Tuesday, October 6

সর্বশেষ

বেলকুচিতে পরিবেশ দূষণের দায়ে দুই প্রসেস মিলকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে পরিবেশ দূষণের দায়ে দুই প্রসেস মিলকে জরিমানা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে পরিবেশ দূষণ বিরোধী অভিযানে দুটি প্রসেসিং মিলকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার দৌলতপুর মতি মার্কেট, শেরনগর ও চালা এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান। এ সময় পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ এর সহকারী পরিচালক জনাব মোঃ তুহিন আলম ও তাঁর দল উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে বেলকুচি থানা পুলিশ ও আনসার সদস্যরা।অভিযান সূত্র জানায়, দৌলতপুর এলাকায় অবস্থিত ‘ভাই ভাই প্রসেসিং মিল’-এ অভিযান পরিচালনাকালে তাতক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। ফলে মিলের সরাসরি উৎপাদিত দূষিত পানির নমুনা পরিবেশ অধিদপ্তর সংগ্রহ করতে পারেনি। তবে পার্শ্ববর্তী স্থা...
শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ, স্বাস্থ্য

শুধু চিকিৎসক দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে চিকিৎসকদের পাশাপাশি নার্স ও মিডওয়াইফদের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি জানান, দেশে বর্তমানে নার্স ও মিডওয়াইফের ব্যাপক সংকট রয়েছে, যা বর্তমান সংখ্যার চেয়ে অন্তত ৩ থেকে ৫ শতাংশ বাড়ানো প্রয়োজন। কেবল চিকিৎসকদের ওপর নির্ভর করে সামগ্রিক স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।দেশের চিকিৎসাসেবার ভৌগোলিক বৈষম্যের চিত্র তুলে ধরে ডা. এম এ মুহিত বলেন, বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করলেও দুঃখজনকভাবে ৮০ শতাংশ চিকিৎসকই শহরে অবস্থান করছেন। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ব্যবধান ঘোচানো জরুরি।উচ্চপদস্থ ...
জাতিসংঘে মানবিক সহায়তা ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
জাতীয়, সর্বশেষ

জাতিসংঘে মানবিক সহায়তা ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবিলায় সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার (১৭ জুন) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে দেওয়া বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই আহ্বান জানান।মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন কার্যকর পদক্ষেপ পরিচালনা করছে। একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 'নারী, শান্তি ও নিরাপত্তা' (ডব্লিউপিএস) বিষয়ক...
প্রস্তাবিত বাজেট দুর্নীতি সহায়ক ও শুভঙ্করের ফাঁকি: সেলিম উদ্দিন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

প্রস্তাবিত বাজেট দুর্নীতি সহায়ক ও শুভঙ্করের ফাঁকি: সেলিম উদ্দিন

|| আলোকিত দৈনিক ডেস্ক ||সরকার ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দুর্নীতি সহায়ক ও শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বুধবার (১৭ জুন) বিকেলে রাজধানীর শেওড়াপাড়ায় স্থানীয় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে একটি ফ্রি সেলাই প্রশিক্ষণ সেন্টার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।সেলিম উদ্দিন বলেন, ঘোষিত বাজেটে গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কোনো সুখবর নেই। অথচ যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করে অবৈধভাবে অগাধ সম্পদের মালিক হয়েছেন, তাদের কালো টাকা সাদা করার অবারিত সুযোগ দেওয়া হয়েছে। নামমাত্র কর দিয়ে জমি ও ফ্ল্যাট কেনার সুযোগ করে দিয়ে মূলত দুর্নীতি ও লাগামহীন লুটপাটকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।তিনি আরও বলেন, সরকারের প্রস্তাবিত এই বাজেট পুরোপুরি ব্যাংক ঋণ নির্ভর। সরকার নিজেই যদি ব্যাংক খ...
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

|| আন্তর্জাতিক ডেস্ক ||দীর্ঘ চার মাসের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে অবশেষে একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ফ্রান্সের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডিজিটাল মাধ্যমে এই সমঝোতা স্মারকে সই করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার থেকেই চুক্তিটি কার্যকর হয়েছে। ফ্রান্সের জি-৭ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতারা এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন।চুক্তি সইয়ের পর পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরান যদি চুক্তির শর্ত লঙ্ঘন করে তবে যুক্তরাষ্ট্র আবারও ভয়াবহ সামরিক হামলা চালাবে এবং প্রয়োজনে দেশটির শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে। তবে যুদ্ধ শুরুর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছি...
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি
ধর্ম ও দর্শন, সর্বশেষ

