মঙ্গলবার, মার্চ ৩

জাতীয়

আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
জাতীয়, সংবাদ, সারাদেশ

আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

এই সপ্তাহের শেষদিকে আবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলছে দপ্তরটি।আজ রবিবার অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ আবহাওয়া আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।পূর্বাভাস অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অবশ্য বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ৬ ও ৭ তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ দক্ষিণাঞ্চলে এই বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর রাতের দিকে তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল শনিবার দেশের সর্বনি...
বিশ্ব ক্যানসার দিবস আজ
আন্তর্জাতিক, জাতীয়, সংবাদ

বিশ্ব ক্যানসার দিবস আজ

আজ ৪ ফেব্রুয়ারি, বিশ্ব ক্যানসার দিবস। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।বিশ্ব ক্যানসার দিবস পালনের প্রস্তাব প্রথমে আসে ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারি। ২০০০ সালে প্যারিসে ক্যানসারের বিরুদ্ধে বিশ্ব সম্মেলনের আয়োজন করা হয়। দিবসটি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কন্ট্রোল নামের একটি বেসরকারি সংস্থার নেতৃত্বে পালন করা হয়।দিবসটি পালনের উদ্দেশ্য হলো মারাত্মক ও প্রাণঘাতী এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা।বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বিশ্বে প্রতি বছর ৮২ লাখ মানুষ ক্যানসারে মৃত্যুবরণ করে। বিশেষ করে সাড়ে ১০ কোটি নারী ব্রেস্ট ক্যানসার আক্রান্ত হন।চিকিৎসকরা মনে করেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যানসার তাড়াতাড়ি ধরা পড়ে এবং সেক্ষেত্রে চিকিৎসা সহজ হয়। ক্যানসারের লক্ষণগুলো নির্ভর করে...
জাপা’র কাকরাইল অফিসের দখল নিলো রওশনপন্থিরা
জাতীয়, সংবাদ

জাপা’র কাকরাইল অফিসের দখল নিলো রওশনপন্থিরা

জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন রওশনপন্থি নেতারা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় অন্তবর্তীকালীন মহাসচিব কাজী মামুনুর রশীদের নেতৃত্বে তারা কার্যালয়ে যান।শুরুতে প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা। এরপর তারা মোনাজাত করেন।এরপর কার্যালয়ে প্রবেশ করে কাজী মামুনুর রশীদ বলেন, আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলাম। আমরা দলকে এগিয়ে নিতে নিজেদের ঐক্যবদ্ধ করছি। সাবেক চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু দলের বিস্তর ক্ষতি করেছেন। দলের ইমেজ নষ্ট করেছেন। আমরা দলকে পুনরায় শক্তিশালী করছি।পার্টি চেয়ারম্যান বেগম রওশন এরশাদ দলের দায়িত্ব নেওয়ার পর দলে প্রাণ ফিরে এসেছে জানিয়ে তিনি বলেন, আমরা জাতীয় পার্টিতে তাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি।জিএম কাদের, মুজিবুল হক চুন্নুর জন্য দলের...
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো ব্যবস্থাই কাজ করছে না: জিএম কাদের
জাতীয়, সংবাদ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো ব্যবস্থাই কাজ করছে না: জিএম কাদের

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো ব্যবস্থাই কাজ করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টি থেকে নির্বাচিত ১১ সংসদ সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।জিএম কাদের বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে কষ্টে থাকায় ভেতরে ভেতরে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে। সরকারের কোনো ব্যবস্থাই কাজ করছে না।জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশে রাজনৈতিক অস্থিরতা চোখে না পড়লেও ভেতরে ভেতরে অস্থিরতা রয়েছে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। সাধারণ মানুষের আয় যেভাবে কমছে, সেভাবে জিনিসপত্রের দাম কমছে না। মানুষ কষ্টে আছে। ভেতরে ভেতরে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে...
অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সংবাদ

