সোমবার, এপ্রিল ১৩

সর্বশেষ

বার্সেলোনার কাছে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত; চালক নিহত, আহত ৩৭
আন্তর্জাতিক, সর্বশেষ

বার্সেলোনার কাছে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত; চালক নিহত, আহত ৩৭

|| আন্তর্জাতিক ডেস্ক ||স্পেনের বার্সেলোনা শহরের কাছে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বার্সেলোনার উপকণ্ঠ গেলিদা এলাকায় একটি সুরক্ষা প্রাচীর রেললাইনের ওপর ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের চালক নিহত হয়েছেন এবং অন্তত ৩৭ জন যাত্রী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।কাতালোনিয়া আঞ্চলিক ফায়ার সার্ভিসের পরিদর্শক ক্লাউদি গ্যালার্দো জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উদ্ধারকাজের জন্য দ্রুততম সময়ে ২০টি অ্যাম্বুলেন্স এবং ৩৮টি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনের ভেতর আটকে পড়া সমস্ত যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।মর্মান্তিক এই দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মাত্র দুদিন আগে স্পেনের দক্ষিণাঞ্চলীয় কর্ডোবা প্রদেশে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে ৪২ জন প্রাণ হ...
উগান্ডায় নির্বাচনের ফল প্রত্যাখ্যান ববি ওয়াইনের
আন্তর্জাতিক, সর্বশেষ

উগান্ডায় নির্বাচনের ফল প্রত্যাখ্যান ববি ওয়াইনের

|| আন্তর্জাতিক ডেস্ক ||উগান্ডায় সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন প্রধান বিরোধী দলীয় প্রার্থী ববি ওয়াইন। বর্তমানে আত্মগোপনে থাকা এই পপ তারকা থেকে রাজনীতিতে আসা নেতা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনিকে বিজয়ী করতে পরিকল্পিতভাবে ভোট চুরি করা হয়েছে এবং এর যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৮১ বছর বয়সী মুসেভেনিকে ৭২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন, আর ববি ওয়াইন পেয়েছেন ২৫ শতাংশ ভোট। এই ফলাফলকে ‘বানোয়াট’ অভিহিত করে ববি ওয়াইন জানান, নির্বাচনের দিন ব্যালট ছিনতাই, ভুয়া ভোট প্রদান এবং বিরোধী এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।ববি ওয়াইনের দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্...
নির্বাচনে জামায়াতের অবস্থান তুলে ধরে আল জাজিরায় সংবাদ প্রকাশ
রাজনীতি, সর্বশেষ

নির্বাচনে জামায়াতের অবস্থান তুলে ধরে আল জাজিরায় সংবাদ প্রকাশ

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ‘বাংলাদেশের জামায়াতে ইসলামী দল আসলে কী? এটি কি পরবর্তী সরকার পরিচালনা করতে পারে?’ শীর্ষক ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলটির দীর্ঘ ও কণ্টকাকীর্ণ ইতিহাসে এবারই প্রথম কোনো ক্ষমতাসীন জোটের নেতা হিসেবে রাষ্ট্রক্ষমতায় আসার প্রকৃত সুযোগ তৈরি হয়েছে জামায়াতের সামনে।বুধবার (২১ জানুয়ারি) আল জাজিরার সাংবাদিক মাসুম বিল্লাহর এই প্রতিবেদনে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণ বিশ্লেষণ করা হয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে, সেখানে জামায়াত একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।জরি...
বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায়
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায়

