চীনা আমদানিকারকদের বিরুদ্ধে মার্কিনদের কঠোর পদক্ষেপ দাবি
|| আন্তর্জাতিক ডেস্ক ||তৃতীয় দেশের মাধ্যমে পণ্য পাঠিয়ে মার্কিন শুল্ক ফাঁকি দেওয়া চীনা সরকার-সুবিধাপ্রাপ্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে বাণিজ্য আইন জোরদার করতে এবং তাদের অপরাধমূলক মামলা নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর আইন প্রণয়ন করার দাবি জানিয়েছে মার্কিন কোম্পানিগুলো। তারা এ দাবি জানায়। বৃহস্পতিবার (৬ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসে আইনপ্রণেতাদের সাথে এক অনুষ্ঠানে একাধিক মাঝারি শিল্প প্রতিষ্ঠানের নির্বাহীরা বৈঠকে বসেন। যাদের মধ্যে স্টিল পাইপ, কিচেন ক্যাবিনেট এবং কোট হ্যাঙ্গার প্রস্তুতকারকরা রয়েছেন। শিল্প প্রতিষ্ঠানের নির্বাহীরা বলেছেন, বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক রাজস্ব হারাচ্ছে এবং বাণিজ্য নিয়মের সুযোগ নেওয়া চীনা কোম্পানিগুলোর কারণে আমেরিকান কোম্পানিগুলো ব্যবসা থেকে চলে আসতে হচ্ছে।তারা বলে...










