প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত
|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো আন্তঃ বিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা ও প্রকাশনার প্রতি উৎসাহিত করতে সম্প্রতি এই প্রতিযোগিতার আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে (সিএসই)।সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।প্রেসিডেন্স ইউনিভার্সিটিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীসহ অতিথিবৃন্দ।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ও সিএসই ডিপার্টমেন্টের হেড প্রফেসর ড. শহিদুল ইসলাম খান (নাঈম)-এর তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার জমজমাট এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপি এই ইভেন্ট ঘিরে বিভিন্ন ডিপার্টমেন্টের সাধার...










