Monday, August 3

সর্বশেষ

‘দায়মুক্তি’প্রেক্ষাগৃহে আসছে আগামীকাল
বিনোদন, সর্বশেষ

‘দায়মুক্তি’প্রেক্ষাগৃহে আসছে আগামীকাল

|| বিনোদন ডেস্ক ||বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘দায়মুক্তি’। সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। আগামীকাল ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক মো. জসিম উদ্দিন।মুক্তি উপলক্ষে সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক মো. জসিম উদ্দিন, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সাফি উদ্দিন সাফি, গাজী মাহবুবসহ সিনেমাটির শিল্পী-কলাকুশলী ও অন্যান্য অতিথিবৃন্দ।সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবীণ অভিনেতা আবুল হায়াত বলেন, ‘পরিচালকের আগ্রহে এই সিনেমায় আমার কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আমি আর দিলারা জামান অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছ...
বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায় নাঈম, জাকির ও জয়
খেলাধুলা, সর্বশেষ

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায় নাঈম, জাকির ও জয়

|| স্পোর্টস ডেস্ক ||বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের তালিকা মোটামুটি চূড়ান্ত। চার ক্রিকেটার নতুন করে চুক্তিতে জায়গা করে নিচ্ছেন। সৌম্য সরকার তিন বছর পর কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন। সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান বাদ পড়ছেন। সাকিব গত বছর জাতীয় দলে খেললেও রাজনৈতিক কারণে ক্রিকেটে সম্পৃক্ত থাকতে পারছেন না।স্বাভাবিকভাবেই সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে বিবেচনা করা হবে না বলে জানান বিসিবির একজন কর্মকর্তা। আর সোহান গত বছর জাতীয় দলে নিয়মিত ছিলেন না। সংযোজন-বিয়োজনের মধ্যে নতুন একটি ক্যাটাগরি করা হতে পারে। কেন্দ্রীয় চুক্তির বাইরে হবে সেই তালিকা।জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও নাঈম হাসানকে নেওয়া হতে পারে বিশেষ চুক্তিতে। নির্বাচক প্যানেল সূত্রে জানা গেছে, বিসিবির শীর্ষ কর্তারা এই বিশেষ ক্যাটাগরিতে রাজি আছেন।২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে ২১ থেকে ২৪ ক্রিকেটারকে রাখার পরিকল্পনা বিসিবি...
ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ দেশ যারা
আন্তর্জাতিক, সর্বশেষ

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ দেশ যারা

|| আন্তর্জাতিক ডেস্ক ||২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। এই তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা এবং ১০ম স্থানে রয়েছে ইসরায়েল।তালিকাটি তৈরি হয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক শক্তি-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে।ফোর্বস জানিয়েছে, এই তালিকা তৈরির পদ্ধতিটি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলের অধ্যাপক ডেভিড রেইবস্টেইনের নেতৃত্বে এবং আমেরিকার নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সঙ্গে যুক্ত বিএভি গ্রুপের গবেষকরা তৈরি করেছেন।তালিকার শীর্ষে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের দেশের জিডিপি ৩০.৩৪ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৩৪ কোটি।দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি ১৯.৫৩ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা ১৪১ কোটি।রাশিয়া রয়েছে তৃতীয় স্থানে। ভ্লাদিমির পুতিনের দেশ...
এনায়েতপুরে ট্রাক চাপায় নিহত মোটরসাইকেল আরোহী মেরিন ইঞ্জিনিয়ার
সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে ট্রাক চাপায় নিহত মোটরসাইকেল আরোহী মেরিন ইঞ্জিনিয়ার

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রাক চাপায় প্রাণ গেল মেরিন ইঞ্জিনিয়ার শামীম হোসেনের (৩৫)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে এনায়েতপুর কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত শামীম টাঙ্গাইল সদরের বেতরাইল ছিলিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।নিহতের শশুর বেলকুচি উপজেলা ক্ষিদ্রমাটিয়া গ্রামের শাহ আলম জানান, সামুদ্রিক জাহাজের প্রকৌশলীর চাকুরি করতেন শামীম। দুই মেয়ে ও স্ত্রী তার। এখন আমার মেয়ে ও নাতনিদের কি হবে বলেই মূর্ছা যাচ্ছে বাব বার।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি শশুর বাড়ি বেলকুচি থেকে বৃহস্পতিবার ভোরের দিকে এনায়েতপুর হাসপাতাল এলাকায় এসেছিল। কাজ শেষে শশুরবাড়ি মোটরসাইকেল যোগে ফেরার পথে কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যমুনার তীর রক্ষায় ব্যবহৃত ব্লক বোঝাই ট্...
এনায়েতপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

|| এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের এনায়েতপুরে বালুর ট্রাকের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কেজির মোড় স্টার সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে দুর্ঘটনাকবলিত স্থানে "সিরাজগঞ্জ-ল ১২২১৪৮" নম্বর প্লেটের মোটরসাইকেল রয়েছে। সেইনাথে স্বজনদের খোঁজ পেতে চেষ্টা চলছে।...
ধানমন্ডি ৩২ নম্বর যেন ধ্বংসস্তূপ, সকালেও চলছে ভাঙার কাজ
জাতীয়, সর্বশেষ