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিতে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আফগানিস্তানের তালেবান সরকারের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ বর্তমানে ঢাকা সফর করছেন। সফরকালে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।মঙ্গলবার (২০ জানুয়ারি) আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ পর্যায় থেকে এখন অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে উভয় দেশ একমত পোষণ করেছে। এর মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি, পারস্পরিক আস্থা শক্তিশালী করা এবং উভয় দেশের জনগণের জন্য বাস্তবসম্মত অর্থনৈতিক সুফল নিশ্চিত করা।সফররত আফগান প্রতিনিধিদল গত রবিবার বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং সোমবার রপ্তানি উ...
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিচার ব্যবস্থাকে আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি লাঘবে মানিকগঞ্জ ও বান্দরবানসহ দেশের আটটি জেলায় ডিজিটাল জামিননামা বা ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন। এর ফলে এখন থেকে আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে কারাগার থেকে মুক্তি দিতে মাত্র এক ঘণ্টা সময় লাগবে।উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, আগে একজন আসামিকে জামিন পেতে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো, যা ছিল অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতো এবং মুক্তি পেতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। এখন অনলাইন প্রক্রিয়া চালু হওয়ায় প্রতিটি ধাপের রেকর্ড ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে এবং কে কখন স্বাক্ষর করছেন...
বদলগাছীতে যৌথবাহিনীর অভিযান: ৫শ পিস ট্যাপেন্টাডলসহ হাতেনাতে আটক এক জন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে যৌথবাহিনীর অভিযান: ৫শ পিস ট্যাপেন্টাডলসহ হাতেনাতে আটক এক জন

|| লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় বদলগাছী চৌরাস্তা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।আটক যুবকের নাম মো. পলাশ হোসেন (২২)। তিনি উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মোনার ছেলে বলে জানা যায়।যৌথবাহিনীর সদস্যরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের দৈনন্দিন চেকপোস্ট পরিচালনার অংশ হিসেবে বদলগাছী চৌরাস্তায় অবস্থান নিয়ে তল্লাশি চালান। এ সময় সন্দেহজনকভাবে পলাশ হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার ৫ শত ৮০ টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক বহনের কথা স্বীকার ...
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: মানিকগঞ্জের আতাউর রহমান আতাকে বিএনপি থেকে বহিষ্কার
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: মানিকগঞ্জের আতাউর রহমান আতাকে বিএনপি থেকে বহিষ্কার

|| ​সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||​দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রদান এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে তার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।​মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আতাউর রহমান আতা দীর্ঘদিন ধরে দলীয় নীতিনির্ধারণী সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা। তার এমন আচরণ দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে মনে করে কেন্দ্রীয় নেতৃত্ব।এছাড়া সম্প্রতি বিভিন্ন সময় দেওয়া তার কিছু বক্তব্য বিএনপির রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন ক...
সলঙ্গায় ওসমান হাদী স্মরণে দোয়া অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় ওসমান হাদী স্মরণে দোয়া অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে সিরাজগঞ্জের সলঙ্গায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় শহরিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা। উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪,(উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ।এসময় আরও উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর কে.এম হ...
খুলনা ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুলনা ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেসিসি প্রশাসক মো: মোখতার আহমেদ।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষ চাইলে তার স্বপ্নের সমান বড় হতে পারে। মহান সৃষ্টিকর্তা আমাদের মধ্যে সেই শক্তি দিয়েছেন। তিনি ক্রীড়ার পাশাপাশি কঠোর অনুশীলন ও অধ্যবসয়ের মাধ্যমে শিক্ষার্থীদের তাদের স্বপ্নের সীমা ছাড়িয়ে যাওয়ার আহ্বান জানান।প্রশাসক আরও বলেন, “যেখানে খেলাধুলা সেখানে সুস্থ দেহ। দেহ সুস্থ থাকলে মনও সুস্থ থাকে, আর মন সুস্থ থাকলে শিক্ষায় মনোযোগী হওয়া যায়। যারা এবার বিজয়ী হতে পারেননি, তাদেরকে আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে হবে। দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে গেলে শিক্ষায়, মননে ও সৃষ্টিশীলতায় খ্যাতি অর্জন করা সম্ভব।”সকালেই কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর...
ইউআইইউ এবং ব্র্যাক ইউনিভার্সিটি’র মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউআইইউ এবং ব্র্যাক ইউনিভার্সিটি’র মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ব্র্যাক ইউনিভার্সিটি -এর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান গতকাল ১৯ জানুয়ারী ২০২৬ (সোমবার) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফরহাত আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটি’র উপ-উপাচার্য প্রফেসর ড. আরশাদ মাহমুদ চৌধুরী এবং ব্র্যাক ইউনিভার্সিটি’র ট্রেজারার জনাব আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ রাজা, ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয় এবং ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান।ইউআইইউ’র ভাইস চ্যান্সেলর এবং ...