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

|| ধর্ম ডেস্ক ||পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তিনটি নির্ধারিত বিমান সংস্থার মোট ১৪৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে তারা নিরাপদে দেশে পৌঁছান।হজ অফিস সূত্রে জানা গেছে, পরিচালিত ১৪৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩২০ জন রয়েছেন। গত ৩০ মে শুরু হওয়া হাজিদের এই ফিরতি ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। এদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজ...
ইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানের অর্থ ফেরত দিতেই হবে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে : ট্রাম্প

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের জব্দকৃত অর্থ শেষ পর্যন্ত তাদের বুঝিয়ে দিতেই হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই অর্থ যুক্তরাষ্ট্রের নয়, বরং ইরানের নিজস্ব সম্পদ। এটি ফেরত দেওয়া না হলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে মার্কিন ডলারের বিশ্বস্ততা ও আস্থা সংকটে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেন।ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন শেষে বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিপুল পরিমাণ অর্থ জব্দ করে রেখেছে, যা একপর্যায়ে ফেরত দিতে হবে। তা না হলে বিশ্বে ডলারে বিনিয়োগের আগ্রহ কমে যেতে পারে।একই সঙ্গে ইরান চুক্তির শর্ত মেনে চললে দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতায় অন্তত ৩০০ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তবে এই অর্থ সরাসরি যুক্তরাষ...
মানিকগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের তিনজন আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের তিনজন আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের তিনজর মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঘিওর থানা পুলিশ।এই ঘটনার পর দীর্ঘদিনের ক্ষোভে উত্তেজিত এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের বসতবাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।বুধবার (১৭ জুন) দুপুর ১২ টায় ঘিওর থানার গোলাপ নগর কুঠিবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ নগর কুঠিবাড়ী গ্রামে দীর্ঘদিন ধরে খোকন ও তার পরিবার মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাদিয়া সাবরিনা চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ফোর্সসহ ওই এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬৮ পুরিয়া মাদকদ্রব্য হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৪০ টাকাসহ হাতে...
খুলনায় ‘এক গ্রাম, এক শিল্প’ বিষয়ক সেমিনার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ‘এক গ্রাম, এক শিল্প’ বিষয়ক সেমিনার

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে ‘এক গ্রাম, এক শিল্প’ শীর্ষক সেমিনার বুধবার (১৭ জুন) খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, ‘এক গ্রাম, এক শিল্প’ একটি সম্ভাবনাময় পাইলট উদ্যোগ। কোনো প্রকল্পের ধারণা তৈরি করা সহজ হলেও তা বাস্তবায়ন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ উদ্যোগ সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।তিনি বলেন, নির্বাচিত একটি গ্রামকে কেন্দ্র করে শিল্পভিত্তিক উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। এর মাধ্যমে গ্রামের নারীরা হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, কৃষিকাজ এবং ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযো...
নাগেশ্বরী খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চিত
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সরকারি খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চতি। ব্যবসায়ীরা ধান বিত্রিু করছে বলে অভিযোগ উঠেছে। সরকার চলতি বছরে গোডাউনে ধান ত্রুয়ের জন্য আবেদন আহবান করলেও প্রকৃত কৃষকরা আবেদন করেও লটারি অজুহাতে তারা সরকারি দামে ধান বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।৩রা জুন মঙ্গলবার উপজেলা প্রশাসন হলরুমে অনলাইন উন্মুক্ত লটারী করলেও সেখানে প্রকৃত কৃষকদের নাম তালিকায় ছিল না। ভুক্তভোগীদের দাবি, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী প্রকৃত কৃষকদের জাতীয় পরিচয়পত্র ও কৃষক কার্ডের তথ্য ব্যবহার করে আবেদন করেছেন। ফলে লটারিতে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ীদের মনোনীত ব্যক্তিরা, আর প্রকৃত কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।‎ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, তাদের অজান্তেই প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে আবেদন করা হয়েছে। এতে...