ঢাবিতে ‘জনপ্রশাসন সংস্কার এবং আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের উদ্যোগে ‘জনপ্রশাসন সংস্কার এবং আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক ড. মো. মিজানুর রহমান।লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারপার্সন অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এবং লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ...