ধানমন্ডি ৩২ নম্বর যেন ধ্বংসস্তূপ, সকালেও চলছে ভাঙার কাজ

|| নিউজ ডেস্ক ||ছাত্র-জনতার অভুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে উত্তেজনার জেরে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি রাতভর ভাঙচুরের পর এখন পুরো বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, তিন তলাবিশিষ্ট এই বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছাদ ধসে পড়েছে। দেয়ালগুলো ভাঙা। ভারী যন্ত্র দিয়ে বাড়ির বাকি অংশ ভাঙার কাজ চলছে। ভবনের সামনের অংশের অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে (বঙ্গবন্ধু জাদুঘর) ক্রেন, এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে বাড়িটি বেশিরভাগ গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।রাতে যারা ছিলেন তাদের অনেককেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে। ফজরের নামাজের পর থেকেও অনেককেই ৩২ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায়। সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন, স্বৈরাচারের কোনো চিহ্ন ...
জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের

|| নিউজ ডেস্ক ||চলতি ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে, অর্থাৎ আগামী জুনের মধ্যেই সার্বিক মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট–সংক্রান্ত বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।বৈঠকে উপস্থিত ছিলেন— অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের সচিব ও অতিরিক্ত সচিবরা।বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট নিয়েও আলোচনা হয়। সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রণীত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশ। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অ...
“হে প্রকৃতি”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“হে প্রকৃতি”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||হে প্রকৃতি--তোমার উৎকর্ষতায় হারিয়ে যায় হিয়া,বিমর্ষতায় অদৃশ্য হয় চিরচেনা প্রিয়া।কিন্তু কেন এমন করো হে প্রকৃতি?রুদ্রশ্বাসে করি মোর কবিতা আবৃত্তি।হে প্রকৃতি ---তোমার বহ্নিজ্বালা থেকে লিখি কবিতা,দীন মনির কড়া শাসনে তুমি হও শুষ্ক আদ্রতা।মৃত্তিকা হয়ে উঠে জলন্ত বারুদ চৌচির,দরদর ঘাম ঝরে পরিবেশ যেন অস্থির।হে প্রকৃতি---শ্যামল সবুজ সারল্য ভূমিতে লাগে বাও,অথৈ পানির প্রলেপে জুড়াও মোদের গাও।দিগন্ত থেকে ছুটে আসে ভেজা বাতাস,কদম্ব, কেয়া, গন্ধরাজ, হাসনাহেনা ছুঁয়ে যায় একরাশ।হে প্রকৃতি----তুমি রুপ বৈচিত্র ও ঐশ্বর্যের রানী,আলো আঁধারের লুকোচুরি হয় জানি।কাঁশফুলের শুভ্রতায় তোমার শান্তির পরশ,শিউলি ফুলের দোলায় উড়ে চিল পাখি আর সারস।হে প্রকৃতি ---তুমি ঘোমটা মুখে উপস্থিত হও বিস্তীর্ণ মাঠে,রাশি রাশি সোনা ধান ভরে গৃহস্থের তটে।অন্তহীন কর্মব্যস্ততায় চলে নবান্ন উৎসব,গুল্মলতার বাড়ন...
নরসিংদী শিবপুরের সৃষ্টিগড় লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদী শিবপুরের সৃষ্টিগড় লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী ||নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকার মনির মিয়ার লটকন বাগান থেকে ৬ বস্তা গাজা উদ্ধার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট থানার প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে জানা যায়, নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ এস এম কামরুজ্জামানের দিকনির্দেশনায়, এসআই গাফফার পিপিএম (বার) সঙ্গীয় ফোর্সদেরকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলায়। জেলা গোয়েন্দা শাখা পুলিশের সূত্রে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকার মামুন মিয়ার লটকন বাগান এর মাটি নিচ থেকে লুকানো অবস্থায় প্লাস্টিকের পলিথিনে মোড়ানো ছয় বস্তা গাঁজা উদ্ধার করতে সক্ষম হন জেলা গোয়েন্দা শাখা পুলিশ। সর্বমোট ৯৬ কেজি গাজা পাওয়া যায়, পুলিশের ধারণা কে বা কা...
বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কান্ত কবি রজনীকান্ত সেনের জন্মভূমি ঐতিহ্যবাহী সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া ২৪ টি ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বিদ্যালয় প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম গোলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, একাডেমিক সুপারভাইজার মোঃ নাজির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক...