বুধবার, মার্চ ৪

জাতীয়

খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু, ব্যবস্থা নিতে জিরো টলারেন্স দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ, স্বাস্থ্য

খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু, ব্যবস্থা নিতে জিরো টলারেন্স দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী

অ্যানেসথেসিয়া দিয়ে খতনা করাতে গিয়ে সম্প্রতি রাজধানীতে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে জিরো টলারেন্স দেখাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য খাতের সাম্প্রতিক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গতকাল আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন- এ ব্যাপারে তুমি জিরো টলারেন্স, কোনো রকম অনিয়ম, গাফিলতির জন্য যদি বাচ্চা মারা যায় তুমি তোমার মতো ব্যবস্থা নেবে। এরকম কড়া নির্দেশ প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন।’বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন কয়েকটি ঘটনা ঘটেছে, সেটার পর্যালোচনা করে আমরা সবাই আলাপ-আলোচনা করলাম কীভাবে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা যা...
৫ লাখ শিক্ষক-কর্মচারীকে অবসর সুবিধা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
জাতীয়, সংবাদ

৫ লাখ শিক্ষক-কর্মচারীকে অবসর সুবিধা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত পাঁচ লক্ষাধিক শিক্ষক ও কর্মচারীদের ছয় মাসের মধ্যে অবসর সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ লক্ষাধিক শিক্ষক ও কর্মচারীর বেতনের ১০ শতাংশ কাটার বিপরীতে আর্থিক ও অবসর সুবিধা নির্দিষ্ট সময়ে প্রদানে রিটের রায়ে এই নির্দেশ দেন হাইকোর্ট।এর আগে, গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে রুলের শুনানি শেষ হয়। পরদিন মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।আদালতে রিটকারী শিক্ষক ও কর্মচারীদের পক্ষে মামলাটি পরিচালনা করছেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। তিনি জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট প্রবিধানমালা-১৯৯৯-এর প্রবিধান-৬ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও...
বেসরকারি শিক্ষকদের বদলির পরিপত্র জারির বিষয়ে জানাল মন্ত্রণালয়
জাতীয়, সংবাদ

বেসরকারি শিক্ষকদের বদলির পরিপত্র জারির বিষয়ে জানাল মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির খসড়া প্রায় চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রীর অনুমোদন পাওয়ার পর পরবর্তীতে খসড়াটি পরিপত্র আকারে জারি হবে। এরপর বদলির সুযোগ পাবেন শিক্ষকরা।শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বদলি নিয়ে দ্বিতীয় কর্মশালায় কিছু বিষয় সংযোজন করতে বলা হয়েছে। এছাড়া কিছু বিষয় বাদ দেওয়ার পরামর্শও এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। খসড়া সব কাজ শেষ হওয়ার পর তা শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হবে।নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বদলির খসড়া নিয়ে কাজ চলছে। শিগগিরই এটি শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হবে। এরপর মন্ত্রী অনুমোদন দিলে তা পরিপত্র আকারে জারি হবে।কবে নাগাদ এই পরিপত্র জারি হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, এটি নির্দিষ্ট করে বল...
সমুদ্রসীমার যথাযথ ব্যবহার করে কাজে লাগানোর তাগিদ প্রধানমন্ত্রীর
জাতীয়, সংবাদ

সমুদ্রসীমার যথাযথ ব্যবহার করে কাজে লাগানোর তাগিদ প্রধানমন্ত্রীর

সমুদ্রসীমার সম্পদ আহরণ করে দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট, ১৯৭৪ (অ্যাক্ট নং ২৬, ১৯৭৪)’ প্রণয়নের ৫০ বছর পূর্তিতে ‘সুবর্ণজয়ন্তী’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমাদের আছে তরুণ সমাজ। এরা অত্যন্ত মেধাবী। তাদের পথ দেখালেই বীরদর্পে সামনে এগিয়ে যাবে। আমরা সেটাই চাই।এসময় বিভিন্ন দেশের যুদ্ধের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, শান্তি প্রগতি ও উন্নতির পথ দেখায়, জাতিকে অগ্রসরমান করে, উন্নত জীবন দেয়। আমরা সেজন্য শান্তি চাই। যুদ্ধ চাই না। বিশ্বের বিভিন্ন জায়গায় সেটি আছে।শেখ হাসিনা বলেন, জাতির পিতা যেখানে রেখে গেছেন, বাংলাদেশ সেখানে থমকে গিয়েছিল। আমরা আবার সেখান থেকে শুরু করে উন্নয়নশীল দেশে উন্নীত ক...
সুন্নতে খতনা করতে শিশু আহনাফের মৃত্যুতে দুই চিকিৎসক গ্রেফতার, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

সুন্নতে খতনা করতে শিশু আহনাফের মৃত্যুতে দুই চিকিৎসক গ্রেফতার, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

