সোমবার, মার্চ ২

জাতীয়

১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ: এসএসসি পাশেই আবেদন
চাকরি, জাতীয়, সর্বশেষ

১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ: এসএসসি পাশেই আবেদন

|| ক্যারিয়ার ডেস্ক ||বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১০ হাজার জনবল নিয়োগের একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।প্রকাশিত তথ্য অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন, যা চলবে ৩১ মার্চ পর্যন্ত।যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে।শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ন্...
রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এক ভয়াবহ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। বিশেষ করে বহুতল ভবনগুলোতে অবস্থানরত মানুষ হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসেন।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) প্রাথমিক তথ্যানুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।সংস্থাটি আরও জানিয়েছে, এই কম্পনের উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু এলাকাতেও, বিশেষ করে বারাসাত ও পার্...
খুলনায় জাতীয় ভোটার দিবস ঘিরে প্রস্তুতি সভা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় জাতীয় ভোটার দিবস ঘিরে প্রস্তুতি সভা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম।এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি”।সভাপতির বক্তব্যে তিনি বলেন, দিবসটির মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে ভোটার হিসেবে নিবন্ধনে উৎসাহিত করা। একজন নাগরিকের বয়স ১৬ বছর পূর্ণ হলে ভোটার নিবন্ধনের জন্য আবেদন করা যায়। সঠিক তথ্যের ভিত্তিতে নতুন ভোটারদের ডাটাবেজ প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়ায় যেন কোনো রোহিঙ্গা নাগরিক তালিকাভুক্ত হতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।তিনি আরও বলেন, সরকারি দপ্তরগুলো নিজ নিজ অবস্থান থেকে সচেতনত...
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||দেশের আর্থিক খাতের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আর্থিক বিশেষজ্ঞ ও উদ্যোক্তা মো. মোস্তাকুর রহমান। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২’ অনুযায়ী জনস্বার্থে এই নিয়োগ কার্যকর করা হয়েছে। শর্তানুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য সকল প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। মোস্তাকুর রহমানের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে এবং তিনি বাংলাদেশ ব্যাংক থেকে তা গ্রহণ করবেন। ছাত্র-জনত...
আজ দুপুর ২টায় বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়, রাজধানী, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

আজ দুপুর ২টায় বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

|| মোহাম্মদ রাজিবুল হাসান| নিজস্ব প্রতিবেদক ||‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৬’। আজ দুপুর ২টায় রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণ পরিদর্শন করবেন এবং লেখক-প্রকাশকদের সাথে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।এবারের বইমেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় সর্বমোট ইউনিটের সংখ্যা ১ হাজার ১৮টি। বরাবরের মতো এবারও শিশুদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ ‘শিশুচত্বর’, যেখানে ৬৩টি প্রতিষ্ঠানের ১০৭টি ইউনিট...
গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মনোনীতদের হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী, এবার অভিনয় বিভাগে কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এবং স্থাপত্যে প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম একুশে পদক লাভ করেছেন। সংগীতে মরণোত্তর সম্মাননা পেয়েছেন গিটার জাদুকর ...
রাজধানীতে আজ তাপমাত্রা বাড়ার আভাস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ

রাজধানীতে আজ তাপমাত্রা বাড়ার আভাস

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অফিস বলছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।পূর্বাভাস অনুযায়ী, আজ দিনের বেলা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ভোরে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকালে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ। আজ সন্ধ্যায় ৫টা ৫৯ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল শুক্রবার ভোর ৬টা ২৩ মিনিটে সূর্যোদয় হবে বল...
আজ গুণীজনদের হাতে ‘একুশে পদক ২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

আজ গুণীজনদের হাতে ‘একুশে পদক ২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ আজ প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনীতদের হাতে এই পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, এবার অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এবং স্থাপত্যে মেরিনা তাবাসসুম এই সম্মাননা পাচ্ছেন। সংগীতে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি আইয়ুব বাচ্চু। এছাড়া...
জলবায়ু ঝুঁকিতে সুন্দরবন; কার্যকর পদক্ষেপ এখনই দরকার
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

জলবায়ু ঝুঁকিতে সুন্দরবন; কার্যকর পদক্ষেপ এখনই দরকার

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের প্রাকৃতিক রক্ষাকবচ সুন্দরবন সুরক্ষায় পৃথক নীতিমালা প্রণয়ন ও জাতীয় বাজেটে স্বতন্ত্র বরাদ্দ রাখার দাবি উঠেছে। একই সঙ্গে বনসংলগ্ন এলাকায় ভারী শিল্প স্থাপন বন্ধ, বন্যপ্রাণীর প্রজনন মৌসুমে চলাচল নিয়ন্ত্রণ এবং এ ইস্যুতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নাগরিক নেতৃবৃন্দ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জনউদ্যোগ, খুলনার আয়োজনে খুলনা সিভিল সোসাইটির কার্যালয়ে “সুন্দরবন সুরক্ষা, বাস্তবতা ও করণীয়” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগের আহ্বায়ক শিক্ষক নেতা মানস রায়। ধারণাপত্র উপস্থাপন করেন সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।বক্তারা বলেন, সুন্দরবন কেবল একটি বনভূমি নয়; এটি উপকূলীয় মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা প্রাকৃতিক ঢাল। প্রলয়ংকরী ঝড় ও সুপার সাইক্লোনের আঘাত থেকে যুগের পর য...
পিলখানায় শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা
জাতীয়, সর্বশেষ

পিলখানায় শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||পিলখানায় বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।এ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানা ট্র্যাজেডির নেপথ্য কারণ উদঘাটনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, নাগরিক হিসেবে বিষয়টি সবার উপলব্ধিতে থাকা জরুরি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য।এ হত্যাকাণ্ডের পর নানা ধরনের মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চে...