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলা- ২০২৪ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।এসময় প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। পাশাপাশি বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগৃহীত রচনা: দ্বিতীয় খণ্ড’ সহ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।বাংলা একাডেমি আয়োজিত এবারের বইমেলার প্রতিপাদ্য ‘পড়ো বই, গড়ো দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমি মাঠে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। এ বছর মোট ৩৭টি প্যাভিলিয়নও বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর ৬০১টি প্রতিষ্ঠানের পক্ষে মোট ৯০১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল।...
বাংলাদেশে আরবি ভাষা ল্যাব স্থাপনে আগ্রহী সৌদি আরব
জাতীয়, সংবাদ

বাংলাদেশে আরবি ভাষা ল্যাব স্থাপনে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন করার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের শূরা কাউন্সিলের স্পিকার আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আল-শেখ। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে স্পিকার আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহিম আল-শেখ এ আগ্রহের কথা জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে সফররত তার নেতৃত্বাধীন সৌদি আরবের একটি প্রতিনিধিদল।সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা দু’দেশের সংসদীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, নারী ক্ষমতায়ন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।স্পিকার শিরীন শারমিন বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। এর ধারাবাহিকতায় সংসদ অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার সরকার গঠন করেছে আওয়ামী...
একুশে বইমেলা শুরু আগামীকাল
জাতীয়, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সংবাদ

একুশে বইমেলা শুরু আগামীকাল

আগামীকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৪। মাসব্যাপী এ মেলা কাল বিকাল ৩টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবর্ষের কারণে এবারের বইমেলা হবে ২৯ দিন। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বইমেলার সার্বিক আয়োজনের দায়িত্ব বাংলা একাডেমির।উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি সচিব খলিল আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি সেলিনা হোসেন।মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বইমেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, একাডেমির পরিচালক (প্রশাসন) ও বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম।এ সময় উপস্...
বিজিবির নতুন ডিজি আশরাফুজ্জামান সিদ্দিকী
জাতীয়, সংবাদ

বিজিবির নতুন ডিজি আশরাফুজ্জামান সিদ্দিকী

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।সেনা কর্মকর্তা আশরাফুজ্জামানকে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।অন্যদিকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।...
টানা চতুর্থ মেয়াদে স্পিকার হিসেবে শপথ নিলেন ড. শিরীন শারমিন চৌধুরী
জাতীয়, সংবাদ

টানা চতুর্থ মেয়াদে স্পিকার হিসেবে শপথ নিলেন ড. শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার পদে পুনঃনির্বাচিত হয়ে শপথ নিয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিশেনে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে নির্বাচিত হন তিনি। পরে সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকারকে শপথবাক্য পাঠ করান।এদিন বিকাল ৩টায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে এবং ডেপুটি স্পিকার হিসাবে শামসুল হক টুকুকে মনোনীত করে।২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসাবে জাতীয় সংসদে আসেন শিরীন শারমিন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ২০১৩ সালে ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন তিনি।এরপর ...
পাঠ্যপুস্তকে বিভ্রান্তিকর কিছু থাকলে সংশোধন করা হবে: শিক্ষামন্ত্রী
জাতীয়, সংবাদ

পাঠ্যপুস্তকে বিভ্রান্তিকর কিছু থাকলে সংশোধন করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, নতুন পাঠ্যপুস্তকে বিভ্রান্তিকর কিছু থাকলে তা সংশোধন করা হবে। তিনি শিক্ষাক্রমের বিরোধিতার নামে অপরাজনীতি না করার আহ্বান জানান। সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে মাদরাসা শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এর ফলে তারা মাদরাসার জন্য প্রণীত পাঠ্যবইয়ে তাদের মতামত প্রদান ও অবদান রাখতে পারবেন।তিনি বলেন, এ উপমহাদেশে হাজার বছর ধরে বহমান ইসলামী ভাবধারা দেশের আলীয়া মাদরাসায় চর্চা করা হয়। ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে মাদরাসায় নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে, যা শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সাদরে গ্রহণ করেছেন।তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রম দক্ষতামূলক, যা মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থ...