সুন্নতে খতনা করতে গিয়ে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর পর এবার মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীর নাম আহনাফ তাহমিন আয়হাম (১০)। এ ঘটনায় শিশুটির বাবা হাতিরঝিল থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে ওই ডায়াগনস্টিক সেন্টারের দুই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে।গ্রেফতার দুই চিকিৎসক হলেন এস এম মুক্তাদির ও মাহবুব।বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আহনাফ মৃত্যুর ঘটনায় মামলা করেছেন শিশুটির বাবা। ডা. এস এম মুক্তাদিরসহ তিনজনের নাম উল্লেখ করে আরও ৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেছেন ...
রক্তঝরা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
জাতীয়, সংবাদ

রক্তঝরা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

আজ মহান একুশে ফেব্রুয়ারি। রক্তঝরা অমর একুশ প্রতিটি বাঙালির শোক ও গৌরবের দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে তরুণ ছাত্র যুবকদের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ।বাঙালি জাতির সেই সংগ্রাম এবং আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় হয়ে রয়েছে। বাংলা আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে। ২০০০ সাল থেকে সারা বিশ্বে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। বাংলাদেশে দিবসটি শহীদ দিবস হিসেবে পরিচিত।বাংলাদেশসহ সারা বিশ্বে আজ বুধবার ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরদের শ্রদ্ধা ভরে স্মরণ করা হচ্ছে।আজ দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিটি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষাশহীদদের। ফুলে ফুলে ভরে উঠে দেশের প্রতিটি শহীদ মিনার। ভাষাশহীদদের...
অশিক্ষার অন্ধকারে কেউ থাকবে না : প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

অশিক্ষার অন্ধকারে কেউ থাকবে না : প্রধানমন্ত্রী

আধুনিক-প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষিত-দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউই অশিক্ষার অন্ধকারে থাকবে না। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।তিনি বলেন, আমরা আমাদের দেশের মানুষকে শিক্ষিত, দক্ষ, আধুনিক, বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তি হিসেবে গড়ে তুলতে চাই।প্রধানমন্ত্রী বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে মাথা মত না করা। আমাদের যা কিছু অর্জন সংগ্রামের মধ্য দিয়েই পেয়েছি। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। যারা একুশে পদকপ্রাপ্ত গুণীজন তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, যারা দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন তাদের সবাইকে একসঙ্গে পদক দেয়া সম্ভব নয়। তবুও যতটুকু সম্ভব দেয়ার চেষ্টা করি। গুণীজনদের পুরস্কার দিতে পেরে আমরা ধন্য। ...
বাংলাদেশকে পেঁয়াজ দিতে নীতিগত সম্মতি দিয়েছে ভারত : বাণিজ্য প্রতিমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বাংলাদেশকে পেঁয়াজ দিতে নীতিগত সম্মতি দিয়েছে ভারত : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশকে পেঁয়াজ দেওয়ার ক্ষেত্রে ভারত সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।তিনি জানিয়েছেন, নীতিগতভাবে ভারত সরকার পেঁয়াজ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। এখন অফিসিয়ালি কাগজ পেলে দ্রুত ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ নিয়ে আসা হবে।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাক্সফোর্সের সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পেঁয়াজ এবং চিনি আমদানির জন্য যে প্রক্রিয়াগুলো আমরা নিয়েছি, নীতিগতভাবে ভারত সরকার সে বিষয়ে সম্মতি দিয়েছে। এখন আমরা অফিসিয়ালি কাগজ পেলে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে পেঁয়াজ আনতে পদক্ষেপ নেবো।এর আগে ভারতের বাণিজ্য ও শিল্প, বস্ত্র ও ভোগ্যপণ্য এবং খাদ্য ও গণবিতরণ বিষয়ক মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে গত ২৪ জানুয়ারি বা...
লিটারে ১০ টাকা কমছে সয়াবিন তেলের দাম
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

লিটারে ১০ টাকা কমছে সয়াবিন তেলের দাম

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ মার্চ থেকে। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাক্সফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।নতুন এই সিদ্ধান্ত নেওয়ায় প্রতিলিটার বোতলজাত ভোজ্যতেলের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলাবাজারে প্রতিলিটার ভোজ্যতেলের মূল্য ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।...
২১ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

২১ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এবছর অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ জন বিশিষ্ট ব্যক্তির হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘একুশে পদক ২০২৪’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ও তাদের স্বজনদের হাতে ‘একুশে পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী।এর আগে ১৩ ফেব্রুয়ারি সরকার নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ‘একুশে পদক’র জন্য ২১ জন বিশিষ্ট নাগরিকের নাম ঘোষণা করা হয়। এ বছর ভাষা আন্দোলন ক্যাটাগরিতে দুজন, শিল্পকলায় ১২ জন, সমাজসেবায় দুজন, ভাষা ও সাহিত্যে চারজন এবং শিক্ষায় একজন বিশিষ্ট নাগরিক এ পুরস্কার পেয়েছেন।এ বছর একুশে পদকপ্রাপ্তরা হলেন-ভাষা আন্দোলন বিভাগে পুরস্কারের জন্য মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়ার (মরণোত্তর) নাম ঘোষণা করা হয়েছে। শিল্পকলা বিভাগে সংগ...