায় আল আমিন (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার চাচাতো ভাই রাকিব (২১)। এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ আশুলিয়া থানায় নিয়ে যায়।শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জিরানী-আমতলা সড়কের আশুলিয়ার শিমুলিয়া রাঙ্গামাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত আল আমিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার আজিজুলের ছেলে।আর আহত রাকিব একই এলাকার হীরার ছেলে। তারা দুভাই জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্র।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আল আমিন তাদের বাড়ি গোয়ালবাথান থেকে মোটরসাইকেলযোগে (নওগাঁ এ ১১৩৪) জিরানী বাজার হয়ে জিরানী-আমতলা সড়ক দিয়ে বাড়িতে ফিরছিল। রাঙ্গামাটি এলাকায় পৌছলে ইটবোঝাই একটি ট্রাক পেছন থেকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যায় এবং পেছনে বসে থাকা রাকিব আহত হন। আহত রাকিবকে উদ্ধার ...
সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
জাতীয়, সংবাদ

সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের সলংগা থানার বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের দাদপুর নামকস্থানে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।আটককৃতরা হলো কুড়িগ্রাম জেলা সদরের কাঁঠালবাড়ি গ্রামের রিপন (২৫), ফুলবাড়ি উপজেলার খলিশা কোঠাল গ্রামের এমদাদুল হক (২৭) ও পূর্ব কুরুষাফেরুষা গ্রামের দুদুল মিয়া (২৫)। ওসি (ডিবি) জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।জুলহাজ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের দিকনির্দেশনায় শুক্রবার সন্ধ্যারাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস ও একটি মটোরসাইকেল আটক করা হয়। এতে তল্লাশি চালিয়ে সাত কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ মাদক কারবারির কাজে জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।...
মালয়েশিয়ায় দুই শতাধিক বাংলাদেশী আটক
জাতীয়, সংবাদ

মালয়েশিয়ায় দুই শতাধিক বাংলাদেশী আটক

মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অপরাধে ২০৫ বাংলাদেশিসহ ৫৬১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।শুক্রবার (১৯ জানুয়ারি) সেলাঙ্গরে বান্দার তাসিক কেসুয়াম বৈদুরি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, সিয়েরা লিয়ন এবং ক্যামেরুনের নাগরিক। তাদের সবার বয়স ৫৫ বছরের মধ্যে।অভিযানে অংশগ্রহণ করেন ৪৫৫ জন ইমিগ্রেশন অফিসার, ৬০জন জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ), ১২ জন জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তা এবং সিভিল ডিফেন্স ফোর্সের ৫ জন কর্মী ।আবাসিক এলাকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের বিষয়ে জনসাধারণের অভিযোগের পর মালয়েশিয়া ইমিগ্রেশন ৭৫২ জন ব্যক্তির কাগজপত্র খতিয়ে দেখে। এরপর আটক করা হয় ৫৬১ জনকে।জানা গেছে, যে অ্যাপার্টমেন্ট থেকে তাদের আটক করা হয়েছে সেখানে যারা বসাবাস করেন তাদের মধ্...
সিরাজগঞ্জে কলেজছাত্রী পুরুষে রুপান্তরিত, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
জাতীয়, সংবাদ

সিরাজগঞ্জে কলেজছাত্রী পুরুষে রুপান্তরিত, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চৌয়াড়িয়া দক্ষিণ পাড়া গ্রামের কলেজছাত্রী তমা সরকার (১৮) ছেলেতে রূপান্তরিত হয়েছে। সে ওই গ্রামের শ্রী সুধান্ন সরকারের মেয়ে এবং রাজশাহীর একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে এবং মেয়ে থেকে রুপান্তরিত ছেলেকে দেখতে নারী পুরুষেরা বাড়িতে ভিড় জমাচ্ছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালে তমা সরকার স্থানীয় হাই স্কুল থেকে এসএসসি পাস করে এবং রাজশাহীর আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজে ভর্তি হয় এবং ওই কলেজের ছাত্রীবাসে থেকে পড়াশোনা করছিল। তমা মাঝেমধ্যেই ছেলেদের স্বভাবে চলাফেরা করতো। কয়েকদিন আগে তার বান্ধবীরা ফোন করে তমার বাবাকে জানায় সে পুরুষে রূপান্তরিত হয়েছে।এ সংবাদ পেয়ে তার বাবা রাজশাহীতে যান এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামানকে দেখানো হয়। এই চিকিৎসক তমার মেয়ে থেকে ছেলে হওয়ার বিষয় নিশ্চিত ক...
চকবাজারে অগ্নিকাণ্ড, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
জাতীয়, সংবাদ

চকবাজারে অগ্নিকাণ্ড, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারে সোলায়মান টাওয়ার নামে একটি ভবনে আগুন লেগেছে।শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভবনটির নিচ তলায় অগ্নিকাণ্ডের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস জানায়, ছয়তলা ভবনটির নিচতলার দুটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে লালবাগ, পলাশীব্যারাক ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।...
শীতের যে বার্তা দিল আবহাওয়া অফিস
জাতীয়, সংবাদ

শীতের যে বার্তা দিল আবহাওয়া অফিস

গত ১৭ ও ১৮ জানুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পর শুক্রবার (১৯ জানুয়ারি) সারাদিন রাজধানীসহ সারা দেশে শীতের তীব্রতা অনেকটা কমে যায়। শুক্রবার রাজধানীতে রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করায় মনে হয়েছে শীত মনে হয় বিদায় নিল।তবে তাপমাত্রা কমে আজ শনিবার (২০ জানুয়ারি) থেকে দেশের কিছু অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে আজ থেকে সারাদেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।গতকাল শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আজ মধ্যরাত থেকে আগামীকাল রবিবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। অন্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি মাত্রায় কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মেঘও কেটে গেছে। মেঘ কেটে য...
স্বাস্থ্যখাতে অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়, সংবাদ

স্বাস্থ্যখাতে অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে যেকোনো ধরনের অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন ও প্রার্থনা শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে প্রান্তিক পর্যায়ে মানুষের দোড়গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করব। এতে রাজধানী ও বিভাগীয় শহরে রোগীর চাপ কমবে।এর আগে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্যখাতে কোনো দুর্নীতিকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছিলেন ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি অনুসরণ করা হবে। গত ১৪ জানুয়ারি সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।নারায়ণগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঢ...