Thursday, October 22

সর্বশেষ

প্রতিবন্ধীদের ভাতা লুটেছে আওয়ামী লীগ: তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ

প্রতিবন্ধীদের ভাতা লুটেছে আওয়ামী লীগ: তারেক রহমান

|| নিউজ ডেস্ক ||বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করে বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধীদের ভাতা লুটে নিয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।২০০১ সালে বিএনপি সরকার প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদান শুরু করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার এই ভাতাকে নিজেদের নেতা-কর্মীদের মাঝে বিতরণ করেছে। তিনি প্রতিবন্ধীদের জন্য ভাতার পরিমাণ বাড়ানোর এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার প্রতিশ্রুতি দেন।তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিবন্ধীদের জন্য একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে, যা তাদের জীবনমান উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে। এই অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে...
শহীদ বুদ্ধিজীবী দিবস’২৪ পালন করেছে ইউআইটিএস
শিক্ষাঙ্গন, সর্বশেষ

শহীদ বুদ্ধিজীবী দিবস’২৪ পালন করেছে ইউআইটিএস

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন করেছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর), সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর মো. তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস, সহকারি প্রক্টর এস, এম, ফারিয়াল হক বাঁধন ও মোঃ সাইফুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার (লজিস্টিকস) মোঃ আশরাফুল হক, জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ভাটারাস্থ নিজস্ব ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন (...
ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী (উত্তর) দায়িত্বশীলদের সভা অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী (উত্তর) দায়িত্বশীলদের সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী (উত্তর) দায়িত্বশীলদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ জুমআ উত্তরাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে পবিত্র কুরআন মসজিদ থেকে তেলাওয়াত করেন শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। নিয়মিত আমল পাঠ করেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ।ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী (উত্তর) দায়িত্বশীলদের সভায় উপস্থিতির একাংশ।ঢাকা উত্তরের আমীর মাওলানা মুহিব্বুবুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দরসুল কুরআন পেশ করেন নায়েবে আমীর মাওলানা ওয়ালীউল্লাহ ফরাজী। সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে আগামী ২৫ ডিসেম্বর ২০২৪, জাতীয় কাউন্সিল সম্মেলন সফল করার লক্ষ্যে দায়িত্বশীলদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ ও সফল করার উদাত্ত আহ্বান জানান। সভায় সম্মেলনের পোস্টার, কুপন, হ...
বেলকুচিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৪ জন আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৪ জন আহত

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে দূর্বৃত্তরা ডাকাতিসহ ৪ জনকে গুরুতর জখম করে আহত করেছে। আহতরা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটারদিকে উপজেলা রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, নজরুল ইসলামের স্ত্রী বুলবুলি বেগম ৫২), তার মেয়ে সুবর্ণা খাতুন (৩৫), ছেলে বুলবুল আহম্মেদ (৩২) ও বুলবুলের স্ত্রী শম্পা খাতুন (২৮)। এ সময় তাদের কছে থাকা ১ টি সোনার আংটি, ১ টি গলার সোনার চেইন, ১ জোড়া সোনার কানের দুল ও ২ টি অ্যান্ড্রয়েট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে জানান স্থানিয়রা।স্থানীয়রা জানান, রাত ২ থেকে ৩ টারদিকে অজ্ঞাত ৪/৫ জন ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাতাতির করে। বাধা দিলে ডাতাতরা তাদের হাতে থ...
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল অনার্স পরীক্ষার ফল প্রকাশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল অনার্স পরীক্ষার ফল প্রকাশ

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) অনার্স পাস ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলমের হাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ, কে, এম আক্তারুজ্জামান ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা-২০২২ এর ফলাফল হস্তান্তর করেন। পরীক্ষায় পাসের হার যথাক্রমে- ১ম বর্ষ-৮৮.৩৯%, ২য় বর্ষ-৯২.৩৪%, ৩য় বর্ষ-৯১.৮৪% ও ৪র্থ বর্ষ-৯৭.৮৭%।পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এ পাওয়া যাবে। যেসকল পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রয়েছে তাদের সংশোধিত ফলাফল ৪৫ (পয়তাল্লিশ) দিনের মধ্যে প্রকাশ করা হবে।ভাইস-চ্যান্সেলরের দিকনির্দেশনায় ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা-২০২২ এর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা ফলাফ...
তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল
রাজনীতি, সর্বশেষ

তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল

|| নিজস্ব প্রতিবেদক ||বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা জানেন তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আপনাদের (দেশবাসীকে) ধৈর্য ধরতে বলেছেন। ছাত্র-জনতার আন্দোলনে বিশাল বিজয় এসেছে। এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’লন্ডন অবস্থানকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাশাপাশি তিনি দলের কয়েকটি স্থানীয় কর্মসূচিতে অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, ‘আমি যে উদ্দেশ্যে লন্ড...
রায়পুরায় সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময়
সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময়

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা (নরসিংদী) প্রতিনিধি ||রায়পুরা উপজেলাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে রায়পুরা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেছেন, উপজেলার যেকোনো সমস্যার সমাধান যেনো অল্প সময়ের মধ্যে হয়, কোন প্রশাসনিক দপ্তরে যেনো জনগনকে বারবার যেতে না হয় সে বেপারে আমি বিশেষ ভাবে কাজ করবো।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রায়পুরায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা ।মতবিনিময় সভায় রায়পুরা প্রেসক্লাব সভাপতি এম. নূরউদ্দিন, রায়পুরা প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি মো ফরিদ উদ্দিন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল হক, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহ...
বর্ণাঢ্য আয়োজনে নরসিংদী মুক্ত দিবস পাল
সর্বশেষ, সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে নরসিংদী মুক্ত দিবস পাল

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা (নরসিংদী) প্রতিনিধি ||আজ ১২ ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি হতে মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়। এতে বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। শহরের কোর্ট রোড প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় র‌্যালিটি। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। এসময় মুক্তিযুদ্ধের তাৎপর্য ও নরসিংদীর মুক্তিযোদ্ধাদের জীবনবাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী, পুলিশ সুপার আব্দুল হান্নানসহ বীর মুক্তিযোদ্ধারা।১৯৭১’এ নরসিংদী জেলার বিভিন্ন...
পার্বত্য অঞ্চলকে শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া হবে : প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

পার্বত্য অঞ্চলকে শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া হবে : প্রধান উপদেষ্টা

|| নিজস্ব প্রতিবেদক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্য, সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারতো। কিন্তু পড়ে আছে সবচেয়ে পেছনে। এটা হওয়ার কথা না। আপনাদের ফসল, ফল-ফলাদি, ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে আপনাদের এগিয়ে যাওয়ার কথা। এই অঞ্চলকে শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন, পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়। আর এ কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটিতে আয়োজিত পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।নারী ফুটবল টিমে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের স্মৃতিচারণ করে এসময় প্রধান উপ...
ইউআইটিএসে বিজনেস স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে বিজনেস স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ বিজনেস স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ে পিএইচপি স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করে বিজনেস স্টাডিজ বিভাগ।বিভাগটির সহকারি অধ্যাপক ফারহানা রহমান সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার বন্ধন কখনো ছিন্ন হয় না। শিক্ষা জীবনের এই বিদায় মানে শিক্ষার্থীদের জীবনের আরও একটি উচ্চ ধাপে পদার্পণ করা ও জীবনের সফলতার দিকে এগিয়ে যাওয়া। এই বিশ্ববিদ্যালয় সবসময় প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক সহায়তা করবে এবং তাদের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে। প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ...