ভূগর্ভস্থ পানির ওপর অতিনির্ভরতায় বিপন্ন খুলনার সুপেয় পানির ভবিষ্যৎ
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সুন্দরবন থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে ভৈরব ও রূপসা নদীর তীরে অবস্থিত খুলনা মহানগরী। প্রায় ১৫ থেকে ২০ লাখ মানুষের বসবাস এই নগরীতে। উপকূলীয় অবস্থানের কারণে এখানকার স্বাভাবিক পানি লবণাক্ত। ফলে সুপেয় পানির চাহিদা মেটানো খুলনার জন্য দীর্ঘদিনের বড় চ্যালেঞ্জ।নগরীতে পানির একমাত্র রাষ্ট্রায়ত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান খুলনা ওয়াসা। পানযোগ্য পানির সংকট মোকাবিলায় কয়েক বছর আগে মধুমতী নদীর পানি পরিশোধন করে নগরীতে সরবরাহের লক্ষ্যে একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পটি শেষ হলেও বাস্তবে নগরবাসীর পানির বড় অংশ এখনো আসছে ভূগর্ভ থেকে।চাহিদার তুলনায় উপরিভাগের পানি ব্যবহার কমখুলনা ওয়াসা সূত্রে জানা গেছে, নগরীতে বর্তমানে প্রায় ৭৩ হাজার বসতবাড়ি রয়েছে। প্রতিদিন নগরীর মোট পানির চাহিদা ২০ থেকে ২৪ কোটি লিটার। এর মধ্যে ওয়াসার সংযোগ রয়েছে প্রায় ৪১ হাজার বাড়...










